ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ ইসলামী আইন ও বিচার বর্তমান বিশ্বে আইনব্যবস্থার অবনতি ও চারিত্রিক ধসের একমাত্র বিদিত শাস্তি হয়ে গিয়েছে কারাদণ্ড। কারাদণ্ডের বিভিন্ন প্রকার হওয়া সত্ত্বেও কারাগার-ই কি মানব চরিত্র সংশোধনের একমাত্র পথ? এ ছাড়া অন্য কোন পথ কি আমাদের সামনে নেই? একাধিক সন্ত্রাসী ও দুস্কৃতকারীকে একসাথে রাখা হলে তাতে কি মৌলিকভাবে সমাজের কোন উপকার রয়েছে বা তাদের মানসিক উৎকর্ষের সম্ভাবনা রয়েছে? লেখক এ গ্রন্থে এসব প্রশ্ন তুলেছেন খুব জোরালো ভাবে। এরপর তিনি এগুলোর সমাধানে পৌছার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ইসলাম যেহেতু সদা সচল দৃষ্টিভঙ্গি সম্পন্ন একটি দীন, যেহেতু সমাজের প্রতিটি ক্ষেত্রে রয়েছে তার স্পষ্ট নির্দেশনা, সুতরাং বর্তমান কারাব্যবস্থা নিয়ে অবশ্যই ইসলামের স্পষ্ট ও কার্যকর নির্দেশনা থাকবে । সে নির্দেশনা নিয়ে আলোচনার ফাঁকে ফাকে বর্তমান কারাব্যবস্থার সমস্যাদি নিয়ে তিনি আলোচনা করেছেন এবং ইসলামের নির্দেশনা তুলে ধরার প্রয়াস চালিয়েছেন। এই অভিসন্দর্ভ তৈরিতে তিনি প্রচুর তথ্য-উপাত্ত ঘেটেছেন এবং আকরমন্থগুলোতে আলোচ্য বিষয়ের অনুসন্ধান করেছেন। ড. ওয়াহবা আয-যুহাইলী এ বিষয়টিরও উচ্ছৃসিত প্রশংসা করেছেন। যে কোন লেখকের জন্যে এটি প্রশংসার বিষয়, তিনি আলোচনা করতে গিয়ে আলোচ্য বিষয় সংক্রান্ত নতুন ও পুরোনো সকল গ্রন্থ মহন এবং প্রাচীন গ্রন্থের সাথে বর্তমান গ্রন্থের যোগসূত্র স্থাপন করবেন। কারণ এটি তার জ্ঞান প্রাজ্ঞতা, উপস্থাপনা যোগ্যতা এবং জ্ঞানব্যান্তির নিদর্শন বহন করে। একইভাবে তিনি সহযোগিতা নিয়েছেন এমন কিছু গ্রন্থের, যেগুলোতে রচয়িতাগণ নিজ নিজ দেশের কারাব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। তারা এ বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা এনেছেন এবং উপর্যুক্ত পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। ফলে বিপুল তথ্যসম্ভারে এ পুস্তকের উপযোগিতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বইটির উদ্ধৃতি সম্পর্কে একটি আলোচনা খুবই সঙ্গত মনে হচ্ছে। তা এই, ইলমী দৃষ্টিকোণ থেকে তাত্বিক আলোচনায় যে কোন তথ্য বা বক্তব্য তথ্যের প্রাচীনতম মূল গ্রন্থের উদ্ধৃতি বা বক্তার নিকটতম বা স্বরচিত গ্রন্থের বরাতে উল্লেখ করা উচিত। যে বিষয়ের আলোচনা সে বিষয়ের মৌলিক গ্রন্থ থেকে উদ্ধৃতি না দেওয়া যে গবেষণা শৈলীর পরিপন্থী-তা বলার অপেক্ষা রাখে না। সম্মানিত লেখক যদিও অধিকাংশ আলোচনায় অসংখ্য তথ্যসূত্র উল্লেখ করেছেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে তিনি উপরে উল্লিখিত মূলনীতি অনুসরণ করতে পারেন নি। একটি গবেষণাগ্রন্থে এমনটি না হওয়াই সঙ্গত ছিল। অবশ্য তিনি একই বিষয়ের একাধিক সূত্র দিয়েছেন। ব্যাপক উদ্ধৃতি দেওয়ার উপকার হলো, প্রয়োজনে যে কোন আলোচনা সম্পর্কে পাঠক সে আলোচনার আকরগ্রন্থ অনুসন্ধান করে ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।