৩০ ইসলামী আইন ও বিচার ৭. মহিলাদেরকে পৃথকভাবে রাখার নির্দেশ দেন। ৮. জেলারদেরকে নির্দেশ দেন সৎ ও বিশ্বস্ত কর্মচারী নিয়োগ দিতে, যাতে সে ঘুষ নাখায়। ৯. প্রাদেশিক গভর্নরগণকে সপ্তাহে একদিন ব্যক্তিগতভাবে কারাগার পরিদর্শন করে কয়েদীদের অবস্থা পর্যালোচনা এবং তাদের অভিযোগ শোনার ও প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।১৯২১ ১০. কয়েদীদের উপর নির্যাতন বন্ধ করার নির্দেশ দেন। ১১. প্রত্যেক কয়েদীকে তার প্রয়োজনানুরূপ ভাতা দেওয়ার কথা বলেন। ১২. কয়েদীকে নিজের ভাতা নিজে গ্রহণ এবং নিজের খাবার নিজে তৈরী করার সুবিধা দিতে বলেন। ১৩. প্রত্যেক কয়েদীকে শীত ও গরমের কাপড় প্রদান করার নিষ্র্র্খ দেন এবং মহিলা কয়েদীদের প্রয়োজনীয় কাপড় ছাড়াও একটি অতিরিক্ত চাদর দেওয়ার কথা বলেন ।১২২ তার এই পদক্ষেপের ফলে কারাগারগুলো নৈতিক ও আদর্শিক প্রশিক্ষণের কেন্দ্রে পরিণত হয়েছিল৷ অধিকাংশ কয়েদী উত্তম নাগরিক হয়ে কারাগার থেকে বের হয়ে আসতো । উপসংহার উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে এ কথা দিবালোকের ন্যায় প্রতিভাত হয় যে, বিচার ব্যবস্থা ও ফিকহী ইজতিহাদের ক্ষেত্রে উমর ইব্ন আবদুল আযীয রহ.-এর যে অসামান্য অবদান রয়েছে, তার বর্ণনা ও মূল্যায়ন কোন সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। আধুনিক বিশ্বের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা যুল্ম, নির্যাতন, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যতিচার, অবৈধ সম্পদ দখল, মদপান, বিভিন্ন নামে মদজাতীয় পানীয় বিক্রি, নারী নির্যাতন, তালাক ও বিবাহের ক্ষেত্রে শরী“আত লঙ্ঘন ইত্যাদি কার্যক্রমের বিস্তারে দিন দিন অন্যায়-অবিচারে ভরে যাচ্ছে। তাই এ সমাজ ও রাষ্ট্রকে নৈতিক ভিত্তির উপর দীড় করানোর জন্য উমর ইব্ন আবদুল আযীয রহ.-এর বিচার ব্যবস্থা ও ফিক্হী ইজতিহাদ আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ হিসেবে ভূমিকা পালন করবে । বিশেষ করে যারা মনে করেন, আধুনিক বিচার ব্যবস্থা ইসলামের আলোকে পরিচালনা করা সম্ভব নয়, তাদের জন্য তার গৃহীত বিচার ব্যবস্থা ও ফিক্হী ইজতিহাদ নতুন চিন্তার দিগন্ত উন্মোচনে সহায়তা করবে সন্দেহ নেই। ১৬. ইব্ন সাদ, আত-তাবাকাত, প্রাগুক্ত, খ. ৫, পৃ ২৬৩, ২৮৮ ১২ ইসলামী বিশ্বকোষ, প্রাশুক্ত, খ. ৬, পৃ. ১৬৫ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।