ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ ইসলামী আইন ও বিচার লেখক পঞ্চম অধ্যায়ের শিরোনাম করেছেন “কারাবন্দিদের ইবাদত-বন্দেগী করার অধিকার, ধর্ম পালনের অধিকার এবং আর্থিক লেনদেনের অধিকার । এ অধ্যায়ে রয়েছে চারটি পরিচ্ছেদ; যেগুলোতে আলোচনা করা হয়েছে : ১. বন্দির পবিত্রতা অর্জন এবং নামা আদায়ের সাথে সম্পর্কিত বিধিবিধান; ২. রোযা ও যাকাত প্রদানের বিধিবিধান; ৩. কারাবন্দির হজ্জ পালনের সাথে সম্পর্কিত বিধান; এবং ৪. লেনদেন ও আর্থিক আদান-প্রদান সম্পর্কিত বিধান। ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে, কারাবন্দিদের সার্বিক অবস্থা এবং তাদের ক্ষমতাপ্রয়োগ সম্পর্কে। এখানে পরিচ্ছেদ- রয়েছে তিনটি । সেগুলোতে লেখক আলোচনা করেছেন : ১. কারাবন্দির সাথে সম্পর্কিত ব্যক্তিগত বিধিবিধান; ২. কারাবন্দির উপর বলপ্রয়োগ এবং তার কসম সংক্রান্ত আলোচনা; ৩. কারাবন্দির কারাগারে কৃত অপরাধ এবং তাদের সাক্ষ্য ও বিচার নিয়ে আলোচনা । এ অধ্যায়ে কারাবন্দির ব্যক্তিগত কার্যক্রম ও কার্যক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। এ অধ্যায়ে আলোচনার সিংহভাগ জুড়ে আছে কারাবন্দির বিবাহ, তালাক ও বৈবাহিক জীবন সম্পর্কে । ইত্যাদির বিধান? তৃতীয় পরিচ্ছেদে রয়েছে কারাস্তরীণ অবস্থায় কারাবন্দীদের অপরাধ সংঘটন এবং কারাস্তরীণ অবস্থায় আটক ব্যক্তির মৃত্যু হলে তার বিধান নিয়ে আলোচনা । এখানে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে তা হল মৃত্যুর কারণে আটক ব্যক্তির খণ বা অপরাধ কি মাফ হয়ে যায় অথবা মৃত্যুহেতু বাদীকে ক্ষতিপূরণ দেওয়া লাগে কিনা। প্রাসঙ্গিকভাবে এখানে আলোচিত হয়েছে নিপীড়িত অবস্থায় কারা অভ্যন্তরে আসামীর মৃত্যু হলে এই মৃত্যুর বিধান। আদালত প্রাঙ্গণে উপস্থিত করা এবং তার অনুপস্থিতি সত্তেও মামলার রায় ঘোষণা ইত্যাদির বিধানাবলী । পরিশিষ্টে লেখক প্রতিটি অধ্যায়ের মূল বক্তব্য আলোচনার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত ও কিছু প্রস্তাব উপস্থাপন করেছেন। এই গবেষণায় সম্মানিত লেখক জ্ঞান-গভীরতার স্থাক্ষর রেখেছেন। প্রতিটি আলোচনার শেষে তিনি সে আলোচনার একটি সারসংক্ষেপ পেশ করেছেন। তাতে পুস্তকটির উপযোগিতা ও গ্রহণযোগ্যতা যথেষ্ট পর্যায়ে উন্নীত হয়েছে এবং পুস্তকটিতে মৌলিকত্ সৃষ্টি হয়েছে। এটি যোগ না করলে বইটি নেহায়েত একটি সহায়ক গ্রন্থ হিসেবেই থেকে যেত। তাছাড়া এটি এরও দলীল যে, তিনি বইটির আলোচ্য বিষয়ে স্পষ্ট ধারণা রাখেন। সাধারণত এমন ব্যক্তিদের রচনা সফল ও সার্থক হয়। -মুহাম্মদ যুবায়ের সাবেক মুহাদ্দিস, জামেয়া ইসলামিয়া মোমেনশাহী ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।