ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৮৮৮৯৮ 0৭ সম্পাদকীয় “ইসলামী আইন ও বিচার' জার্নালটি বরাবরের মত এবারও অতি গুরুতৃপূর্ণ বিষয় সম্বলিত ছয়টি প্রবন্ধ নিয়ে প্রকাশ পাচ্ছে। বর্তমান সময়ে মুসলিম সমাজ, বিশেষত বাংলাদেশের মুসলিমগণ যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে, তারই কয়েকটি গুরুত্পূর্ণ বিষয় এ সংখ্যার প্রবন্ধগুলোতে আলোচিত হয়েছে। প্রবন্ধকারগণ উদার মন নিয়ে সমস্যাগুলোর চিত্র তুলে ধরে ইসলামের দৃষ্টিতে তার সমাধান উপস্থাপনের চেষ্টা করেছেন। আমাদের বিশ্বাস, লেখাগুলো পাঠক-পাঠিকাগণের মনের খোরাক যোগাবে । ইসলামের ইতিহাসে উমর ইবন আবদুল আধীয রহ. একটি উজ্জ্বল নক্ষত্র। এতিহাসিকগণ তার সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করে তাকে পঞ্চম খলীফায়ে রাশেদ আখ্যা দিয়েছেন। মুসলিম মনীবীগণ তাকে মুজাদ্দিদে কামিল (সফল সংস্কারক)-এর মর্যাদা দিয়েছেন। খিলাফতে রাশেদার পরে উমাইয়্যা শাসনামলের ষাট বছরে পবিভ্র ইসলামের সর্বদিকে যথা : চিন্তা-চেতনা, রাষ্ট্র পরিচালনা, বিচারব্যবস্থা, অর্থনীতি, ব্যক্তি ও সমাজ ব্যবস্থাপনায় যত জজ্জাল পুঞ্জিভূত হয়েছিল এর সবই তিনি তার মাত্র আড়াই বছরের খিলাফতকালে পরিষ্কার- পরিচ্ছন্ন করে ফেলেন। এই মহান মুজাদ্দিদ রাষ্ট্রনায়কের জীবনের সর্বদিকে রয়েছে সকল মানুষের জন্য শিক্ষার উপাদান। জার্নালের বর্তমান সংখ্যায় প্রকাশিত প্রথম প্রবন্ধেই তার বিচারব্যবস্থা ও ফিকহি ইজতিহাদ-এর একটি পর্যালোচনা উপস্থাপন করা হয়েছে। প্রবন্ধটি পাঠকদের চিন্তা ও জ্ঞানের জগতকে সমৃদ্ধ করবে। বিবাহ হলো একটি সামাজিক ব্যবস্থাপনা; যা একজন পুরুষ ও একজন নারীর মধ্যে দৃঢ় বন্ধন সৃষ্টি করে দেয়, যার মাধ্যমে তারা সমাজে বৈধভাবে বসবাস করতে পারে। সুদূর অতীতকাল থেকেই মানবসমাজে বিবাহ পদ্ধতি চলে আসছে। তবে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে এ বিবাহ সম্পন্ন হয়ে থাকে। ইসলামী শরীয়তেও বিবাহের কিছু নিয়মকানুন রয়েছে যা না হলে বিবাহ বৈধ হয় না। যেমন একজন মুসলিম নারী একজন মুসলিম পুরুষকে বিবাহ করতে পারে, তবে কোন অমুসলিমকে বিবাহ করতে পারে না। কিন্তু বর্তমানে ইসলামের মৌলিক বিধান সম্পর্কে অজ্ঞ একটি মহল বিভিন্ন যুক্তির আড়ালে এধরনের বিবাহকে বৈধতা দেয়ার অপচেষ্টায় মেতে ওঠেছে। ফলে সাধারণ মানুষ এতে বিভ্রান্ত হচ্ছে। এ বিষয়ে ইসলামের সুস্পষ্ট বিধান কী তা জানতে সচেতন মানুষের প্রবল আগ্রহ রয়েছে। “মুসলিম-অমুসলিম বিবাহ : শরয়ী বিধান” শিরোনামের প্রবন্ধটিতে বিষয়টি চমতকারভাবে পর্যালোচনা করা হয়েছে। বাংলাদেশে সে সকল সামাজিক অপরাধ মাথাচাড়া দিয়ে ওঠেছে তার মধ্যে একটি হলো পণ্য সামগ্রীতে ভেজাল মেশানো । এদেশের বাজারগুলো এখন ভেজাল পণ্যে সয়লাব । নিত্য ব্যবহার্য জিনিস পত্র এমনকি ওষুধেও ডেজাল মেশানো হচ্ছে। ফলে জনজীবনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। পণ্যে ভেজাল মেশানো যে ইসলামী বিধান মতে ঘৃণ্য ও শাস্তিযোগ্য অপরাধ তা হয়তো অনেকেরই জানা নেই। “পণ্যে ভেজাল প্রতিরোধে ইসলামী দৃষ্টিভঙ্গি” শীর্ষক প্রবন্ধে লেখক চুলচেরা বিশ্লেষণ করে এ বিষয়ে ইসলামী শরীয়তের বিধান উপস্থাপন করেছেন। ///.10907079071.001)

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।