ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

বুক রিভিউ ৬৭১০১] 4৪] ওই ১5১৪৯৪ ০ এএ০। গ্রন্থটির পূর্ণ নাম-১১। 58। 3 ৮১০১ ০৬৬ (৬০1 “আহকামুস সুজানা ওয়া হুকুকুহুম ফীল ফিকহিল ইসলামী” (ইসলামী আইনে কারা আইন ও কারাবন্দিদের অধিকার)। লেখক মুহাম্মদ রাশেদ আল-উমর | প্রথম প্রকাশ : ২০১০ইং, প্রকাশক : দারুন নাওয়াদের, সিরিয়া-লেবানন। পৃষ্ঠা-৫৮৬, বোর্ড বাইভিং, সাইজ-রয়েল, কাগজ-অফসেট, মূল্য- উল্লেখ নেই। এটি দামেশৃক বিশ্ববিদ্যালয়ের শরীয়া অনুষদের অধীন উসৃলুল ফিক্হ বিভাগের প্রফেসর ড. হামাওয়ীর তন্্াবধানে রচিত একটি গবেষণাপত্র । এটি পর্যালোচনা ও বিশ্লেষণ করেন প্রখ্যাত ফকীহ ড. ওয়াহবা আয-যুহাইলী ও ড. মুহাম্মদ হাসান আল-বাগা। তাদের পর্যালোচনা শেষে এটি জায়্যিদ জিদ্দান (অতি উত্তম) মানে উত্তীর্ণ হয়। এটি ১৪২১ হি. মোতাবেক ২০০১ উঈ. সনে অভিসন্দর্ভরূপে গৃহীত হয়। পরে এটি ১৪৩১ হি. মোতাবেক ২০১০ ঈ. সনে দামেশকের অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবা “দারুন নাওয়াদির' থেকে প্রকাশিত হয়। একাধিক সূচীসহ গ্রহটির পৃষ্ঠা সংখ্যা ৫৮৬। বইটির রেজিস্ট্রেশন (151) নং- ৯৭৮-৯৯৩৩-৪১৮-২০-৫। মুসলিম বিশ্বের পরিচিত ব্যক্তিতৃ, জামিয়া দামেশৃকের ফিক্হ ও মাযহাব বিভাগের প্রধান ড. ওয়াহবা আধ্‌-যুহাইলী ছিলেন এ অভিসন্দর্ভ পর্যালোচনার প্রধান । তিনি এটির সপ্রশংস মন্তব্য করেন। তার সংক্ষিপ্ত মন্তব্য- “এ গবেষণায় গবেষকের অসামান্য কীর্তি হল কারাবন্দিদের সাথে আচরণের ক্ষেত্রে মৌল নীতিমালার গঠনপ্রণালী উপস্থাপন। এটি উসূলে ফিকহ শাস্ত্রে উল্লিখিত বিষয়াদিতে কারাবন্দিদের সাথে আচরণের ক্ষেত্রে একটি সফল আইন হিসেবে গণ্য হতে পারে। এটি একটি উচ্চাঙ্গের কাজ ।” “এটি এমন গবেষণাপত্র, যা ইসলামের দৃষ্টিতে কারাগারের বিভিন্ন বিষয় ও বন্দিদের সাথে আচরণ সংক্রান্ত মানুষের বিভিন্ন ধারণার সাথে সম্পৃক্ত এমন অনেক লক্ষ্য প্রমাণ করেছে, যেগুলো এই সংক্রান্ত শরয়ী বিধানের মৌলিকতৃ বা এর বিভিন্ন দিক বর্ণনার সাথে যুক্ত। এ ক্ষেত্রে পুরোপুরি সহায়তা নেওয়া হয়েছে বিগত ফকীহদের মাঝে প্রচলিত বিষয়াদির বা খুলাফায়ে রাশেদীনের কারো কারো মাঝে প্রচলিত বিষয়াদির। এ খলীফাগণের অন্যতম হলেন পঞ্চম খলীফা উমর বিন আবদুল আযীয রহ. ।” ড. ওয়াহাবা আয-যুহাইলী তার মন্তব্যের ইতি টানেন এভাবে-“সবকিছু মিলিয়ে এই অভিসন্দর্ভ একটি উত্তম রচনা । এর জ্ঞানগর্ভ রচনা শৈলী সুস্পষ্ট । এতে রয়েছে অনেক তথ্য ও উপকারী প্রস্তাব ।” ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।