ইভটিজিং প্রতিরোধে ইসলামের আইনী ব্যবস্থা ১৩৫ যোগায়, ভালো হতে সাহায্য করে। মানুষ নৈতিক ধারণা লাভ করে থাকে ধর্ম থেকে এবং সামাজিক পরিবেশ থেকে । ধর্মই নৈতিকতার আসল ও প্রকৃত উৎস। ধর্মের বাধন শিথিল হয়ে গেলে কিংবা ধর্মের শিক্ষা ও নির্দেশনা ভুলে গেলেও মানুষ তার সামাজিক পরিমগ্ডলের উচিত-অনুচিত বোধ থেকে নৈতিক অবস্থান তৈরি করে নেয়; যা সর্বাত্মক ও পরিপূর্ণ নয়। কেননা, আল্লাহ প্রদত্ত তথা স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত নীতিমালা ও বিশ্বাসই মানব জীবনের সার্বিক কল্যাণের চালিকাশক্তি। ধর্মের সঙ্গে সম্পর্কহীন মানব জীবনের সামধিক কল্যাণ উন্নয়ন ও পরিব্রাণ সম্ভব নয়। এজন্যই সত্য ধর্মাশ্রিত নৈতিক শিক্ষা মানব জীবনের জন্য অপরিহার্য । ইসলাম ধর্মই নৈতিকতা শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম। সুতরাং একজন মুসলিম হিসেবে আমাদেরকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হতে হবে। রসূলুল্লাহ সা. বলেন, 4৮94 90 এ নৈতিকতার বিচারে যে ব্যক্তি উত্তম, মুমিনদের মধ্যে সে ব্যক্তিই পূর্ণতম ঈমানের অধিকারী 1৫৩ ইতঃপূর্বে উল্লেখ করা হয়েছে, নৈতিক অবক্ষয়ের কারণেই মূলত সমাজে ইভটিজিং- এর ন্যায় ভয়াল সামাজিক অপরাধ নেমে এসেছে । তাই জাতিকে এ নৈতিক অবক্ষয় থেকে বাচাতে হলে যে কাজটি অত্যন্ত গুরুত্বের সাথে করতে হবে, তা হলো- জাতিকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সা. জাতিকে নৈতিক শিক্ষায় সুন্দররূপে গড়ে তোলতেই এ পৃথিবীতে মহান শিক্ষকরূপে আগমন করেছিলেন । মাদকাসক্তি দূরীকরণ মাদকাসক্তি মানব বিবেক-বুদ্ধি ও মস্তিষ্কের ওপর মারাত্মক ও ক্ষতিকর প্রভাব বিস্তার করে। মস্তিষ্কের করটেক্স বা উচ্চতর বুদ্ধিবৃত্তির স্তর নিস্তেজ হয়ে যায় ফলে মদপানকারী মাতাল হয়ে পড়ে। লঙ্জা-সংকোচ কমে যায়, কথাবার্তা বেশি বলে, এমনকি অনেক গোপন তথ্যও বের হয়ে পড়ে। কথাবার্তা জড়িয়ে যায়, এক পর্যায়ে চেতনা হারায়। মাদকাসক্তি মানুষকে শুধু মানবতা ও নৈতিকতাবিরোধী কার্যকলাপের ৭২ নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ ?+1018110, যা এসেছে 70815 থেকে। এর অর্থ হলো : আচার-ব্যবহার, রীতি-নীতি বা 0056015 প্রথা । আরবী প্রতিশব্দ হচেছে 2৯ খুলুক (00019) বহুবচনে ১৩1 (41৫1190) আখলাক। ৫৩ ইমাম তিরমিযী, আস-সুনান, অধ্যায় : আবওয়বুর রিদা, অনুচ্ছেদ : বাবু মা জাআ ফি হাক্ুল মিরআতি আলা জাওজিহা, যিশর : শিরকাতু মাকতাবাতু মাতবাআতু মুসতফা আল বালী আল হালী, ১৩৯৫ হি., হাদীস নং-১১৬২ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।