পণ্যে ভেজাল প্রতিরোধে ইসলামী দৃষ্টিভঙ্গি : পরিপ্রেক্ষিত বাংলাদেশ ৫৭ হয়েছে। ওউষধের বাজারে কোনটি আসল আর কোনটি নকল তা অনেক সময় দোকানীরাও চিনতে পারেনা । কেবল ঢাকা শহরে নয়; সমগ্ণ দেশে বেশুমার 'নকল' ওষধ তৈরীর কারখানা রয়েছে। সরকার সম্প্রতি নকল ভেজাল ও নিম্নমানের ওষধ বাজারজাত করার অভিযোগে দেশের ১৭টি কোম্পানীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এর অধিকাংশই রাজধানীর বাইরে অবস্থিত । বিভিন্ন ব্রান্ডের ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ, স্যালাইন এবং ভিটামিন বি-কমপ্রেক্সই বেশি নকল ও ভেজাল হচ্ছে। এরারুটের সাথে এক ধরনের কৃত্রিম আঠালো পদার্থ মিশ্রণ করে তৈরী হয় ট্যাবলেট আর আবরণের মধ্যে ডালের বেসন ভরে ক্যাপসুল তৈরী করা হয়। স্যালাইনের প্যাকেটে ভরা হয় পরিষ্কার পানি । মিহি করে বাটা চিনির সাথে ময়দা মিশিয়ে তৈরী করা হয় ডেন্রুট্রোজ (গ্লুকোজ)। এই সকল নকল-ভেজাল ওঁষধ দেশের মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা বাজারজাত করছে। বাজারে প্রচলিত বিভিন্ন খ্যাতনামা ওঁষধ কোম্পানীর ওষধের লেবেল ছাপিয়ে তা শিশির গায়ে সাটিয়ে দেওয়া হয়। ফলে কারও বুঝারও উপায় থাকেনা যে, এটা “নকল' ওষধ। এ ভেজাল ওঁষধ সাম্রাজ্যে একশ্রেণীর হেকিমি ব্যবসায়ও দেশে জমজমাট । বিভিন্ন ম্যাগাজিন ও পৰ্রিকায় সর্বরোগের মহাওঁষধের চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা মানুষকে প্রকাশ্যে প্রতারণা করছে। তাদের অশ্রীল বিজ্ঞাপনের ওপর সরকারের কঠোর নিষেধাজ্ঞা আরোপ হলেও ভাষার মারফোলজিতে তারা আরও অশ্লীল বিজ্ঞাপন দিচ্ছে।১৯ প্রসঙ্গ-৫ : গুঁড়া দুধ ও মিষ্টিতে ভেজাল রসনাতৃপ্ত রসগোল্লা, কালোজাম, জিলিপি, পানতোয়া, চমচম, সন্দেশ, মিহিদানা, প্যাড়া প্রভৃতি তৈরীতে এখন খাঁটি দুধের বদলে নিম্নমানের গুঁড়াদুধ, চিনির বদলে স্যাকারিন আর ফুডকালারের পরিবর্তে কৃত্রিম ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে। খাঁটি ছানার তৈরী- রস-টসটসে রসগোল্লা মিলছে না। আর ভেজালের আবর্তে দেশের মিষ্টান্ন ভাণ্তারগুলো এঁতিহ্য হারাতে বসেছে। ঢাকার কয়েকটি প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানেও লেগেছে ভেজালের ছৌয়া। মহাখালী জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের খাদ্য পরীক্ষাগারে গত ১০ বছরে পরীক্ষিত একটি মিষ্টির নমুনাতেও খাটি পাওয়া যায় নি। ঢাকা সিটি করপোরেশনের সংশিষ্ট বিভাগের একজন কর্মকর্তা জানান, আমদানীকৃত গুড়া দুধ দ্বারাই বেশিরভাগ মিষ্টান্ন তৈরী করা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ নষ্ট গুঁড়া দুধও ব্যবহৃত হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন ৬টি নামকরা মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভেজাল মিষ্টির পাশাপাশি ঢাকাতে 'নকল' মিষ্টি ব্যবসায়ও জমজমাট ৷ টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম, বগুড়া ও গৌরনদীর দই, ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি, কুমিল্লার ১৯ প্রাশুক্ত, পৃ. ২৩০-২৩১ ///.109070790791.001)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।