উমর ইবৃন আবদুল আবীয রহ.-এর বিচার ব্যবস্থা ও ফিকৃহি ইজতিহাদ ২৭ মহিষের যাকাত : ইব্ন শিহাব রহ. বলেন : উমর ইব্ন আবদুল আবীয রহ. লেখেন : গরুর যাকাত যেভাবে গ্রহণ করা হয় মহিষের যাকাতও সেভাবে গ্রহণ করতে হবে ।১১০ “তিলা' পানের বিধান “তিলা' (৮১৬)) হলো আঙ্গুর ছাড়া অন্য কোন কিছু ভিজানো পানি, যা পান করলে নেশার উদ্রেক করে। ইব্ন আওন রহ. বলেন : ইব্ন সীরীন রহ.-কে যখন তিলা পানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন : সত্য-সঠিক পথের অনুসারী ইমাম অর্থাৎ উমর ইবৃন আবদুল আযীয রহ. তা পান করতে নিষেধ করেছেন। এ ব্যাপারে উমারের যুক্তি হলো, এই তিলার মধ্যে মুসলমানদের মধ্যে কোন কল্যাণ নেই। তিলা নামে যা বুঝানো হয় তা আসলে মদ। এর পরিবর্তে আল্লাহ তাআলা বহু হালাল পানীয় আমাদেরকে দান করেছেন। সুতরাং নেশাদায়ক পানীয়কে হারাম বিশ্বাস করে তা পান থেকে বিরত থাকা মুসলমানদের উচিত। কারণ, মদ সকল পাপের সদর দরজা । এই তিলা পান করতে করতে এক সময় মুসলিম সমাজ ব্যাপকভাবে মাদকদ্রব্য পানে আসক্ত হওয়ার আশঙ্কা হয়।+, নামাষে “বিসমিল্লাহ' পাঠ করার বিধান আবদুল হাকীম ইবন আবদুল্লাহ ইব্ন আবী ফারওয়া রহ. বলেন : উমর ইব্ন আবদুল আযীয মদীনায় আমাদের নামাযের ইমামতি করতেন। তিনি জোরে বিসমিল্লাহ পড়তেন না ।১৯২ সাহ সিজদার বিধান মুহাম্মদ ইবৃন মুহাজির রহ. থেকে বর্ণিত। তিনি সাহু সিজদার ব্যাপারে উমর ইব্ন আবদুল আযীয রহ.-কে লক্ষ্য করে ইমাম যুহরী রহ.-কে বলতে শোনেন যে, এটা সালামের পূর্বে । কিন্তু উমর রহ. তা মানতে অস্বীকার করেন এবং বলেন, ওহে শিহাব! এ ব্যাপারে আবু সালামা ইব্ন আব্দির রহমান আমাদেরকে অবহিত করেছেন। মতান্তরে তিনি যুহরী রহ.-কে বলেন, আমাদের সামনে আবু সালামা ইব্ন আব্দির রহমান ইবৃন আওফ একথা মানতে অস্বীকার করেছেন।১১৩ মৃত জন্তর হাড়ের বিধান উমর ইবৃন আবদুল আযীয রহ.-এর এক দাসী বলেন : একবার উমর আমাকে তেল আনতে বললেন। আমি তেল ও হাতির হাড়ের একটি চিরুনি নিয়ে আসলাম । তিনি চিরুনিটি ফিরিয়ে দিয়ে বললেন, এটা মৃত জন্তর অংশ। আমি বললাম, এটা মৃত হলো কিভাবে? বললেন : তোমার জন্য আফসোস! হাতিটি কে জবাই করেছিল?১১৪ রা আত-তাবাকাত, প্রাগুক্ত, ৭ ৫, পৃ. ৩৫৩ ২ ইন্না জাওষী, সীরাতে উমর ইবৃন' আবদুল আবীয, প্রাগুক্ত, পৃ. ৭৪ ৯২. ইৰ্ন সাদ, আত-তাবাকাত, প্রাণুক্ত, খ. ৫, ৩৩৫ ৯৩ সাইয়েদ সাবিক, ফিকহুস সুনাহ, বৈরূত : 'দারুল কিতাবিল আরাবী, তা.বি., খ. ১, পৃ. ২২৫। ১*. ইব্ন সাদ, আত-তবাকাত, প্রাশুক্ত, খ. ৫, পৃ. ৪০১ ///.10907079091.001)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।