৩৮ ইসলামী আইন ও বিচার এ আয়াত থেকে বুঝা যায় যে, ইয়াহিদী কিংবা খ্রিস্টান মহিলাকে বিবাহ করা বৈধ । এ প্রসঙ্গে আব্দুর রহমান বিন আউফ রা. বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সা. ইরশাদ করেন 6 ৩৪০ 295 প5 ম ৫ তোমরা তাদের (অগ্নি-উপাসক) সাথে আহলে কিতাবদের ন্যায় আচরণ করো; তবে তাদের মেয়েদের বিবাহ করো না এবং তাদের যবেহকৃত প্রাণীর গোশৃত খেয়ো না।** এ হাদীস থেকে বুঝা যায় যে, আহলে কিতাব আর অগ্নি-উপাসকদের সাথে আচরণের ক্ষেত্রে দুটি পার্থক্য রয়েছে। প্রথমত : আহলে কিতাবদেরকে বিবাহ করা যাবে; কিন্ত অগ্রি-উপাসকদেরকে বিবাহ করা যাবে না। দ্বিতীয়ত : আহলে কিতাবদের যবেহ্কৃত প্রাণীর গোশ্ত খাওয়া যাবে; কিন্ত অগ্নি-উপাসকদের যবেহ্কৃত প্রাণীর গোশৃত খাওয়া যাবে না। এ ছাড়াও সাহাবায়ে কিরাম রা. ও অনেক কিতাবী মহিলাকে বিবাহ করেছেন যেমন উসমান রা. “নায়িলা' নামক এক ধিস্টান মহিলাকে, তালহা রা. এক ইয়াহুদী মহিলাকে এবং হ্যাইফাহ্ রা. এক ইয়াহুদী মহিলাকে বিবাহ করেছেন; অথচ কোন সাহাবী কিংবা তাবিয়ী এ ধরনের বিবাহের বিরোধিতা করেন নি। এতে বুঝা যায় যে, কিতাবী মহিলাদেরকে বিবাহ করা বৈধ হবার ব্যাপারে তাঁরা একমত্য পোষণ করেছেন ।২৭ তবে “দারুল হারবের'২৮ কিতাবী মহিলাকে বিবাহ করা মাকরূহে তাহ্রীমী, যদি সে ইসলামের বিধি-বিধানের সার্বভৌমত্ব মেনে না নেয়। কারণ সন্তানরা বিশেষ করে শৈশবকালে স্বাভাবিকভাবে মাকেই অনুসরণ করে থাকে । কাজেই সন্তানের মা যদি ইয়াহুদী কিংবা খ্রিস্টান বা অন্য নবীর অনুসারী হয়ে থাকে, তাহলে সন্তানরা যে তাদের মায়ের বিশ্বাসে বেড়ে ওঠবে, তা বলাই বাহুল্য । এর ফলে তাদের বিশুদ্ধ আকীদা- বিশ্বীসই নষ্ট হয়ে যেতে পারে। এটাও সম্ভাবনা রয়েছে যে, একপর্যায়ে পৌছে তারা ২. আল-কুরজান, ৫: ৫ ২ ইমাম মালিক, আল-মুয়াতা, দামিশৃক : দারুল কৃলম, ১ম সংস্করণ, ১৪১৩ হি, খ. ২, পৃ. ১৩৫) ইবন্ হাজার আসকালানী, আত-তালবীসুল হাবীর, বৈরুত : দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম সংস্করণ, ১৪১৯ হি. খ. ৩, পৃ. ৩৭৫; ইবনুল মুলকিন, আল-বদরল মুনীর, রিয়াদ : দারুল হিজরাহ্ লিন্ নাশর ওয়াত তাওযি', ১ম সংস্করণ, ১৪২৫ হি, খ. ৭ পৃ. ৬১৯ ইমাম জাসসাস, আহকামুল কুরআন, বৈরুত: দারুল কুতুবিল ইলমিয়্যাহ্, ১ম সংস্করণ, ১৪১৫ হি., খ. ২, পৃ. ৪১২ ২৯ ইমাম জাস্সাস, প্রাগুক্ত, খ. ১, পৃ. ৪০৩ ২. দারুল হারব' বলতে এমন মুসলিম রাষ্ট্রকে বুঝানো হয়, যার সাথে ইসলামী রাষ্ট্রের সাময়িক বা স্থায়ীভাবে কোনোরূপ শাস্তি চুক্তি সম্পাদিত হয়নি এবং যেখানে প্রকাশ্যে অনৈসলামী বিধিবিধান চালু রয়েছে। দ্র. ড. আহমদ আলী, ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকের অধিকার ও মধার্দা, ঢাকা : বাংলাদেশ ইসলামিক সেন্টার, ২০১০, পৃ. ১৪ ///.1090709091.001)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।