মুসলিম-অমুসলিম বিবাহ : শরয়ী বিধান ৩৫ ৩4 5 4৮ ৩ ৪ পু ৬৫০৮ এ 05৮৮০ ৮৫ 5৯ 04544505420 256440 3০৯40০254১৮ তোমরা (তোমাদের ঈমানদার মেয়েদেরকে) মুশরিক পুরুষদের কাছে বিবাহ দিয়ো না, যতোক্ষণ না তারা ঈমান আনে; (কেননা) একজন ঈমানদার দাসও একজন মুশরিক ব্যক্তির চেয়ে ভালো, যদিও এ মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে । আসলে এরা তোমাদেরকে জাহান্নামের দিকেই ডাকে আর আল্লাহ তাআলা তার আদেশের মাধ্যমে জান্নাত ও ক্ষমার দিকেই আহবান করেন এবং তিনি তাঁর আয়াতসমূহ মানুষের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে ।১* ইমাম ফখরুদ্দিন আর-রাধী রহ. বলেন, এ আয়াতে “মুশরিক' দ্বারা সকল অমুসলিমকে বুঝানো হয়েছে এবং এ বিষয়ে ফুকাহায়ে কিরামের মধ্যে কোন মতবিরোধ নেই।১+ এ আয়াতে আল্লাহ তাআলা মুসলিম মহিলাদেরকে মুশরিক পুরুষদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন, অথচ ফকীহগণ বলেছেন যে, মুসলিম মহিলারা শুধু মুশরিক নয়; বরং ইয়াহুদী কিংবা খ্রিস্টান অথবা ধর্মে অবিশ্বাসী কোন পুরুষকে বিবাহ করা বৈধ নয়। এ কারণে প্রশ্ন জাগতে পারে যে, কীভাবে এ আয়াত দ্বারা অমুসলিম পুরুষদের সাথে মুসলিম মহিলার বিবাহ বৈধ নয়? এ প্রশ্নের উত্তরে ইমাম কাসানী রহ. বলেন, এ আয়াত আল্লাহ তাআলা মুশরিক পুরুষদের সাথে সুসলিম মহিলাদের বিবাহ নিষিদ্ধ হবার কারণ প্রসঙ্গে বলেন, €১৩। ১৭ ৩০১৯ তারা তোমাদেরকে জাহান্নামের দিকেই আহবান করে 1৯৮ কারণ তারা যদি মুসলিম মহিলাকে বিবাহ করে, তাহলে তারা তাকে তাদের ধর্ম গ্রহণের জন্যে বলবে এবং তাদের ধর্মের দিকে আহবান করার অর্থ হলো কুফরির দিকে আহবান করা । আর কুফরির দিকে আহবান করার অর্থ হলো জাহান্নামের দিকে আহবান করা। এ কারণটি ইয়াহুদী কিংবা খ্রিস্টানদের মধ্যেও রয়েছে। এ কারণে কোন মুসলিম মহিলার জন্য ইয়াহুদী কিংবা খ্রিস্টান পুরুষকে বিবাহ করা বৈধ নয়। এছাড়াও আল্লাহ তাআলা মুসলিমদের উপর কাফিরদের কর্তৃত্ব চালাবার কোনো সুযোগ রাখেননি । এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন” € ১০০০৮৭6০840 4০৫৩৯ ১. আল কুরআন, ২ : ২২১ ১৭. ইমাম রাষী, যাফাতিহল গাইব (তাফসীরে কাবীর), বৈরূত : দারুল কুতুবিল ইলমিয়্যাহ্, ১ম সংস্করণ, ১৪২১ হি., খ. ৬, পৃ. ৫২ ১” আল কুরআন, ০২ : ২২১ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।