ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১২ ইসলামী আইন ও বিচার ৫. শুধু ধারণার উপর ভিত্তি করে রায় দেওয়া অবৈধ । তবে যদি কেউ কসম করে দায়িত্ব নেয়, তবে তার উপর ভিত্তি করে রায় দেওয়া যাবে ।২৪ ৬. খলীফা, গভর্নর ও বিচারকদের জন্য হাদিয়া গ্রহণ করা ঘুষ । এ কারণে ফুরাত ইব্‌ন মুসলিম রহ. তীকে হাদিয়া দিলে তিনি নিতে অস্বীকার করেন, তখন ফুরাত রহ. তাকে জিজ্ঞেস করেন- রাসূলুল্লাহ স., আবু বকর, উমর রা. কি হাদিয়া গ্রহণ করতেন না? উত্তরে তিনি বলেন, 2১০) ৯০৪ ০৬৯৭ ৬৯৪ ০৯ এএ১এ এ এটা তাদের জন্য হাদিয়া ছিল। তাদের পরবর্তী কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটা ঘুষ ।২৫ ৭. শরী“আতের বিরুদ্ধে গেলে বিচার প্রত্যাহার করে নেওয়া। এ প্রসঙ্গে একটি দৃষ্টান্ত প্রণিধানযোগ্য। ইমাম শাফিয়ী রহ. তীর নিজস্ব সনদে মাখলাদ ইব্ন খুফাফ রাহ. থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : আমি একটি দাস খরিদ করে কিছু আয়ের জন্য তাকে কাজে লাগালাম। কয়েকদিন পর দাসটির দোষ ধরা পড়লো । বিক্রেতার সঙ্গে এ নিয়ে ঝগড়া হলো। বিষয়টির নিষ্পত্তির জন্য আমি উমর ইব্ন আবদুল আযীয রহ.-কে বিচারক মানলাম। তিনি উভয় পক্ষের বক্তব্য শুনে দাসটি এবং আমার যিম্মাদারিতে থাকা অবস্থায় তার আয়ের অর্থ ফেরত দানের জন্য নির্দেশ দিলেন। অপরদিকে বিক্রেতাকেও নির্দেশ দিলেন মূল্য ফেরতদানের জন্য । এরপর আমি গেলাম উরওয়া ইবৃন যুবাইর রা.-এর নিকট এবং তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। তিনি বললেন, আমি আজ সন্ধ্যায় উমারের নিকট যাবো এবং তাকে জানাবো যে, “আয়িশা রা. আমাকে বলেছেন, রাসূলুল্লাহ সা. এমনই একটি বিচার করেছিলেন এবং তার রায়ে বলেছিলেন, “যিম্মাদারীর কারণে আয় পাবে যিম্মাদার বা ক্রেতা ।”২৬ কারণ, এ সময়ে দাসটি মারা গেলে বিক্রেতার উপর কোন কিছু ৪. প্রাগুক্ত ২. ইব্‌ন সা'দ, আত-তাবাকাত, প্রাণুক্ত, খ. ৫, পৃ. ৩৭৭ সহীহুল বুখারীতে উমার ইবনু আবদিল আধীয রহ.-এর উপর্যুক্ত কথাটি এভাবে এসেছে- 2৬ ১১০) (৯03 ২২৬ ৮ 44৮ &॥ ৬৬০ এ॥ ০১+১ ০০) ও &-এ-রাসূলুল্াহ সা.-এর যুগে হাদিয়া (প্রকৃত অর্থে) হাদিয়া-ই ছিল, আর বর্তমানে তা ঘুষে রূপ নিয়েছে।" ইমাম বুখারী, আস-সহীহ, অধ্যায় : আল-হিবাহ, অনুচ্ছেদ : মান লাম ইয়াক্বালিল হাদিয়াতা লি-ইল্লাতিন।) ২. ইমাম তিরমিষী, আস-সৃনান, তাহকীক : আহমদ মুহাম্মদ শাকের, অধ্যায় : আল-বুয়ু, অনুচ্ছেদ : ফীমান ইয়াশতারিল আবদা, বৈরুত : দারু ইহ্‌ইয়া আত-তুরাছিল আরাবী, তা. বি. খ. ৩, পৃ. ৫৮১, হাদীস নং-১২৮৫। হাদীসটির সনদ হাসান (০৯৯)+ মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী, সহীহ ওয়া যঈফ সুনানু তিরমিযী, হাদীস নং-১২৮৫ ৩৬০৬ 01581 91৯ ৮ ১ ৪ ও ৬৮০ 4 ০৮০ ৩ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।