২২ ইসলামী আইন ও বিচার মদ নষ্ট করার সাথে পানপাত্র ও সংরক্ষণের পাত্রও ভেঙ্গে দেওয়া : হারুন ইব্ন তিনি খুনাসিরাতে যেয়ে মদের থলি ফাটিয়ে ফেলার এবং কাচের পাত্র ভেঙ্গে ফেলার নির্দেশ দিচ্ছেন।"৪ মুসলমানের দেশে অমুসলিমের মদ ঢুকানোর বিধান : কোন কাফিরের নিজ দেশে মদ খাওয়ার অনুমতি থাকলেও মুসলিমের দেশে এগুলো নিয়ে আসতে পারবে না।” যাদুকরের শাস্তি : পত্রের মাধ্যমে এক যাদুকর মহিলার ব্যাপারে উমর ইব্ন আবদুল আবীয রহ.-এর নিকট জানতে চাওয়া হলে তিনি উত্তরে লিখেন, “যদি তাকে চেনা যায় এবং প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে হত্যা করতে হবে ।”* আর এটাই আবু হানীফা, মালিক ও আহমাদ রহ. প্রমুখ ইমামগণের অভিমত । উন্লেখ্য যে, দ্বিতীয় খলীফা উমর ইবৃন খাত্তাব রা. তার খিলাফতকালে লেখেন যে, “তোমরা প্রত্যেক যাদুকর পুরুষ ও মহিলাকে হত্যা করবে ।”*৭ মুরতাদ ব্যক্তিকে তাওবার সুযোগ দান : রাবী'আ ইব্ন আতা রহ. উমর ইব্ন আবদুল আযীয রহ. থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : মুরতাদ ব্যক্তিকে তিন দিন পর্যস্ত তাওবা করতে বলা হবে। যদি তাওবা করে তাহলে ভাল কথা, অন্যথায় তার শিরচ্ছেদ করতে হবে।*৮ মুরতাদের তাওবার পদ্ধতি : উমর ইবৃন আবদুল আযীয রহ.-এর নিকট বলা হলো এক ইহুদী মুসলিম হওয়ার পর আবার মুরতাদ হয়ে গেছে। উমর রহ. বললেন, তাকে প্রথমে ইসলামের দিকে আহবান করো, যদি ফিরে আসে তাহলে তাকে ছেড়ে দাও। যদি অস্বীকার করে তাহলে কাঠের সাথে শায়িত করে বেঁধে রাখ এবং আবারও ইসলামের দিকে ফিরে আসার আহবান জানাবে । যদি তারপরও অস্বীকার করে তাহলে বোঝা চাপিয়ে দাও, এরপর বর্শার ফলা তার বুকে ধরে ইসলামের দিকে ফিরে আসার আহবান জানাবে । যদি সে ফিরে আসে তাহলে তাকে ছেড়ে দাও। অন্যথায় তাকে হত্যা করো ।** উল্লেখ্য, উমর ইব্ন আবদুল আযীয রহ. ছাড়া কেউ এরূপ মত দেননি। বরং চার ইমামের সকলেই তাওবা করার আহ্বানের পর ফিরে না আসলে হত্যার ব্যাপারে মত * ইব্ন সাদ, আত-তাবাকাত, প্রাগুক্ত, খ. ৫, পৃ. ৩৬৫ ** সাল্লাবী, সীরাত উমর ইবন আবদুল আযীয, প্রাগুক্ত, পৃ. ৩০০ ** ইব্ন আৰী শায়বা, আল-মুছান্নাক, প্রাশুক্ত, খ. ১০. পৃ.১৩৫ ৭৭ সাল্লাবী, সীরাত উমর ইবন আবদুল আবী, প্রাগুক্ত, পৃ. ৩০০ *" ইব্ন সাদ, আত-তাবাকাত, প্রাগুক্ত, খ. ৫, পৃ. ৩৬৫ ৯» ইব্ন আবী শায়বা, আল-মুছানাফ, প্রাণ, খ. ১২. পৃ. ২৭৪ ///.10907079091.001)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।