ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিম-অমুসলিম বিবাহ : শরয়ী বিধান ৪১ আচরণ এবং ইসলাম ধর্মের বিধি-বিধানের সৌন্দর্যাবলি বুঝতে পারবে। এটি বুঝার জন্যে বিবাহই উত্তম ব্যবস্থা। কারণ ইসলামে পুরুষরাই মহিলাদের নের্তৃতৃ দিয়ে থাকে আর যখন মুসলিম পুরুষ কোন আহলে কিতাবকে বিবাহ করে, তার সাথে সুন্দর আচরণ করে, তখন সেটি এ কথার প্রমাণ বহণ করে যে, মুসলিমরা শুধু অন্য মুসলিমের সাথে সুন্দর আচরণ করে না; বরং তারা সকল অমুসলিমের সাথে সুন্দর আচরণ করে। এতে এঁ কিতাবী স্ত্রী হয়তো স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করবে ।*২ আহলে কিতাব মহিলাদেরকে বিবাহ করার সময় যে সব শর্তের প্রতি লক্ষ্য রাখা আবশ্যক উপর্যুক্ত আলোচনা থেকে জানা যায় যে, অধিকাংশ ইমামের মতে- মুসলিম পুরুষ কর্তৃক কিতাবী মহিলাকে বিবাহ করা বৈধ । এর ফলে সে ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এবং এ বিবাহ আহলে কিতাব ও মুসলিমদের মধ্যে সম্পর্কের সেতু বন্ধন রচনা করতে পারে। সর্বোপরি উভয় সম্প্রদায় পরস্পরকে কাছে থেকে ব্যাপকভাবে জানার সুযোগ পাবে। তবে এ বিবাহ বৈধ হবার জন্যে কয়েকটি শর্ত রয়েছে : প্রথম শর্ত : সে কিতাবী মহিলা ব্যাপারে এ কথা নিশ্চিতভাবে জানতে হবে, সে বাস্তবিকপক্ষে ইয়াহুদী বা ব্রিস্টান প্রভৃতি আসমানী ধর্মের ব্যাপারে বিশ্বাস পোষণ করে এবং সে সামগ্রিকভাবে আল্লাহর প্রতি, তার রাসূলগণের প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে । সে নাস্তিক কিংবা ধর্মদ্ৰোহী হতে পারবে না এবং এমন ধর্মের প্রতি বিশ্বাসী হতে পারবে না, যেটি আসমানী ধর্ম হিসেবে প্রসিদ্ধ নয়। বলার অপেক্ষা রাখে না যে, বর্তমানে পাশ্চাত্যের প্রত্যেক মহিলাই যে দু'জন খ্রিস্টান পিতা-মাতা থেকে জন্ম নেয়, তা নয়। বরং তাদের একজন খ্রিস্টান হয় এবং অপরজন অন্য ধর্মাবলম্বীর হতে পারে। তা ছাড়া যে সব মহিলা খিস্টান পরিবেশে গড়ে ওঠে, তারাও নিশ্চিতভাবে খ্রিস্টান হবে এমন কথা নেই; বরং তারা কখনো কখনো নাস্তিক হয় আর কখনো তারা এমন অনেক মত ও দর্শনের ওপর গড়ে ওঠে, যা ইসলামের দৃষ্টিতে প্রত্যাখ্যাত; যেমন, বাহায়িয়্যাহ সম্প্রদায় প্রমুখ । দ্বিতীয় শর্ত : কিতাবী মহিলা সতী-সাধবী হওয়া; অর্থাৎ এ ব্যাপারে খোঁজ নিয়ে নিশ্চিত হবে যে, তার নৈতিক মান ইসলামী নৈতিক মানে উত্তীর্ণ। কেননা আল্লাহ তাআলা প্রত্যেক কিতাবী মহিলাকেই বিবাহ করার অনুমতি দেননি; বরং তাদের মধ্যে ** ড. আব্দুল করীম যায়দান, প্রাণুক্ত, খ. ৭, পৃ. ১৮ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।