১৪৫ আত্মপক্ষ সমর্থন- মোদ্দাকথা কারাবন্দিদের উপযোগী শাস্তি প্রদানে কারারক্ষীদের ভূমিকাই- আদালতের পর-সর্বাগ্রে । তাই তাদের বিশ্বস্ত, সৎ, বিচক্ষণ, সবল, সজাগ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হওয়া জরুরি। এর পাশাপাশি তিনি আলোচনা করেছেন কারারক্ষীদের বেতন-ভাতা নিয়ে। বেতন-ভাতা কোন পক্ষ বহন করবে, তা নিয়ে বিভিন্ন মত উল্লেখ করার পর তিনি অতীব গুরুত্বপূর্ণ এক পয়েন্টের দিকে ইশারা করে বলেন, কারারক্ষীর জন্য নির্ধারিত পারিশ্রমিক তার প্রয়োজন পূরণের উপযোগী হওয়া উচিত, যেন সে বন্দিদেরকে অর্থ উপার্জনের খাত না বানায়।” (পৃ. ২৯৮) এ পুস্তকের চতুর্থ অধ্যায়ে আলোচিত হয়েছে কারাবন্দিদের শিষ্টাচার শিক্ষাদান ও শাস্তি প্রদান। এখানে তিনটি পরিচ্ছেদে যে সকল বিষয় আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে : ১. কারাবন্দিদের শাস্তিপ্রদান এবং এর কার্যকারণসমূহ; ২. শাস্তিপ্রদানের মাধ্যম ও ব্যবস্থা; ৩. শাস্তিপ্রদানে বিধিনিষেধ । প্রথম পরিচ্ছেদ : শাস্তিপ্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনায়, শাস্তি প্রদানের কার্যকারণ আলোচিত হয়েছে। সবাইকে এক শাস্তি দেওয়া যায় না এবং শাস্তিপ্রদানে সীমা অতিক্রম করা যায় না। হুদূদ ও বড় তাষীর ছাড়া ব্যক্তির স্বাভাবিক কর্মক্ষমতা বিনষ্ট করতে পারে এমন কোন শাস্তি-ই ইসলাম সমর্থন করে না। এক্ষেত্রে তার অভিনব আলোচনা ছিলো রিমান্ড সংক্রান্ত । বিভিন্ন মত উল্লেখ করে সর্বশেষ যে সিদ্ধান্তে তিনি পৌছেন তা হলো- “আমার মতে অগ্রগণ্য হল অভিযুক্তকে শাস্তি না দেওয়া, যতক্ষণ না চারপাশের অবস্থা ইঙ্গিত করে যে, অভিযুক্ত দোষে সে দোষী । বিশেষত হত্যা ও বড় ধরনের চুরি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে ।” (পৃ. ৩২৮) দ্বিতীয় পরিচ্ছেদ : শাস্তি প্রদানের পদ্ধতির ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কোন অঙ্গের পূর্ণ বা অর্ধেক নষ্ট করা, ক্ষুৎ-পিপাসায় কষ্ট দেওয়া, সূর্যের তাপে দীড় করিয়ে রাখা, প্রচণ্ড ঠাণ্ডা বা প্রচণ্ড উত্তাপ দিয়ে নির্যাতন করা-এগুলোর কোনটিই ইসলাম সমর্থন করে না। এমনকি শাস্তি প্রদানকালে গালিগালাজও ইসলামে নিষিদ্ধ । তবে এক্ষেত্রে বিচারকের ক্ষমতাকে বিবেচনা করেছে ইসলাম । যেমনটা লেখক এঁতিহাসিক তথ্যসূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছেন-“সারকথা হলো, সাধারণভাবে কারাবন্দিকে শাস্তি দেওয়া বৈধ নয়। তবে বিচারক যদি মনে করেন, কেবল আটক রাখা তাকে অপরাধ থেকে ফেরানো বা বিরত রাখার ক্ষেত্রে যথেষ্ট নয়, তাহলে বিচারকের অধিকার রয়েছে তার জন্য শাসনমূলক লঘু শাস্তি নির্ধারণ করা, যেগুলো দ্বারা উপরিউক্ত উদ্দেশ্য অর্জিত হবে। তবে নির্ধারিত এই শাস্তি হতে হবে লাঞ্কনামূলক সকল আচরণ বাদ দিয়ে, মনুষ্যত্রে সামান্য অমার্ধাদা না করে। এই শাস্তির পরিণতি এমন ক্ষতিকর হবে না, যার ফলে অঙ্গহানি বা জীবনের ঝুঁকি হতে পারে। শরীয়া অনুযায়ী এই শাস্তি বৈধ হতে হবে। এই শাস্তি বাস্তবায়নের প্রস্তাবদাতা হবেন বিচারক নিজেই অথবা এ বিষয়ে. দক্ষযোগ্য ব্যক্তি। আইনে তার সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। ” (পৃ. ৩৬৭) ///.10907079091.001)
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।