ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পণ্যে ভেজাল প্রতিরোধে ইসলামী দৃষ্টিভঙ্গি : পরিপ্রেক্ষিত বাংলাদেশ ৫৫ প্রসঙ্গ-১: বোতলজাত পানি : মোড়ক সর্বন্থ ব্যবসা টিভিচিত্র, সংবাদপত্রে এবং পণ্যের লেবেলে মনলোভা বিজ্ঞাপন দিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান দেশব্যাপী “ন্যাচারাল মিনারেল" ও 'পিউরিফাইড দ্রিধকিং ওয়াটার' নামে বোতলজাত পানি বাজারজাত করলেও এসব পানির শতকরা ৯৮ ভাগই বিশুদ্ধ, জীবাণুমুক্ত বা ন্যাচারাল মিনারেল সমৃদ্ধ নয়। অনুসন্ধানে জানা গেছে 98171905517 502702105 810 1০3078 [17560001075 (85$1)-এর বিধিমালা অনুযায়ী মিনারেল ওয়াটার ও পিউরিফাইড দ্রিংকিং ওয়াটার প্রস্তুত করার জন্য বোতলজাত পানিতে স্বাস্থ্যসম্মত যেসব উপাদান থাকা বাধ্যতামূলক, অধিকাংশ পানিতেই সেসব উপাদানের উপস্থিতি নামমাত্র, আবার শরীরের জন্য ক্ষতিকারক যেসব জীবাণু বা পদার্থ শোধন করা অপরিহার্য, সেসব জীবাণুর প্রকট উপস্থিতি রয়েছে এসব বোতলজাত পানিতে । ফলে মিনারেল ও বিশুদ্ধ পানির নামে বোতলজাত পানি কিনে ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এবং মোটা অংকের অর্থের অপচয় করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ পরিচালিত এক গবেষণায় দেশের পানি উৎপাদনকারী শিল্পের উদ্বেগজনক চিত্র ফুটে ওঠে ।৯ দেশের প্রথম সারির পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জনপ্রিয় ব্রান্ডের পানিও এ তালিকায় অন্তর্তুক্ত হয়। জানা যায়, পানির মান যাই হোক বাজারে পাওয়া নিয়মানের প্রায় সবকটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানই দেশের একমাত্র পণ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বি.এস.টি.আই-এর ছাড়পত্র পেয়েছে। বোতলজাত পানি উৎপাদনের প্রতিষ্ঠানগুলো ওয়াসার পানি ব্যবহার করে। তাদের নিজস্ব ল্যাবরেটরি, ডিপ টিউবওয়েল নেই। গবেষকগণ বলেছেন, বোতলজাত পানির চেয়ে জারের পানির অবস্থা আরও উদ্বেগজনক । হাল্লে বোতলের পাশাপাশি এখন বাসা বাড়িতেও “জার কালচার' শুরু হয়েছে। শতকরা ৯০ ভাগ অফিস আদালতে এখন জারের পানি পান করা হচ্ছে। এক পরিসংখ্যানে জানা যায়, শুধু ঢাকা মহানগরীতেই প্রতিদিন ৬ থেকে ৭ হাজার বড় জারের পানি বিক্রি হচ্ছে। পানি উৎপাদনকারীদের ক্রমশ জারের দিকে ঝুঁকে পড়ার কারণ অনুসন্ধানে কয়েকটি চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। কোম্পানীগুলো জানায়, বোতলের পানি বাজারজাতে উৎপাদন খরচ বেশী। একটি জার না ভাঙ্গা পর্যস্ত ব্যবহার করা যায়। কিন্তু বোতল দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। ফলে বোতলজাতে উৎপাদন খরচ বেড়ে যায়। জারের পানি সরাসরি ভোক্তার হাতে অর্থাৎ অফিস আদালতে চলে যাওয়ায় অভিযান চালিয়েও ধরা সম্ভব হয় না। আবার মান ১৫. সম্পাদনা পরিষদ, টি আই ৰি পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী প্রতিবেদন ১৯৯৭-২০০৭, ঢাকা : ট্রা্সপারেঙ্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আগস্ট ২০০৫, পৃ. ৩ ///.10907079091.00)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।