৫৮ ইসলামী আইন ও বিচার রসমালাই, খাঁটি ও ভেজাল দুই ভাবেই বিক্রয় হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, মিষ্টিতে ব্যবহৃত ক্ষতিকর কাপড়ের রং ফুড পয়জনিং-এর সৃষ্টি করে। এই রং খাবার ফলে ছোট রোগ হতে ক্যান্সার ও কিডনি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে ।২০ প্রসঙ্গ-৬: ইলেকট্রনিক্স সামগ্্রীতে ভেজাল বাজার ভর্তি অবিকল আসল ইলেকট্রনিক্স সামগ্রীর আদলে তৈরী নকল টেলিভিশন, টেপ রেকর্ডার, ক্যাসেট প্রেয়ার, রেডিও, ভিসিপি, ভিসিআর, টেবিল ফ্যান কিনে ক্রেতারা রোজ ঠকছেন। জিঞ্জিরা, নবাবপুর ধোলাইখাল, বায়তুল মোকাররম মাকে, স্টেডিয়াম পাড়া, ইসলামবাগ, হাজারীবাগ, মীরহাজিরবাগ ও বাড্ডা এলাকায় গড়ে ওঠা অসংখ্য দুই নম্বর “মেড ইন জাপান, 'মেড ইন চায়না' ও “মেড ইন কোরিয়া' কারখানার নকল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রীর ভিড়ে আসল-নকল চেনা দায়। এ সকল কারখানায় যে সমস্ত সামগ্রী তৈরী হয় সেগুলোর বেশীরভাগ খুচরা যন্ত্রাংশ আমদানী করা হয় ভারত, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের অখ্যাত কোম্পানী হতে। ভারত হতে চোরাপথে সর্বাধিক পরিমাণ “নকল' যন্ত্রাংশ আসে। এ সকল বিদেশী যন্ত্রাংশের সাথে দেশে তৈরী অত্যন্ত নিম্নমানের যন্ত্রাংশ, বহিরাবরণ প্রভৃতি দিয়ে তৈরী করা হয় অবিকল আসল ইলেকট্রনিক্স সামঘীর মত সামগ্রী। এ সামগ্রীর লেবেল ও কার্টন আসলটির মতই থাকে। এই ইলেকট্রনিক্স সামঘ্রীর গায়ে আসলের মত টাইপ দিয়েই স্ত্ীনপ্রিন্ট করে “11195 যাব [2৮১ 1505] না লিখে দেওয়া হয়। এ প্রতারণা এখন প্রায় 'ওপেন সিক্রেট" । কিন্তু অনভিজ্ঞ ক্রেতাদের বুঝবার উপায় নেই। নকল জিনিসের দাম আসলের চেয়ে কম হওয়ায় অনেক ক্রেতা ভেজাল এবং নকল সামগ্রী ক্রয়ের ফাদে পা দেন। জাপান ভিত্তিক আন্তর্জাতিকভাবে বিখ্যাত একটি ইলেকট্রনিক্স সামগ্রীর এদেশীয় স্বত্বাধিকারী জানান, জাপানে শ্রমিক মজুরী এবং প্রাতিষ্ঠানিক খরচ আকাশ ছোয়া । এ কারণে জাপানে কারখানায় উৎপাদিত সামত্রীর দাম পড়ে যায় বেশী। জাপান তাদের পণ্যের কোয়ালিটি অক্ষুণ্ন রেখে উৎপাদন খরচ কমাবার জন্য টেলিভিশন, টেপ রেকর্ডার, ভিসিআর, ভিসিপি, সিডিসেট, ডেকসেট, রেডিওসহ এই জাতীয় কারখানা অন্যদেশে সরিয়ে নিয়েছে । জাপানে এখন উল্লিখিত জাতীয় ইলেকট্রনিক্স সামগ্রী খুব একটা তৈরী করা হয় না। তিনি জানান, প্রতিদিন বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানীর সার্ভিস সেন্টারে যে টিভিগুলো মেরামত করার জন্য আনা হয় তার ৫০ ভাগই “দুই নম্বর" পণ্য ২ ২০. প্রাগুক্ত, পৃ. ২৩৮-২৩৯ ২. প্রাশুক্ত, পৃ. ২৫১-২৫২ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।