ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ ইসলামী আইন ও বিচার পরীক্ষার জন্য এসব পানি বাজারেও খুঁজে পাওয়া যায় না। সংশ্লিষ্টদের আশঙ্কা এ কারণেই কোম্পানীগুলো জারের পানির দিকে ঝুঁকে পড়ছে ।১৬ প্রসঙ্গ-২ : ভোজ্য তেলে ভেজাল ভেজাল ভোজ্য তেলে দেশের বাজার এখন সয়লাব । বাজারে বিভিন্ন জাতের ও ব্রান্ডের অতিম্নেহের পদার্থ এ ভোজ্য তেলের তেলেসমাতিতে আসল-নকলের ফারাক প্রায় উঠে গিয়েছে। বাজারে বিক্রীত সরিষার তেল, সয়াবিন, বাটার অয়েল, ঘি অধিকাংশই ভেজাল । অপরিশোধিত সয়াবিন তেলের সাথে মাস্টার এসেন্স হিসেবে সুপরিচিত এ্যালিলি সোথায়োসায়ানাইডসহ বিপজ্জনক রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরী করা হয় 'থাটি সরিষার তেল'। অনেক ক্ষেত্রে কৃত্রিম ঝাঁঝ ও রঙ মিশিয়ে সয়াবিন তেলকে সরিষার তেলে রূপান্তরিত করা হয়। এই তেল ডেকচি বা কড়াইতে ঢালার পর গরমে অধিক হারে ফেনা হয়। বিশেষজ্ঞদের মতে, এই তেল লিভার সিরোসিস ও ক্যান্সারসহ সকল পেটের পীড়া ও চর্মরোগের অন্যতম কারণ । “সম্পূর্ণ কোলেস্টেরলমুক্ত' এ লেভেল বড় ধরনের এক রসিকতা ছাড়া আর কিছু নয়। গরুর চর্বি, তেল ও আলু মিশিয়ে তৈরী কক্সস্হয় ভেজাল বাটার অয়েল। দেশের বিভিন্ন এলাকার মিলের পঁচা পাম অয়েল ও পচ সরিষার তেল এবং বিষাক্ত পাম স্টিয়ারিন মিশিয়ে তৈরী হয় সয়াবিন। চটকদার লেবেল লাগিয়ে '১০০ ভাগ খাটি তেল' হিসেবে বাজারে বিক্রয় হচ্ছে। এ তেলের বৌতল-কৌটায় লাগানো হয়ে থাকে বি.এস.টি.আই-এর নির্ভেজাল সার্টিফিকেট ।১৭ প্রসঙ্গ-৩ : হোটেল-রেস্তোরীয় খাদ্যে ভেজাল বেশীরভাগ হোটেল-রেস্তোরায় ভেজাল খাদ্যের ছড়াছড়ি । গরুর নামে মহিষের মাংস, খাসির নামে বকরী-ভেড়ার মাংস আর পঁচা-বাসি ময়লাযুক্ত খাবার হোটেল-রেস্তোরীয় প্রচুর বিক্রয় হচ্ছে । এমনকি মরা মুরগীর মাংসও দুষ্প্রাপ্য নয়। অধিকাংশ হোটেল- রেস্তোরার পরিবেশ স্বাস্থ্যসম্মত নয়। নোংরা-স্যাতসেঁতে গন্ধময় পরিবেশে রান্না-বান্না হয়। হোটেলে ব্যবহৃত ডেগ-ডেগচি, হাড়ি-পাতিল, কড়াই, থালা-বাসন, গ্রাস, কাপ- পিরিচ, চামচ ভালভাবে পরিষ্কার করে ধোয়া মোছা হয় না। হোটেল-রেস্তোরীায় এই সমস্ত খাবার খেয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত আমাশয়, ডায়রিয়া, ফিতা ক্রিমি এবং হেপাটাইটিস রোগে আক্রান্ত হচ্ছে। আর চিকিৎসা করতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে।১৮ প্রসঙ্গ-৪ : উষধে ভেজাল সারাদেশে ভেজাল-নকল, নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ এষধ নির্বিঘ্নে বিক্রয় হচ্ছে। নিরাময় ও জীবন রক্ষাকারী ভেজাল ওঁষধ যেন জীবনবিনাশী “পয়জন'-এ পরিণত ১৮. প্রাগুক্ত, পৃ. ৭-৯ ১৯. প্রাপ্ত, পৃ. ২২০-২২১ ১৮ প্রাগুক্ত. পৃ. ২২৬ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।