উমর ইবৃন আবদুল আযীয রহ.-এর বিচার ব্যবস্থা ও ফিকৃহি ইজতিহাদ ১৫ আপনি আপনার বাড়ীতে বসে থাকা পরিহার করুন। মানুষের মধ্যে বের হোন এবং বৈঠকে, দেখা-সাক্ষাতে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করুন। কারো উপর কেউ যেন আপনার নিকট প্রাধান্য না পায় ।৩৩ ১৩.বিচার কাজে বিচারকদের বুদ্ধি-বিবেক কাজে লাগানো । একবার মিসরের বিচারক কাষী “ইয়াদ ইব্ন আবদিল্লাহ রহ. একটি বিষয়ে উমর ইব্ন আবদুল আযীয রহ.-এর পরামর্শ চেয়ে পত্র লিখলে তিনি লিখেন, এ 4৪০০৩ ৩০ ৬ 33১ ৮৮০ ও কখছ্ ৫ 41 এ ব্যাপারে আমার নিকট পূর্ববর্তীদের থেকে কিছু পৌছেনি। বিষয়টি আপনার উপর ছেড়ে দিচ্ছি। আপনি আপনার বুদ্ধি-বিবেচনা দ্বারা ফয়সালা করুন 1 ফিক্হি ইজতিহাদ উমর ইবৃন আব্দিল আযীয রহ. ছিলেন একজন মহান তাবিঈ, ইমাম ও মুজতাহিদ । ইজতিহাদ সঠিক ও নির্ভরযোগ্য হওয়ার জন্য মুজতাহিদের যে সকল শর্ত অত্যাবশ্যক, উমর ইব্ন আব্দিল আবীয রহ.-এর মধ্যে তা পুরোমান্রায় বিদ্যমান ছিল। সেগুলো হলো, আরবী ভাষা ও পবিত্র কুরআনের জ্ঞান, সুন্নাতুর রাসূল স. সম্পর্কিত জ্ঞান, কিয়াস এবং সাহাবী ও তাবি'ঈগণের ইজতিহাদ সম্পর্কিত জ্ঞান, উচছুলে ফিক্হের উপর গভীর জ্ঞান ও ইসলামী আইন প্রণয়নের উদ্দেশ্যাবলী সম্পর্কে জ্ঞান। এ ছাড়া তাকে হতে হবে উত্তম মেজাযের, আল্লাহতীরু, যিনি কখনও ইচ্ছাকৃত কবীরা গুনাহ করেননি ও ছগীরা গুনাহের কাজে পুনঃপুন লিপ্ত হন নি এবং তদ্রতা ও শিষ্টাচারের বিপরীতে কোন কাজে জড়িয়ে পড়েননি । যে সকল বিধান সম্পর্কে ইজমা হয়েছে তার সার্বিক বিষয়ে অবগত হবেন। যাতে করে উম্মাত কর্তৃক একমত্য পোষণকারী বিষয়ের পরিপন্থী কোন পদক্ষেপ তিনি না নেন।” উমর ইব্ন আব্দিল আধীয রহ.-এর ইজতিহাদ থেকে অনেক ফিক্হি সমাধান পাওয়া যায়। নিম্নে সেখান থেকে নমুনাস্বরূপ কিছু সমাধান তুলে ধরা হলো : রক্তপণ ও কিসাস কিসাস হলো, অপরাধী কোন ব্যক্তির যেই পরিমাণ দৈহিক ক্ষতি সাধন করবে তারও সে-ই পরিমাণ ক্ষতি সাধন করা ।* রক্তপণ (দিয়াত) হলো খুন বা মানরদেহের ৩. ইব্ন সাদ, আত-তাবাকাত, প্রাগুক্ত, খ. ৫, পৃ. ৩৪৩ ৩. ইব্ন আব্দি রব্বিহি, আল-ইকদ আল-ফারীদ, খ. ২, পৃ. ২৫৪ ৩. আব্দুল ওহাব খাল্লাফ, ইলম উচছ্ুলিল ফিকহ, কায়রো : মাকতাবাতুত দাওয়াহ, শাবাবুল আযহার, ১৫শ সং, ১৯৮৩ খ্রি., পৃ. ২১৮-২১৯ ৩ আব্দুর রহমান আল-জাধিরী, আল-ফিকহ “আলাল মাযাহিবিল 'আরবা 'আহ, বৈরুত, ব. ৫, পৃ. ২৪৪ ///.109070790791.001)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।