১৪৩ বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নিতে পারেন। তাছাড়া একাধিক উদ্ধৃতি আলোচ্য বিষয়ের বস্তনিষ্ঠতা প্রমাণ করে, যদিও কখনো কখনো অনেক উদ্বৃতির মূলে থাকে একটি সূত্র। একজন একটি কথা বললেন, দ্বিতীয়জন তার বরাতে বললেন। এরপর তৃতীয়জন দ্বিতীয় জনের বরাতে বললেন । এভাবে চলতে থাকে । এ ক্ষেত্রে উদ্ধৃতি যদি পাঁচটিও হয়; মূলত তা কিন্ত একটি। বইটিতে লেখক তার আলোচনা একটি ভূমিকা, ছয়টি অধ্যায় ও একটি পরিশিষ্ট সাজিয়েছেন। প্রতিটি পরিচ্ছেদে রয়েছে অসংখ্য অনুচ্ছেদ । তন্মধ্যে ভূমিকাতে আলোচনা করেছেন, ১. আলোচ্য বিষয়টি বেছে নেওয়ার বিভিন্ন কারণ; ২. আলোচনার নকশা ও পরিকল্পনা; এবং ৩. আলোচনার পদ্ধতি । তিনি প্রথম অধ্যায়ে কারাগার ও তার আইনসম্মত ও আইনানুগ প্রতিষ্ঠা নিয়ে আলোচনায় তিনটি বিষয় বর্ণনা করেছেন। সে তিনটি বিষয় হচ্ছে, ১. ইসলামী শরীয়া ও আইনের দৃষ্টিতে কারাদণ্ড ২. কারা আইনের উৎপত্তি ও তার ক্রমবিকাশ; এবং ৩. কারাদণ্ড ও সমাপ্তির বিবিধ কারণ । প্রথম পরিচ্ছেদ : এখানে তিনি কারাগার সংক্রান্ত বর্তমান ধারণা, ইসলামের দৃষ্টিতে কারাগারের অবস্থান এবং এ ব্যবস্থার ক্ষতিকর ও নিন্দাযোগ্য বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ : এখানে তিনি আলোচনা করেছেন বিশ্বব্যাপী কারাব্যবস্থার অস্তিত্ব ও রূপ, ইতিহাসে এর অবস্থান । প্রাসঙ্গিকভাবে আলোচিত হয়েছে সিরিয়ায় কারাদণ্ডের কার্যকারণ ও রূপসমূহ ৷ অবশ্য পুরো গ্রন্থেই বিভিন্ন জায়গায় প্রসঙ্গক্রমে সিরিয়ার আইনের আলোচনা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদ : আলোচনা কিছুটা দীর্ঘ হয়েছে তাওবা ও ভাল হওয়ার দৃপ্ত শপথের মাধ্যমে কারাদণ্ড রহিত হওয়ার ক্ষেত্রে আইনের অবস্থান নিয়ে ৷ এ পরিচ্ছেদে তিনি অতি চমৎকার একটি আলোচনা করেছেন, যার শিরোনাম- কারাদণ্ড কি অপরাধীর জন্যে শরয়ী কাফফারা হতে পারে? এ শিরোনামের আলোচনাটিকে খুব চমৎকার ও উপযোগী আলোচনা বলতে হয়। দ্বিতীয় অধ্যায়ে লেখক আলোচনা করেছেন কারাবন্দিদের বিবিধ অধিকার সম্পর্কে । এখানে তিনি আলোচনা চারটি পরিচ্ছেদে বিভক্ত করে উপস্থাপন করেছেন, ১. কারাবন্দিদের অধিকার প্রতিষ্ঠা; ২. বিচার ও শুনানিকালে বন্দির আত্মপক্ষ সমর্থনের অধিকার এবং ক্ষতিপূরণ প্রদানে তার দাবি ও অধিকার; ৩. ইবাদত ও শা'আইর পালনে বন্দির অধিকার; এবং ৪. আত্মীয় ও পরিচিতজনের সাথে দেখা সাক্ষাতের অধিকার । প্রথম পরিচ্ছেদে আলোচনা করেছেন কারাদণ্ডে দণ্ডিতদের প্রাপ্য দেয়া ও আচরণের ক্ষেত্রে মৌলিক ও কার্যকর বিষয়গুলো । মোট আটটি বিষয় রয়েছে এই আলোচনায়, যার প্রত্যেকটি খুব গুরুতপূর্ণ। এছাড়া তিনি প্রস্তাবনারূপে বন্দীদের অধিকারের একটি সংজ্ঞা পেশ করেছেন। দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতে শুনানি, আপিল ও জনসমক্ষে বিচারকার্য পরিচালনা সংক্রান্ত আলোচনার পর তিনি আলোচনা করেছেন নিরপরাধ অভিযুক্তকে ক্ষতিপূরণ প্রদান সম্পর্কে । ///.10907079091.001)
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।