৩২ ইসলামী আইন ও বিচার ইসলামী শরীয়তের পরিভাষায় বিবাহ এমন একটি চুক্তিকে বলা হয়, যা. এমন দু'জন নারী-পুরুষের মধ্যে সম্পাদিত হয়, যাদের পরস্পর বিবাহ সূত্রে আবদ্ধ হতে শরীয়ত বাধা প্রদান করে না এবং এর ফলে তাদের একজন অপরজনকে স্বামী-স্ত্রী সূলভ ভোগ করা বৈধ হয়। বিবাহের রুকন হানাফী মাযহাব মতে, বিবাহের রুকন (মূল উপাদান) দু'টি । একটি হলো “ইজাব' বা প্রস্তাব দেয়া আর অপরটি হলো “কবুল" বা প্রস্তাব গ্রহণ করা । এ দু'টি ছাড়া বিবাহ সম্পাদিত হবে না।১ বিবাহের শর্তাবলী বিবাহের শর্তাবলী তিন প্রকার : প্রথম প্রকার ইজাব-কবুল সম্পর্কিত, দ্বিতীয় প্রকার পাণিগ্রহণেচ্ছু নারী-পুরুষ সম্পর্কিত ও তৃতীয় প্রকার বিবাহের সাক্ষী সম্পর্কিত। প্রথম প্রকার ইজাব-কবুল সম্পর্কিত শর্তাবলী বিবাহ শুদ্ধ হবার জন্যে ইজাব-কৰুল শুদ্ধ হওয়া প্রয়োজন। আর ইজাব-কবুল শুদ্ধ হবার জন্যে পাঁচটি বিষয় পাওয়া যেতে হবে। যথা- ১. বিবাহ বোঝা যায় এমন সুনির্দিষ্ট শব্দ ছারা ইজাব-কবুল হওয়া, যেমন- “আমি তোমাকে বিবাহ করেছি' ইত্যাদি; ২. ইজাব-কবুল একই মজলিসে হওয়া; ৩. কবুল বা প্রস্তাব গ্রহণটি ইজাবের বিপরীত না হওয়া; যেমন- কেউ বলল, “আমি এক হাজার টাকার বিনিময়ে আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিলাম”, এর পরত্যুত্তরে স্বামী বলল, “আমি বিবাহ কবুল করেছি; কিন্তু এক হাজার টাকার মাহর মেনে নিচ্ছি না।' তাহলে বিবাহ শুদ্ধ হবে না। ৪. ইজাব-কবুলের শব্দ স্বামী-স্ত্রী কিংবা তাদের উকিল পরস্পর শোনা; ৫. ইজাব-কবুলের শব্দ্ধয় কোন নির্দিষ্ট সময় জ্ঞাপক না হওয়া; যেমন- “আমি তোমাকে বিবাহ করেছি এক বছরের জন্যে কিংবা আমি কবুল করেছি এক বছরের জন্যে' ইত্যাদি।” দ্বিতীয় প্রকার পাণিগ্রহণেচ্ছ নারী-পুরুষ সম্পর্কিত শর্তাবলী পাণিগ্রহণেচ্ছু নারী-পুরুষ সম্পর্কিত শর্তগুলো হলো- ৭ আলাউদ্দিন হাসকাফী, আদৃ-দুররুল মুখতার, বৈরুত : দারুল ফিকর, ২য় সংস্করণ, ১৪১২ হি. খ. ৩, পৃ ৩-৪ ৬ আব্দুর রহমান আল-জাধীরী, আল-ফিকহ আলাল মাযাহিবিল আরবাআহ্, বৈরুত : দারুল কুতুবিল ইলমিয়্যাহ্, ২য় সংস্করণ, ১৪২৪ হি, ব. ৪, পৃ. ১৬ ৯. প্রাগুক্ত, খ. ৪, পৃ. ১৭-১৯ ///.109070790791.001)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।