ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ১১৯ তবে যেসব ক্ষেত্রে নারীর উপস্থিতি কম সেসব ক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণে যেমন প্রকৃত সত্য অবগত হওয়া আদৌ সম্ভব নয় সেসব ক্ষেত্রে ইসলাম নারীর একক সাক্ষ্য গ্রহণ করাকে অনুমোদন করে। উদাহরণস্বরূপ, সন্তানের জন্ম সংক্রান্ত কোন বিষয় প্রমাণ করা, কোন নারীর কুমারিত্ব প্রমাণ করা এবং কোন যৌন ক্রটিতে আক্রান্ত কিনা তা প্রমাণ করা ইত্যাদি ক্ষেত্রে নারীর একক সাক্ষ্য গ্রহণযোগ্য ।+৫ সুতরাং “ইসলাম নারীকে কম মর্যাদা দিয়েছে' এই অপবাদ আরোপ করে ইসলামকে তিরস্কার করা একেবারেই অর্থহীন। কেননা ইসলাম অকাট্যভাবে নারীকে পুরুষের সমান মর্যাদা ও অধিকার ঘোষণা করেছে। আর সাক্ষ্যের ব্যাপারে আল-কুরআনে যে দুই জন নারী ও একজন পুরুষের কথা বলা হয়েছে তার পেছনে সুস্পষ্ট কারণ ও যুক্তি রয়েছে এবং এটি ন্যায়বিচার নিশ্চিত করার জন্যই প্রবর্তিত হয়েছে। রাসূলুল্লাহ সা. এর যুগে নারীর সাক্ষ্য প্রদানের দৃষ্টান্ত সম্ঘলিত হাদীসসমূহ পর্যালোচনা করলে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ স. নারীর সাক্ষ্যের উপর ভিত্তি করে অনেক বিচারকার্ষ পরিচালনা করেছেন। অতএব একথা বলা যায় যে, প্রয়োজনের তাগিদে ক্ষেত্রবিশেষে নারী-পুরুষের যৌথ সাক্ষ্য গৃহীত হবে আবার ক্ষেত্রবিশেষে শুধু নারীর একক বা ছ্ৈত সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। উপসংহার পরিশেষে বলা যায় জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলের ওপর সাক্ষ্য প্রদানের দায়িত্ব অর্পিত। যে সত্য প্রত্যক্ষ করেছে বা সত্য সম্পর্কে অবগত সেই সত্যতা ও যথার্থতা সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে, এটি ব্যক্তির নৈতিক, আইনী ও ধর্মীয় দায়িত্ব । এ দায়িতব পালনের ক্ষেত্রে ব্যক্তিকে সততা ও ন্যায়পরায়ণতার পরিচয় দিতে হবে। আর নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই এ বিধান প্রযোজ্য । ন্যায়বিচারের স্বার্থে কোন ঘটনা প্রমাণ করার জন্য এক বা দুই ব্যক্তির মৌখিক সাক্ষ্যের উপর নির্ভর না করে বরং ভেতর ও বাইরের বহু আলামত বা নিদর্শনের ওপর শরীয়ত অনেক বেশি গুরুত্ব আরোপ করে। এ কারণেই শরীয়ত মানুষের অখণ্ডনীয় ও স্পষ্ট সাক্ষ্যের ওপর চূড়ান্ত ফয়সালার ভিত্তি স্থাপন করে। সেক্ষেত্রে নারী-পুরুষ মুখ্য বিষয় নয়। তাছাড়া কুরআন, হাদীস ও ফিক্হবিদদের মতামত পর্যালোচনা করে এবং * ড. মুসতাফা আস সিবায়ী, ইসলায ও পাশ্চাত্য সমাজে নারী, প্রাগুক্ত, পৃ. ২৩। অবশ্য বিষয়টি অতীত যুগের সাথে সংশ্লিষ্ট । যখন ধাত্রীবিদ্যা, নারীদের চিকিৎসা ও গোপন বিষয়গুলি নারী ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব ছিল না। ///.109070790791.001)

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।