ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ ইসলামী আইন ও বিচার আপন সংস্কৃতি, ভাষা এবং দেশ থেকে দূরে অবস্থানকারী কোন অমুসলিম নারীকে বিবাহ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়, যা যে কোনো সাধারণ বুদ্ধি-বিবেকসম্পন্ন লোকই বুঝতে পারে। যেমন কোন মুসলিম ইউরোপীয় নারী বা মার্কিন খ্রিষ্টান নারীকে বিবাহ করা। অনেক মুসলিম অধিকাংশ সময় ইউরোপ-আমেরিকায় যায় সেখানকার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য অথবা সেখানকার কারখানায় প্রশিক্ষণের জন্য কিংবা সেখানকার প্রতিষ্ঠানে চাকুরীর জন্য । আর তখনই তাদের একটি দীর্ঘ সময় সেখানে অতিবাহিত হয়ে যায়। অতঃপর তাদের কেউ কেউ বিদেশী স্ত্রী নিয়ে ফিরে, যার ধর্ম স্বামীর ধর্ম নয়, যার ভাষা স্বামীর ভাষা নয়, যার জাতীয়তা স্বামীর জাতীয়তা নয়, যার চিন্তাচেতনা স্বামীর চিন্তাচেতনা নয়। এ স্ত্রীদের কেউ কেউ স্বামীর দেশে থাকার জন্য সম্মত হলেও অধিকাংশই সম্মত হয় না! তার ঘরে তার পিতা-মাতা কিংবা ভাই অথবা তার আত্মীয়-স্বজনরা তার সাথে সাক্ষাৎ করতে আসলে সে নিজেকে একান্তই অসহায় ভাবে। উপরন্তু, ঘরটি ইউরোপীয় কিংবা পাশ্চাত্যের চরিত্রে গড়ে ওঠে এবং ওই ঘরটি ম্যাডামের ঘর হিসেবে বিবেচিত হয়, মুসলিম ভাইয়ের ঘর হিসেবে নয়। এ ঘরে এ বিদেশী স্ত্রীই সর্বেসর্বা, যার উপর স্বামীর কোন কর্তৃত থাকে না। ফলে ওই ব্যক্তির পিতামাতা ও আত্মীয়-স্বজন সেখান থেকে চরম বেদনা এবং তিক্ততা নিয়ে তাদের গ্রামে কিংবা শহরে ফিরে আসে । আর তারা বুঝতে পারে যে, তাদের সন্তানকে তারা হারিয়ে ফেলেছে ।** তাদের ঘরে সন্তান হলে তাদের দুঃখ আরো বৃদ্ধি পায়। অধিকাংশ সময় তাদের সন্তান যৌবনে পদার্পণ করে মায়ের ইচ্ছানুযায়ীই, পিতার ইচ্ছানুযায়ী নয়; যদিও তার কোন ইচ্ছা থেকে থাকে। এভাবে সন্তানরা তাদের মায়ের একান্ত কাছের হয়ে থাকে এবং তার দ্বারা অধিক হারে প্রভাবিত হয়ে থাকে । বিশেষ করে তারা যখন মায়ের দেশে জন্ম গ্রহণ করে। আর সেখানে এ সন্তানরা গড়ে ওঠে মায়ের ধর্মের উপরই । আর যদি তারা পিতার ধর্মে অবশিষ্টও থাকে, তাহলে তা শুধু নামেমাত্র, প্রকৃতপক্ষে নয় ।১ উপর্যুক্ত আলোচনা শেষে ড. ইউসুফ আল-কারাযাভী বলেন, বর্তমান যুগে অমুসলিম নারীদেরকে বিবাহ করা থেকে বারণ করা উচিত, যাতে বিভিন্ন প্রকার ক্ষতির দিকগুলো বন্ধ হয়ে যায়। কেননা, শরীআতের একটি মূলনীতি হলো- _:» ৮ (4০০ 2৮০] ০১ » »& ক্ষতিকর দিকগুলো দূর করা উপকার লাভের উপর অগ্থাধিকার দেয়া হয়।' কাজেই অমুসলিম নারীকে বিবাহ করা বৈধ হওয়ার বিষয়টি অতীব প্রয়োজন ব্যতীত অনুমোদনযোগ্য নয় । তাই প্রয়োজন অনুপাতে এ বিবাহ সীমিত থাকবে ।১১ ৫৯1)000://75454-02130951,17500757505/50/2363-180101207001-000720196081010180555 ৬. 191৫ ৬১17002:1/555/৩.3509৩01-17601005/5/50/2563,1/0001907121-00107085701879077৮-1807985 ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।