পণ্যে ভেজাল প্রতিরোধে ইসলামী দৃষ্টিভঙ্গি : পরিপ্রেক্ষিত বাংলাদেশ ৬১ ২. জটিল ও কঠিন রোগ সৃষ্টি : বাংলাদেশে পণ্যসামথী, খাদ্যসামগ্রী এবং শাক- সবজিতে যে ধরনের রাসায়নিক দ্রব্য তথা ভেজাল ব্যবহার করা হয় তা স্বাস্থ্যে জন্য মারাত্বক ক্ষতিকর । এসব ভেজালযুক্ত খাদ্য ও পণ্য ব্যবহারের ফলে হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার, ডায়াবেটিস, জগ্তিস, মেদবহুলতা প্রভৃতি জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। হৃদরোগ, ক্যানসার ও স্ট্রোক বাংলাদেশসহ সারা বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ । বাংলাদেশে এসব রোগের মূল কারণ ভেজালমিশ্রিত ভোজ্যতেল এবং পণ্য ও খাদ্যসামন্্ী ।২৩ ৩. ভেজাল পণ্য শিশুন্বাস্্যের জন্য মারাত্মক ক্ষতিকর : পণ্য ও খাদ্যদ্রব্যের ভেজাল শিশুস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। শিশুরা সুস্থ-সুন্দরভাবে গড়ে উঠুক তা সবাই কামনা করে। কিন্তু পণ্য ও খাদ্যের ভেজাল কারবারিরা শিশুস্বাস্থ্যকে তাদের ভেজালের ব্যবসার বলি করে তাদের স্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি করে প্রকারান্তরে বাংলাদেশের ভবিষ্যতকেই অন্ধকার করে দিচ্ছে। শিশুদের এই স্বাস্থ্যের ক্ষতিকর দিকটি দেশ-জাতির ভবিষ্যতকে সমানভাবে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে ।২ ৪. অস্থিরতা ও অপরাধ প্রবণতা : ভেজাল খাদ্য ও পানীয় ব্যবহারের ফলে তরুণ সমাজের অস্থিরতা ও ক্ষুধামন্দা বৃদ্ধি পায়। তাদের মধ্যে দেখা দেয় নেশা ও অপরাধ প্রবণতা । তরুণ সমাজের এহেন অস্থিরতা ও অপরাধ প্রবণতা জাতির জন্য চরম ক্ষতির কারণ বলে গবেষক ও সমাজবিজ্ঞানীগণের অভিমত । বাংলাদেশে পণ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইন-কানুনসমূহ বাংলাদেশে পণ্যসামঘ্রীতে ভেজাল প্রতিরোধে প্রচুর আইন (.8%/5), ত্যাক্টস (4015), অধ্যাদেশ (01001781093), মহামান্য রাষ্ট্রপতির আদেশ (77651021 091), বিধি-বিধান ([২193) বিদ্যমান আছে। প্রয়োজন শুধু এসব বিদ্যমান আইন-কানুনসমূহের সুষ্ঠু বাস্তবায়ন। প্রচলিত আইন-কানুন ও নিয়ম-নীতিসমূহ সততা, আন্তরিকতা, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে প্রয়োগ করা হলে বাংলাদেশে পণ্যে ভেজালের সার্বিক পরিস্থিতির পরিবর্তন হতে বাধ্য । আমাদের অনেক আইন আছে, যেগুলোর প্রয়োগ নেই । আবার অনেক আইনের অপপ্রয়োগ হচ্ছে। তাই বলা যায়, পণ্যে ভেজাল ও নকল প্রতিরোধে আমাদের পর্যাপ্ত পরিমাণে আইন-কানুন বিদ্যমান । প্রয়োজন শুধু এসব সুষ্ঠুভাবে কার্যকরী করা। বাংলাদেশে পণ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইন-কানুনসমূহের উল্লেখযোগ্য কয়েকটি নিম্নে তুলে ধরা হলো : ২০. শওকত হোসেন ও শারমীন নিশাত সম্পাদিত, নোজমা শহীন, “খাদ্যে ভ্জেল”) হালখাত, প্রাগুক্ত, পৃ. ৫৫ ২. শওকত হোসেন ও শারমীন নিশাত সম্পাদিত, (আশরাফ সিকান্দার মোহ) হালাখাত, প্রাগুক, পৃ. ২৯ ///.1090709071.00])
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।