৫৪ ইসলামী আইন ও বিচার ৬. সন্ভা ও সহজলভ্যতা : পণ্য এবং খাদ্যসামগ্রীতে যেসব কেমিক্যাল ও ভেজাল দ্রব্য ব্যবহার করা হয়, তা বাংলাদেশে অত্যন্ত সস্তা এবং সহজলভ্য । ফলে ভেজাল মিশ্রণকারীরা খুব সহজেই পণ্য এবং খাদ্যসামথীতে ভেজাল মিশ্রণ করে থাকে। ৭. চটকদার বিজ্ঞাপন : বাংলাদেশের হাট-বাজার ও বিপণী-বিতানগুলোতে বিজ্ঞাপননির্ভর চাকচিক্যময় প্রচুর পণ্যসামগ্রী পাওয়া যায়। এমতাবস্থায় সাধারণ ভোক্তাদের স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করতে হিমশিম খেতে হয়। স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পণ্যসামত্রী ক্রয়ের ক্ষেত্রে চটকদার বিজ্ঞাপন দারুণভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। অসাধু ব্যবসায়ীরা কথার ফুলঝুরি আর স্বাস্থ্যের জন্য নিরাপদ বিজ্ঞাপন প্রচার করে প্রতিনিয়ত সাধারণ ভোক্তাগণকে প্রতারিত করছে ।১ বাংলাদেশে পণ্যে ভেজালের স্বরূপ বাংলাদেশে একসময় পণ্যে ভেজাল দেওয়া ছিল গুটিকয়েক ব্যবসায়ীর মধ্যে সীমিত, আজ তা ঢুকে পড়েছে সমাজের সর্বত্র। ভেজাল পণ্য বাজারের সর্বত্র বিরাজমান । মুনাফালোভী মানুষ রাতারাতি অর্থ-বিত্তশালী হওয়ার লক্ষ্যে ভেজালের কারবার করে যাচ্ছে। প্রতারিত হচ্ছে বিপুল সংখ্যক মানুষ । এখানে সাধারণ-অসাধারণে কোন কথা নেই, পার্থক্য নেই। এক কথায় পণ্যে ভেজাল ও বিক্রিয়ার শিকার সবাই ১ বাংলাদেশে ভেজাল পণ্য, খাদ্যদ্রব্য, পানীয় ও ওষধের কারণে দেশের প্রতিটা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমবেশি ক্ষতিগ্রস্ত । উদাহরণস্বরূপ যে মিষ্টি বিক্রেতা মিষ্টির মধ্যে সোডিয়াম সাইক্লামেট, স্যাগারিন, কাপড়ের ও চামড়ার ক্ষতিকর রং ব্যবহার করে বিক্রি করছেন, সেই মিষ্টি বিক্রেতা বাজার হতে ফরমালিন দেয়া মাছ অথবা দুধ খাচ্ছেন অথবা ফরমালিন দেয়া মাছ বিক্রেতা বাজার হতে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট খাচ্ছেন অথবা তার বাচ্চাকে ক্ষতিকর রঙিন চকলেট খাওয়াচ্ছেন। এভাবে বাংলাদেশের প্রতিটা মানুষ ভেজাল পণ্য এবং খাদ্যন্রব্যের কারণে প্রতিনিয়ত ক্ষতিথস্ত হচ্ছেন।১ বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে তথা হাট-বাজার ও বিপণী বিতানগুলোর পণ্যসামগ্রীতে ভেজালের মাত্রা বা স্বরূপ কেমন তা তুলে ধরতে [11790879700 [005712610781 73878180951 (9)-এর পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী প্রতিবেদন এবং সরকারিভাবে সরেজমিনে পরিচালিত ভেজালবিরোধী কিছু তথ্য নিযে তুলে ধরা হলো । ১ শওকত হোসেন ও শারমীন নিশাত সম্পাদিত, (শাহ মোহাম্মদ কেরামত আলী ও কাজী জাহাঙ্গীর হোসেন, “খাদ্য ও বাংলাদেশের প্রেক্ষিতে চিকিৎসা আইন”,) হালখাতা, প্রাগুক্ত, পৃ. ১৭৬-১৭৭ »* শওকত হোসেন ও শারমীন নিশাত সম্পাদিত, (আশরাফ সিকান্দার মোহ) প্রাণুক্ত, পৃ. ২৮-২৯ ১৪. শওকত হোসেন ও শারমীন নিশাত সম্পাদিত, (মোঃ রোকন-উদ-দৌলা, “খাদ্য ও পণ্যদ্রব্যে ভেজাল ও বিষক্রিয়া এবং এর নানা দিক”,) হালখাতা, প্রাণুজ, পৃ. ৮৯-৯০ ///.1070709071.001)
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।