৬০ ইসলামী আইন ও বিচার ৯. গুঁড়ো দুধে ভেজাল : ঢাকা শহরের মহাখালীতে অভিযান করে গুড়ো দুধে চালের গুঁড়ো, ইটের গুঁড়ো এবং তরল দুধে ফরমালিন পাওয়া যায়। ১০.চাল ও মুড়িতে ভেজাল : ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ধান তাড়াতাড়ি সিদ্ধ করতে, চাল ও মুড়িকে ধবধবে সাদা করতে ইউরিয়া সারের ব্যবহার লক্ষ্য করা যায়। ১১. উধধে ভেজাল : ঢাকার বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করে ওঁষধ প্রশাসনের অনুমোদনবিহীন ভেজাল ওঁষধ ও স্যালাইন পাওয়া যায়। ১২. গোশতে ভেজাল : ঢাকা শহরে প্রতিদিন শতশত মহিষ জবাই করা হলেও কোথাও মহিষের মাংস পাওয়া যায় না। মহিষের মাংসকে গরুর মাংস বলে এবং ভেড়ার মাংসকে খাসির মাংস বলে বেশি দামে বিক্রি করার প্রতারণা দীর্ঘদিন ধরে চলে আসছে। ১৩. বি.এস.টি.আই-এর লাইসেললবিহীন পণ্য : ঢাকা শহরের বিভিন্ন বাজারে সরিসার তেল, নারিকেল তেল, অনুমোদনবিহীন মধু, ঘি, বিদেশি কসমেটিক, দুধ, গুঁড়ো দুধ, চিনি, পামওয়েল, ভেজিটেবল ওয়েল ইত্যাদি পাওয়া যায়। অথচ উক্ত পণ্যগুলো বি.এস.টি.আই-এর গুণগত মান পরীক্ষিত নয় এবং লাইসেন্সবিহীন। পণ্যে ভেজালের ক্ষতিকর দিক পণ্যসামঘী ও খাদ্যসামঘ্রীতে ভেজাল মেশানো কেবল বাংলাদেশের জাতীয় সমস্যা হিসেবে চিহিত নয়, এটি এখন একটি আন্তর্জাতিক সমস্যা এবং সমগ্র বিশ্ববাসীর জন্য ক্ষতিকর। এটা পূথিবীব্যাপী একটি মারাত্মক ব্যাধি। বাংলাদেশে পণ্যে ভেজালের ক্ষতিকর দিকগুলোর উল্লেখযোগ্য কিছু নিয়ে তুলে ধরা হলো : ১. স্বাস্থ্যের ওপর বিরপ প্রতিক্রিয়া : পণ্য ও খাদ্যসামঘ্রীতে ভেজালের কারণে বাংলাদেশের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। ভেজাল পণ্য পক্ষাঘাত, পেটের পীড়া, মাথাব্যাথা প্রভৃতি রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে কঠোর আইন থাকলেও এর বাস্তবায়ন নেই। ফলে পণ্যে ও খাদ্যে ভেজাল মিশ্রণকারীরা গোটা জাতিকে পঙ্গু করে দিচ্ছে। এতে দেশের জনসাধারণের শারীরিক ও মানসিক উভয়বিধ স্বাস্থ্যই আশঙ্কাজনকভাবে হুমকির যুখে। তাই ভেজাল প্রতিরোধে যে খাদ্য আইন হয়েছে অতিসত্বর তার সঠিক ও সুষ্ঠু বাস্তবায়ন জরুরি । ///.10907079091.001)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।