ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ ইসলামী আইন ও বিচার দিকেই উদ্দুদ্ধ করে না, এটা মানুষকে যাবতীয় মন্দ ও ঘৃণ্যতর পাপ কাজের দিকেও ধাবিত করে। এটা মানুষকে চিত্তবিভ্রম, অস্থির ও উচ্ছৃঙ্খল করে তোলে। ব্যভিচার, নরহত্যা, ছিনতাই, রাহাজানি, সড়ক দুর্ঘটনা ও নির্যাতনের মত জঘন্যতম অপরাধের অধিকাংশই মাদকাসক্তিরই পরিণাম। রসূলুল্লাহ স. বলেন, ৬৫:॥ (1 :৮৬॥ “মদ সকল অপকর্মের জননী ।”৫৪ সুতরাং ইভটিজিং প্রতিরোধ করতে হলে অবশ্যই সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে হবে। ফলাফলমূলক পর্যালোচনা ধর্ম বাংলাদেশের সমাজের চালিকাশক্তি, তাই ধর্মীয় অনুশাসনের মাধ্যমে এদেশ থেকে ইভটিজিং এর প্রতিরোধ সম্ভব। আমরা উপরোক্ত আলোচনার মাধ্যমে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি, ইসলামী অনুশাসনের মাধ্যমেই ইভটিজিং প্রতিরোধ সম্ভব। এছাড়া ইদানীং কালে পত্রপত্রিকায়ও এ ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়া গেছে।৫ ইভটিজিং এর শিকার অধিকাংশ নারীর মতামত হলো, ইভটিজিং প্রতিরোধে আইন প্রণয়ন-প্রয়োগের পাশাপাশি ইসলামী অনুশাসন বাস্তবায়ন জরুরী।*৬ সুপারিশসমূহ ইভটিজিং প্রতিরোধে আইনী ও ইসলামী দৃষ্টিকোণ থেকে কয়েকটি সুপারিশ হলো- ১. আইন মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি পূর্ণাঙ্গ ইভটিজিং প্রতিরোধ আইন' প্রণয়ন; অথবা, নারী ও শিশু নির্যাতন দমন আইন €(২০০০)' এর সংশোধন করে “ইভটিজিং প্রতিরোধে ইসলামের অনুশাসন" বিষয়ক ধারা সংযোজন; ২. তথ্য মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে “ইভটিজিং প্রতিরোধে ইসলামী অনুশাসন" ধারণাটি ব্যাপকভাবে প্রচারকরণ; ৩. শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষার সর্বস্তরে “ইভটিজিং প্রতিরোধে ইসলামী অনুশাসন" বিষয়টি অন্তর্তুক্তকরণ: ৫৪. ইমাম দারাকৃতনী, আস-সুনান, অধ্যায় : আল-আসরিবাতি ওগাইরিহা, বৈরুত : মুআস্সাসাতুর রিসালাহ, ১৪২৪ হি. হাদীস নং- ৪৬১৩ ৭৫. “ইভটিজিং প্রতিরোধে প্রয়োজন ইসলামী অনুশাসন” এমন আলোচ্য ধারায় আলোচিত কয়েকটি পত্রিকার নিবন্ধ হলো-দৈনিক প্রথম আলো, ২৮/১০/২০১০ শাস্তি হয় না উত্তক্তকারীদের; দৈনিক ময়া দিগত্ত, ইভটিজিং বন্ধে আমাদের দায়িত্ব; দৈনিক নয়া দিগন্ত, ইভটিজিং নৈতিক অধঃপতনই মূল কারণ; দৈনিক নয়া দিগন্ত, ইভটিজিং : আপন পাগল বেঁধে রাখি; দৈনিক ইত্তেফাক, ২৯/১০/২০১০, গুরুতর সামাজিক সমস্যা ইভটিজিং; দৈনিক নয়া দিগস্ত, জোবাইদা খানম, নারীর জন্য জনপরিসর নিরাপদ হবে কবে; দৈনিক সমখ্াম, মুহাম্মদ মিনহাজুল ইসলাম, ইভটিজিং প্রতিরোধে ধর্মীয় শিক্ষা; দৈনিক নয়া দিগন্ত, হঠাৎ নারী নির্যাতন মহামারীর কারণ; ইত্যাদি । ৫ সারণি-৫ দেখুন। ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।