ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

এবং কিছুতেই আল্লাহ তাআলা কাফিরদেরকে মুমিনদের ওপর কর্তৃত্ব চালাবার কোনো সুযোগ দেবেন না।১৯ যদি কোন কাফির কর্তৃক মুসলিম মহিলাকে বিবাহ করা বৈধ হয়, তা হলে কাফির মুমিনের ওপর কর্তৃত্‌ চালাবার সুযোগ পেয়ে যাবে । অথচ আল্লাহ তাআলা তো তাদের জন্যে এরূপ কোনো ব্যবস্থা খোলা রাখেন নি। বলা বাহুল্য, তারা যদি কোন মুসলিম মহিলাকে বিবাহ করে, তাহলে তারা তার উপর কর্তৃত্ব খাটাবেই। অথচ আল্লাহ তাআলা মুমিনদের ওপর কর্তৃত চালাবার কোনো সুযোগ তাদের জন্য রাখেননি ।২ উল্লিখিত বিবাহ অবৈধ হবার হিকমত নারীরা প্রকৃতিগতভাবে কিছুটা কোমল ও নমনীয় হয়ে থাকে। তা ছাড়া স্বামীকে তার তর্্ীবধায়ক নিযুক্ত করা হয়েছে। কাজেই স্বামীদের আকীদা-বিশ্বাস ও পরিকল্পনার প্রতি মেয়েদের আকৃষ্ট হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার । অতএব, এ কথা বলা যায় যে, যদি একজন মুসলিম নারী কোনো অমুসলিম পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবে তার “আকীদা-বিশ্বাস নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে খুবই প্রবল। আল্লাহ তাআলার উপর্ৃক্ত বাণী )। | ০১: 4/-এর মধ্যে এ কথার প্রমাণ পাওয়া যায়। ইসলামী শরীআতের একটি মূলনীতি হলো- 11, ০450 1 ৮৮ ৮-'যে পথ কুফরের দিকে নিয়ে যায়, সে পথ অবলম্বন করা হারাম ।' অমুসলিম পুরুষের সাথে মুসলিম মহিলার বিবাহ তার কুফরীতে লিপ্ত হওয়ার একটি প্রবল সম্ভাবনাময় পথ। এ কারণে শরীআতে অমুসলিম পুরুষের সাথে মুসলিম মহিলার বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। খ. মুসলিম পুরুষ কর্তৃক আহলে কিতাবের নারী বিবাহ মুসলিম পুরুষ কর্তৃক আহলে কিতাবের নারী বিবাহ বৈধ কি-না-তা জানার পূর্বে আহলে কিতাবের পরিচয় জানা প্রয়োজন । তাই প্রথমে আহলে কিতাবের পরিচয় উল্লেখ করা হলো। আহলে কিতাবের পরিচয় “আহলে কিতাব' শব্দের অর্থ হলো ধর্মীয় গ্রন্থধারী। ইসলামী শরীয়তের আলোকে আহলে কিতাবের পরিচয় দিতে গিয়ে আল্লামা ইবন্‌ আবিদীন শামী, ইবন্‌ নৃজাইম, ফখরুদ্দিন যায়লায়ী, মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদী (আলাইহিমুর রাহমাহ্‌) প্রমুখ বলেন, যারা আসমানী ধর্ম এবং সেই ধর্মের আসমানী কিতাবের প্রতি বিশ্বাস করে, তাদেরকে “আহলে কিতাব" বলা হয়। যেমন ইবরাহীম আ.-এর যে সকল অনুসারী ইবরাহীম আ.-এর উপর অবতীর্ণ সহীফাহ এবং তাঁর ধর্মের প্রতি বিশ্বাস করে, যারা ১» আল কুরআন, ৪ : ১৪১ ২০. ইমাম কাসানী, প্রাশুক্ত, খ. ২, পৃ. ২৭২ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।