২৮ ইসলামী আইন ও বিচার উল্লেখ্য যে, এটা একটা মতবিরোধমূলক মাসয়ালা । ইমাম যৃহরী রহ. হাতি বা এ জাতীয় মৃত জন্ত জানোয়ারের হাড় সম্পর্কে বলেন : আমি পূর্ববর্তী বহু “আলিমকে পেয়েছি ধারা এ রকমের হাড়ের তৈরী চিরুনি দ্বারা চুল আচড়িয়েছেন এবং এ রকমের হাড়ের পাত্রে তেল রেখে ব্যবহার করেছেন। কোন রকম দোষ মনে করেননি ৯৭ অর্থের বিনিময়ে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করার বিধান উমর ইবন আবদুল আযীয রহ. এ কাজ বৈধ মনে করতেন। বায়তুল মালের অর্থ দিয়ে মাঝে মাঝে এ কাজ করেছেন। এ লক্ষ্যে একবার এক বিশপকে এক লক্ষ দীনার দান করেন।১১৬ যিম্মীর জিবিয়ার বিধান যিম্মীর জিযিয়া গ্রহণ করার পূর্ব মুহূর্তে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তা রহিত হয়ে যাবে । আমর ইব্ন আল-মুহাজির রহ. উমর ইব্ন আবদুল আযীয রহ. থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বছর পূর্ণ হওয়ার একদিন পূর্বে যদি কোন যিম্মী মুসলিম হয়, তাহলে তার থেকে জিযিয়া নেওয়া যাবে না। সুওয়াইদ ইবৃন হুসাইন রহ. বলেন, উমর ইব্ন আবদুল আযীয রহ. লেখেন : “জিযিয়া যদি পাল্লার এক প্রান্তে থাকে, আর তখন যিশ্মী মুসলিম হয়ে যায়, তাহলেও তার নিকট থেকে জিযিয়া গ্রহণ করা যাবে না।”৯১৭ কারা আইন রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার স্বার্থে অপরাধীর অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি বিধান করা জরুরী । তবে বিশ্বাস ও সংস্কৃতির ভিন্নতার কারণে শাস্তির ধরন এবং অপরাধের অবস্থার ভিন্নতা হয়ে থাকে । ইসলাম যেহেতু একটি সুসভ্য ও সুসংগঠিত বাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন করে, এ কারণে কারাবন্দীদের সাথে এর বিধি-বিধান ও আচরণে মানবিক দিকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর সূচনা হয়েছিল আলী রা.- এর খিলাফতকাল থেকে । বায়তুল মাল থেকে তিনি কারাবন্দীদের পোশাক ও খাবার সরবরাহের নির্দেশ দেন। কারারু্ধ ব্যক্তি বিত্তশালী হলে তার নিজের অর্থ থেকে অন্ন বস্ত্রের ব্যবস্থা করা হতো। অন্যথায় বায়তুল মাল থেকে তার জন্য খরচ করা হতো। ইমাম আৰু ইউসুফ বলেন, কোন গোত্রে অথবা সম্প্রদায়ে কোন অপরাধী থাকলে আলী রা. তাকে কারারুদ্ধ করতেন। তারপর সে বিস্তশালী হলে তার নিজের অর্থে তার অন্ন-বস্ত্রের ব্যবস্থা ১৭ সাইয়েদ সাবিক, ফিকহুস সুনাহ, প্রাণ্তকত, খ. ১, পৃ. ২৪ ১৬ ইবৃন সাদ, আত-তবাকাত, প্রাগুক্ত, খ. ৫, পৃ. ৩৫০ ১৯৭, প্রাগুক্ত ///.10907079091.001)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।