মুসলিম-অমুসলিম বিবাহ : শরয়ী বিধান ৪৫ চতুর্থ শর্ত : কিতাবী নারীকে বিবাহ করার পেছনে কোন ফিতনা-ফাসাদ এবং কোন নিশ্চিত ক্ষতির সম্ভাবনা না থাকা; কেননা প্রত্যেক বৈধ বস্তুকে ব্যবহার করার জন্য শর্ত হচ্ছে সেই বস্ত ক্ষতিকারক না হওয়া। যদি সুস্পষ্টভাবে জানা যায় যে, এ বৈধ বন্ত সাধারণভাবে ক্ষতিকারক, তাহলে তা থেকে সাধারণভাবে নিষেধ করা হবে । আর যদি বিষেশভাবে ক্ষতিকারক হয়, তাহলে তা থেকে বিষেশভাবে নিষেধ করা হবে। ক্ষতির পরিমাণ যতই মারাত্মক হবে, হারাম ও নিষেধের মাত্রাও ততটুকু বৃদ্ধি পাবে। কেননা রাসূলুল্লাহ স. ইরশাদ করেন, 9৮ ৬? 7৮ 3 “যে কাজের মধ্যে কারো লাভ আছে; কিন্ত প্রতিবেশীর ক্ষতি রয়েছে, এমন বন্তও শরীয়তে অনুমোদনযোগ্য নয়। আর যে কাজের মধ্যে কারো লাভ নেই, তাও অনুমোদনযোগ্য নয়” 14৮ অমুসলিম নারীকে বিবাহের ক্ষতিকর দিকসমূহ যখন অমুসলিম নারীদের সাথে মুসলিম পুরুষের সামাজিকভাবে ও প্রকাশ্যে বিবাহ হয়, তখন তাদের সম সংখ্যক মুসলিম নারী বিবাহ থেকে বঞ্চিত হয়। আর বিশেষ করে বর্তমান যুগে একাধিক নারীকে বিবাহ করা দুষ্কর হয়ে দীড়িয়েছে। এ ছাড়াও আবশ্যিকভাবে জ্ঞাতব্য যে, কোন মুসলিম নারীর জন্য কোন মুসলিম পুরুষ ব্যতীত অন্য কাউকে বিবাহ করা বৈধ নয়। অতএব, এ সমীকরণের এ ছাড়া কোনো সমাধান নেই যে, অমুসলিম নারীদেরকে বিবাহ করার পথ রুদ্ধ করা হবে, যদি মুসলিম নারীদের ব্যাপারে কোনো আশঙ্কা দেখা দেয়। যে সব দেশে মুসলিমগণ সংখ্যালঘু যেমন ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ায় কোন কোন দেশে মুসলিমগণ সংখ্যালঘু হিসেবে বিবেচিত হয়, সে সব দেশে শরীয়তের কাম্য হলো, অমুসলিম নারীকে মুসলিম পুরুষ কর্তৃক বিবাহ করা হারাম হওয়া। অন্যথায় পরিণতি এ দীড়াবে যে, মুসলিম নারীরা কিংবা তাদের একটি বড় অংশ এমন কোন মুসলিম পুরুষকে পাবে না, যে তাদেরকে বিবাহ করার জন্য এগিয়ে আসবে । আর তখন মুসলিম নারীর সামনে তিনটি বিষয় খোলা থাকবে । যথা : এক. অমুসলিম পুরুষকে বিবাহ করা; যা ইসলামে বৈধ নয়। দুই. পথন্রষ্ট হওয়া এবং মন্দপথে চলা; যা কবীরা গুনাহ। তিন. বৈবাহিক জীবন থেকে স্থায়ীভাবে বঞ্চিত হওয়া; এ তিনটি পথের কোনটিই ইসলাম সমর্থন করে না। এটিই হচ্ছে, মুসলিম পুরুষ কর্তৃক অমুসলিম নারীদের বিবাহ করার অনিবার্য পরিণতি । ৭. ইমাম আহমাদ, আল-মুসনাদ, তাহকীক : শুয়াইব আল-আরনাউত ও অন্যান্য, বৈরূত : মুয়াসসাসাতুর রিসালাহ, ১৪২০ হি./১৯৯৯ খ্রি., হাদীস নং-২৪৬৫। হাদীসটির সনদ সহীহ (০১০); মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী, সিলসিলাতুল আহাদীছিস সহীহাহ, রিয়াদ : মাকতাবাতুল মাআরিফ, হাদীস নং-২৫০ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।