ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পণ্যে ভেজাল প্রতিরোধে ইসলামী দৃষ্টিভঙ্গি : পরিপ্রেক্ষিত বাংলাদেশ ৫৯ বাংলাদেশে সরেজমিনে পণ্যে ভেজালের চিত্র | বাংলাদেশে পণ্যে ভেজালের স্বরূপ বোঝাতে ম্যাজিস্ট্রেট মোঃ রোকন-উদ-দৌলা কর্তৃক সরেজমিনে পরিচালিত কয়েকটি অভিযানের চিত্র নিয়ে তুলে ধরা হলো ।২২ ১, কার্বাইড দিয়ে আম পাকানো : আমের ঝুড়িতে আমের মাঝখানে এক টুকরো কার্বাইড অথবা কার্বাইড গুঁড়ো করে ছিটিয়ে দেয়া হয়। কার্বাইডের তেজক্ত্রিয়তায় আম আগুনের মতো গরম হয়ে যায় এবং ২৪ ঘণ্টার মধ্যে হলুদ বর্ণ ধারণ করে ও পেকে যায়। , কেমিক্যাল দিয়ে কলা পাকানো : ড্রামভর্তি কেমিক্যাল মিশ্রিত পানির মধ্যে কলার ছড়াকে চুবিয়ে তোলার পর ২৪ ঘণ্টার মধ্যে কলা হলুদ বর্ণ ধারণ করে। ফলে কলার কোন ঘ্রাণ ও স্বাদ পাওয়া যায় না। সর্বত্রই পঁচা, বাসি খাবারের পাশাপাশি পোড়া তেল, রং ব্যবহার, কেমিক্যাল, গোলাপজল খাবারে ব্যবহার, কিচেনে আবর্জনার স্ত্প, একই ফ্রিজে রান্না খাবার, কাচা মাছ-মাংস, বাটা কাচা মসলা, বাসি খাবার রাখা হয়। . বিস্কুট ফ্যাষ্টরি ও বেকারিতে ভেজাল : বিস্কুট ফ্যাক্টরি ও বিভিন্ বেকারিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, সেখানে তৈরি পণ্যদ্রব্য ও খাদ্যসামহ্রীতে ক্ষতিকর রং, বাইকার্বোনেট, সোডিয়াম বাই কার্বোনেট, সোডিয়াম সাইক্রামেট, পচা ডিম, ভেজীল ঘি, তেল, ফ্লেভার, সুগন্ধি কেমিক্যাল ইত্যাদি ভেজাল মিশ্রণ দেয়া হয়েছে। , মিষ্টিতে ভেজাল : ঢাকা শহরের ফ্রি স্কুল স্ড্রিটে একটি প্রসিদ্ধ মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করে পঁচা বাসি কিমা, দুর্গন্ধযুক্ত বাটার এবং টেক্সটাইল মিলের রং পাওয়া যায়। রঙের কৌটায় লেখা ছিল [796 001 01019 ০019. , চকলেট ও আইসক্রিমে ভেজাল : ঢাকার নাজিম উদ্দিন রোড ও নবাবের দেউরিতে অভিযান চালিয়ে দেখা যায়, কয়েক প্রকারের ডাইং রং ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে চকলেট ও আইসক্রিম তৈরি করা হচ্ছে। . পানিতে ভেজাল : ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দেখা গেছে, ওয়াসার পানিকে মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি হিসেবে বোতলজাত ও পরিপ্যাক করা হচ্ছে কোনো রকমের শোধন ছাড়াই। , শুটকিতে ভেজাল : ঢাকা শহরের কারওয়ান বাজারে ৪৭টি শুটকির আড়ৎ ও দোকানে অভিযান পরিচালনা করে ক্ষতিকর ডিডিটি পাউডারযুক্ত শুটকি পাওয়া যায়। শওকত হোসেন ও শারমীন নিশাত সম্পাদিত, (মো. রোকন-উদ-দৌলা, “আমাদের স্বপ্ন ভেজাল ও বিষমুক্ত খাদ্য ও পণ্যদ্রব্যের বাংলাদেশ”) হালখাতা, প্রাণ্ুক্ত, পৃ. ১৮৯-১৯২ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।