১৪৪ ইসলামী আইন ও বিচার ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত মূলনীতি, শরীয়া ও আইনের দৃষ্টিতে ক্ষতিপূরণ প্রদানের বৈধতা, পন্থা ও পরিমাণ সম্পর্কে তিনি, জ্ঞানগর্ভ ও উপযোগী আলোচনা করেছেন। এ সংক্রান্ত আলোচনার শেষে তিনি বলেন, “এই আলোচনার মূলকথা হলো, আমার মতে অভিযুক্ত বন্দি নির্দোষ প্রমাণিত হলে তাকে ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক, বন্দী করার কারণে তার যে ক্ষতিগুলো হয়েছে সেগুলোর প্রতি লক্ষ্য রেখে । তবে এ ক্ষতিপূরণ হতে হবে ইসলামী শরীয়ার উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ, যে ইসলামী শরীয়া ব্যক্তির অধিকারকে সমষ্ট্ির অধিকার লক্ষ্য রাখার মতই লক্ষ্য রেখেছে। শরীয়ার উদ্দেশ্য অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হলে দু'টি অধিকার-ই রক্ষা করা হবে।” “এটা এঁ সময়, যখন অভিযুক্ত ব্যক্তির অভিযোগ খতিয়ে দেখার জন্যে শরীয়ত নির্ধারিত সময়সীমার অতিরিক্ত সময় অভিযুক্ত ব্যক্তিকে বন্দী রাখা হয় এবং বিচারক সংশ্লিষ্টরা মামলা সংক্রান্ত পূর্ণাঙ্গ দলীল-প্রমাণ উপস্থাপন করতে ক্রটি করে; ফলে অভিযুক্ত ব্যক্তির আটকাবস্থা দীর্ঘ হয়। পাশাপাশি উপার্জন অক্ষম বানিয়ে রাখার কারণে ব্যক্তির অর্থনৈতিক ক্ষতি হয়। সাথে সাথে তার যে মানসিক ক্ষতিও হয় তা হচ্ছে, নির্দোষ থাকা সত্তেও তার অভিযোগ স্পষ্ট করার বিষয়ে বিচার সংশ্রিষ্টদের ক্রটি থাকার দরুন তাকে আটকে থাকতে হয়। তাছাড়া আটক ব্যক্তি দূরে থাকার ফলে তার পরিবারের যে অস্থিরতা ও উত্কণ্ঠায় দিন কাটে, তা বলার অপেক্ষা রাখেনা । বিশেষত যদি পরিবারের সদস্যদের ব্যয়ভার এ ব্যক্তিই নির্বাহ করে।” প্. ১৬৬-১৬৭) তৃতীয় পরিচ্ছেদে ইবাদত ও শা“আইর পালন করা সংক্রান্ত আলোচনায় অপরাধীকে একজন মুসলমান বিবেচনা করে প্রদত্ত প্রাপ্যগুলো প্রদানের প্রস্তাব করেছেন তিনি। চতুর্থ পরিচ্ছেদে আলোচনা করেছেন দুটি গুরুতৃপূর্ণ বিষয়, ১. অভিযুক্ত বন্দি স্বামী যদি স্ত্রীকেও বন্দি করার দাবি করে, আদালত কী করবে? ২. স্ত্রীকে আটক করা হলো। স্বামী তার কাছে যেতে চাচ্ছে, আদালত কী করবে? তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে “কারাবন্দিদের সাথে আচরণ” । এ অধ্যায়ে পরিচ্ছেদ রয়েছে তিনটি। এ পরিচ্ছেদগুলোতে আলোচনা করা হয়েছে যথাক্রমে ১. কারাবন্দিদের বিভিন্ন শ্রেণীতে বিভক্তিকরণ; ২. কারাবন্দিদের প্রতি মনোযোগ ও দৃষ্টিপ্রদান; এবং ৩. কারাবন্দিদের কল্যাণ ও মঙ্গল সাধনে তন্্াবধায়কের ভূমিকা । প্রথম পরিচ্ছেদে আলোচনা করেছেন ধর্ম, লিঙ্গ, বয়স, অপরাধ ইত্যাদি মোট কতভাবে কতভাগে বিভক্ত করে অভিযুক্ত আসামীদেরকে জেলখানায় রাখা যায়। দৃষ্টি রাখা এবং কারাগার বাস উপযোগী ও পরিচ্ছন্ন হওয়া। তৃতীয় পরিচ্ছেদে আলোচনার বিষয় কারারক্ষীদের দায় সংক্রান্ত । এক্ষেত্রে তার আলোচনা থেকে প্রতিভাত হয়, কারাবন্দিদের সুস্থতা, স্বাভাবিক অবস্থা ও আরাম এবং নিপীড়িতের ///.10907079091.00)
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।