ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিম-অমুসলিম বিবাহ : শরয়ী বিধান ৩৭ দাউদ আ.-এর ধর্ম এবং তাঁর উপর অবতীর্ণ কিতাব যাবৃরের প্রতি বিশ্বাস করে, তারা আহলে কিতাবের অন্ত্তুক্ত। যে সকল ইয়াহুদী ও খ্রিস্টান তাদের আসমানী ধর্ম এবং আসমানী কিতাবকে বিশ্বাস করে, তারাও আহলে কিতাবের অন্তর্ভুক্ত ।২১ ইমাম ইবনুল হুমাম রহ. বলেন, যে ব্যক্তি নবী এবং তাঁর উপর অবতীর্ণ কিতাবের উপর বিশ্বাস করবে, তাকে আহলে কিতাব বলা হয়। এ কারণে যে ব্যক্তি দাউদ আ.-এর উপর অবতীর্ণ কিতাব যাবূরের প্রতি এবং ইবরাহীম ও শীছ আ.-এর উপর অবতীর্ণ সহীফাহ্‌ সমূহের প্রতি বিশ্বাস করবে, সেও আহলে কিতাবের অস্তর্ভূক্ত।২২ আহলে কিতাব নারীর সাথে মুসলিম পুরুষের বিবাহের বিধান আহলে কিতাব নারীর সাথে মুসলিম পুরুষের বিবাহ বৈধ । এটাই অধিকাংশ ইমামের অভিমত । তবে সাহাবীগণের মধ্যে উমর আল-ফারূক রা. আহলে কিতাব নারীকে বিবাহ করা মাকরুহ মনে করেন।২০ তা ছাড়া তার পুত্র “আবদুল্লাহ রা.ও আহলে কিতাবের নারীকে বিবাহ করা সমীচীন মনে করতেন না। নাফি' থেকে বর্ণিত, তিনি বলেন, একবার “আবদুল্লাহ ইবনু “উমর রা.কে ইয়াহুদী ও খ্রিস্টান মহিলাকে বিবাহ করা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। তিনি জবাব দেন, 0 2১ 0 * প্রা এ 405৮ 0 ০90 34 এ ০৫০৮ ৮৮ 4 & 02৮৮০ এ) আল্লাহ তাআলা মুমিনদের জন্য মুশরিক মহিলাদের হারাম করেছেন। আর কোনো মহিলা ঈসা আ. কে তার রাব্ব বলে ডাকবে, অথচ তিনি হলেন আল্লাহর একজন বান্দাহ। আমি এর চেয়ে বড় কোনো শির্ক আছে বলে জানি না।২ অধিকাংশ ইমামের দলীল হলো- আল্লাহ তাআলা ইরশাদ করেন- € ০০০৮০ 2০৮1১৮9145০ কও 93040 ০ ০০৯০০ ৯ তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্যে বৈধ করা হয়েছে; যদি তোমরা তাদের মাহ্‌র প্রদান করো তাদেরকে স্ত্রী করার জন্য ।২৫ ২, ইবন্‌ আবিদীন, রাদুল মৃহতার, প্রাণ্তক্ত, খ. ৪, পৃ. ১৯৮? ইবন্‌ নুজাইম, প্রাগুক্ত, খ. ৩, পৃ. ১১০; ইমাম যায়লায়ী, তাবরীনুল হাকায়িকৃ, কায়রো : আল-মাতবাআতুল কুবরা আল- আমিরিয়্যাহ্‌, বূলাক্‌, ১ম সংস্করণ, ১৩১৩ হি. খ. ২, পৃ. ১১০$ আমীমুল ইহসান, কাওয়ায়িদুল ফিকহ্‌, করাটি : দারু সাদাফ, সংক্ষরণ ও তা. বি. পৃ. ৫৮ ২» ইবন্‌ হুমাম, প্রাগুক্ত, খ. ৩, পৃ. ২২৯ ২. ইবনু কাছীর, তাফসীরম্ল কুরআনিল আবীম, খ. ১ পৃ. ৫৮৩ ২৮. ইমাম বুখারী, আস-সাহীহ, অধ্যায় : আত-তালাক, হাদীস নং: ৪৮৭৭ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।