উমর ইবৃন আবদুল আযীয রহ.-এর বিচার ব্যবস্থা ও ফিকৃহি ইজতিহাদ ২১ একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ আরোপ করলো । অতঃপর খিস্টান মুসলিমকে আশিটি বেত্রাঘাত করলো আর খিস্টানকে ছেড়ে দিয়ে বলা হলো, তার কুফরীটা অপবাদের চেয়ে বড় গুনাহ। বিষয়টি উমর ইবৃন আবদুল আযীয রহ.-এর নিকট আসলে তিনি শা*বী রা.-এর মত সমর্থন করেন।৬* পিতা ছেলেকে অপবাদ দিলে হদ্দ কার্যকর হবে কিনা? পিতা ছেলেকে অপবাদ দিলে তাহলে পিতাকে বেত্রাঘাত করতে হবে । তবে হ্যা, যদি সন্তান পিতাকে ক্ষমা করে দেয়, তাহলে হদ্দ কার্যকর হবে না।১৮ স্ত্রী নিজেই স্বামীর বিরুদ্ধে অপবাদ দিলে : একবার এক মহিলা এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলো, তার স্বামী তাকে খারাপ কাজ করানোর জন্য প্রস্তাব দিয়েছে । তিনি বললেন, কেউ কি বিষয়টি শুনেছে বা দেখেছে? মহিলা বললেন, না। অতঃপর উমর রহ. লোকটিকে বেত্রাঘাত করলেন। কেননা ব্যভিচার সংঘটিত হয়নি, বরং মুখে উদ্ধদ্ধ করা হয়েছে ।৬৯ উমর ইবৃন আবদুল আযীয রহ. বলেন, চোর চুরি করে ঘর থেকে বের না হয়ে গেলে হাত কাটা যাবে না। বরং হাত কাটার শর্ত হলো চুরি করে ঘর থেকে বের হয়ে যাওয়া ।” কবর খুঁড়ে কেউ যদি মৃত ব্যক্তির কাফন চুরি করে তারও হাত কাটতে হবে।+; দ্বিতীয়বার মদপানের শাস্তি : উবাদাহ ইবনু নুসাই রহ. বলেন, আমি একদিন উমর ইব্ন আবদুল আযীয রহ.-এর নিকট ছিলাম, তিনি তখন এক ব্যক্তিকে মদপানের জন্য শাস্তি দিচ্ছিলেন। শাস্তি দেওয়ার পর তিনি তাকে আরো বলেন, যদি তুমি আবার মদপান করো তাহলে আমি তোমাকে পিটিয়ে জেলখানায় বন্দী রাখবো । এরপর লোকটি তাওবা করলো এবং খলীফা তাকে ছেড়ে দিলেন।”২ মদ পরিবেশনকারীর শান্তি £ মদপান করা এবং পান করার জন্য সহযোগিতা করা, যেমন: তৈরী করা, পৌছে দেওয়া ব্যক্তিও পানকারীর চেয়ে কম অপরাধী নয়। ইবনুত তামীমী রা. থেকে বর্ণিত, তিনি বলেন- একদা উমর ইব্ন আবদুল আযীয রহ. একদল লোককে মদপান অবস্থায় পেলেন। অতঃপর তাদের মদ পরিবেশনকারীকেও তাদের সাথে পেলেন, এ অবস্থায় মদ পরিবেশনকারীকে তাদের সাথে শাস্তি দিলেন।”০ ৬ আব্দুর রাজ্জাক, আল-সুছারাফ, প্রাণুক্ত, খ. ৭, পৃ. ১৩০-১৩১ ৬” ইব্ন আবী শায়বা, আল-ুহানাফ, প্রাণুক্ত, খ. ৯, পৃ. ৫০৪ ৬ সাল্লাবী, সীরাতু উমর ইবন আবদুল আবী, প্রাগুক্ত, পৃ. ২৯৯ ৭০. প্রারুক্ত *" ইবৃন আবী শায়বা, আল-যুহারাফ, প্রাশুক্ত, খ. ১০. পৃ. ৩৪ ৭" ইব্ন সাদ, আত-তবাকাত, প্রাপ্তক্ত, খ. ৫, পৃ. ৩৬৫ *. আবুর রাজ্জাক, আল-মুহানাফ, খ. ৯, পৃ. ২৩০ ///.10907079071.001)
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।