১২০ ইসলামী আইন ও বিচার বৃদ্ধিবৃত্তিক যুক্তি থেকে এটাই প্রমাণিত হয় যে, প্রয়োজনের তাগিদে সাক্ষ্যের কোন কোন ক্ষেত্রে একজন পুরুষ ও দুইজন নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য, কোন কোন ক্ষেত্রে একজন পুরুষ ও একজন নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য, আবার কোন কোন ক্ষেত্রে শুধু একজন নারীর সাক্ষ্যই গ্রহণযোগ্য । এমনকি প্রয়োজনে হন্দ ও কিসাসের মামলায়ও ন্যায়বিচারের স্বার্থে ক্ষেত্রবিশেষে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। তাই একথা স্পষ্টভাবে বলা যায়, ইসলামী আইনে সকল বিষয়ে নারীর সাক্ষ্যদানের অধিকার স্বীকৃত। আর এই অধিকার ও মর্যাদাকে সমাজে প্রতিষ্ঠিত করতে এবং সমাজ থেকে সাক্ষ্যদান সংক্রান্ত নারী-পুরুষের বৈষম্য বিষয়ক বিভ্রান্তি দুরীভূত করতে হলে ইসলামের সঠিক দিক নির্দেশনা বাস্তবায়ন করা একান্ত জরুরী । ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।