ইভটিজিং প্রতিরোধে ইসলামের আইনী ব্যবস্থা ১২৫ থ. অবাচনিক কার্যাবলী : লোলুপ চাহনি, উস্কানিমূলক তালি, কুরুচিপূর্ণ ছবি প্রদর্শন, কামোদ্দীপক গানবাজনা, অশুভ ইঙ্গিতপূর্ণ দৃষ্টি, পিছু নেয়া, মোবাইলে কুরুচিপূর্ণ ম্যাসেজ দেয়া, মিসকল দেয়া, 010) 1055 উড়ন্ত চুমু), চলার পথে বাধা দান, ই-মেইলে কুরুচিপূর্ণ ম্যাসেজ দেয়া ইত্যাদি । গ. শারীরিক কার্যাবলী : ঘাড় ও কীধে হাত দেয়া, গা ঘেঁষে দীড়ানো, জড়িয়ে ধরা, চুমু খাওয়া, শরীরে ধাক্কা দেওয়া, রাকমেইল করার অভিপ্রায়ে চিত্র ধারণ । বাংলাদেশের প্রেক্ষাপটে ইভটিজিং ইভটিজিং বর্তমান সময়ে একটি মারাত্মক সমস্যা । যার ক্ষতিকর প্রভাব আমাদের পারিবারিক, সামাজিক সহ সকল ক্ষেত্রকে আক্রান্ত করছে। বাংলাদেশে সংঘটিত “ইভটিজিং এর একটি সমীক্ষা নিমে প্রদান করা হলো : ১. পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত খবরে জানা যায়, গত এক বছরে ইভটিজিং এর অপরাধে মামলা হয়েছে ১০৫টি, জিডি ৩৩৭টি, থানায় অভিযোগ ১২৯৬ জনের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে মাত্র ৫২০ জন।৯৬ ২. জাতীয় মহিলা আইনজীবী সমিতির গবেষণা অনুযায়ী ২০০৯ সালে ৭ মেয়ে বখাটেদের উৎপাতে আত্মহত্যা করে। আর ২০১০ সালে এ সংখ্যা দীড়ায় ১৫তে এবং মোট ইভটিজিং এর প্রত্যক্ষ শিকার হয় ৫২ জন।১* ৩. বিভাগভিত্তিক কয়েক মাসের ইভটিজিং এর পরিসংখ্যানে দেখা যায়; রাজশাহীতে ১৩টি মামলা, সিলেটে ১৮টি মামলা, বরিশালে ২৭টি মামলা, ৪টি জিডি, রংপুরে ৫টি মামলা, চট্টথামে ২৩৭টি ইভটিজিং এর ঘটনা ঘটে ।১৮ ইভটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে এখন আক্রমণের শিকার হচ্ছে অভিভাবক । যেমন : নাটোরের মিজানুর রহমান, ফরিদপুরের চাপা রাণী ভৌমিক এমতাবস্থায় দেশব্যাপী ইভটিজিং এর প্রতিরোধে সভা, সেমিনার, প্রবন্ধ রচনা, আইন প্রণয়ন, মিছিল, মানব বন্ধনসহ নানা আয়োজন চলছে। ইভটিজিং এর কারণ ইভটিজিং একটি অপরাধ, এ অপরাধের পেছনে অনেকগুলো কারণ রয়েছে । অপরাধ সংঘঠনের পেছনে স্থান-কাল, অবস্থান, ব্যক্তির মূল্যবোধ ইত্যাদি জড়িত। ইভটিজিং সংঘঠনের কারণগুলোর অন্যতম কয়েকটি হলো- ১. স্বভাবজাত ঝৌক, ২. ইসলামী ৯৬ দৈনিক প্রথম আলো, ২৮ অক্টোবর ২০১০, পৃ. ০৯ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।