১১৮ ইসলামী আইন ও বিচার দিতে বলা হয় তখন সে সঠিকভাবে সাক্ষ্য দিতে পারে না। কারণ পুরো ঘটনা স্মরণ রাখতে আগ্রহী না হওয়ার কারণে সে ঘটনার আংশিক অংশ ভুলে যেতে পারে । আর এরূপ পরিস্থিতির সৃষ্টি হলে বিচারের ক্ষেত্রে ন্যায়বিচার ব্যাহত হতে পারে । তাই ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সেক্ষেত্রে দুজন মহিলার সাক্ষ্য গ্রহণ আবশ্যক। কারণ দুইজনের একসাথে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে বা একজন তুলে গেলেও অপরজন স্মরণ করিয়ে দিতে পারে । আর মানব অধিকার এমন একটি রিষয়, যার ব্যাপারে সাক্ষীর স্থিতি ও দৃঢ়তা অত্যাবশ্যক এবং সত্যকে সত্য এবং অসত্যকে অসত্য প্রমাণ করতে বিচারকের যথাসাধ্য চেষ্টা করা জরুরী। এ কারণেই মহিলা সাক্ষীর ক্ষেত্রে ইসলাম দু'জন সাক্ষীর বিধান দিয়েছে ।” তাইতো বিষয়টি আল- কুরআনে স্পষ্ট করে বলা হয়েছে, ০৯৪ ৩১০৬] রি ১০০:০০৫০৯ যাতে একজন নারী ভুলে গেলে অপরজন নারী তাকে স্মরণ করিয়ে দিতে পারে ।”৩ এখানে বলা হয়নি যে নারীর স্মরণশক্তি কম। এখানে মূলত অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হয়েছে, কেননা মানুষের কাছে খণ ও অর্থনৈতিক বিষয় খুবই স্পর্শকাতর এবং একজন নারী, যে ঘরের কাজে ব্যস্ত, তার পক্ষে আর্থিক চুক্তির জটিল ধারাগুলো সব মনে নাও থাকতে পারে 1: *. নারীর মনস্তাত্বিক বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে বহুসংখ্যক ফিক্হ শান্ত্রবিশারদ অপরাধের ক্ষেত্রে তাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না বলে মত প্রকাশ করেছেন। তাদের যুক্তি হল : নারীরা অধিকাংশ সময় নিজ গৃহে অবস্থান করে এবং সেখানে সহিংসতা পরিলক্ষিত হয় না। যদিও দৈবক্রমে নারী কোন সহিংস ঘটনা স্থলে উপস্থিত হয়, তবে হত্যার ন্যায় দৃশ্য প্রত্যক্ষ করা এবং সহ্য করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায়। এরূপ পরিস্থিতির সম্মুবীন হলে সে (নারী) হয় দৌড়ে পালাবে, না হয় চোখ বন্ধ করবে, নয়ত মুষ্ছা যেতে পারে। কারণ নারীর মানসিক শক্তি, সাহস ও স্তিরতা দুর্বল । এমতাবস্থায় তার পক্ষে পরবর্তী সময়ে সাক্ষ্য দেয়া, অপরাধ, অপরাধী, অপরাধ সংগঠনের হাতিয়ার ও কীভাবে তা সংঘটিত হয়েছে তার বিস্তারিত সঠিক বিবরণ দেয়া সম্ভব নয়। অথচ ইসলামের ফৌজদারী দণ্ডবিধির যাবতীয় দণ্ড বিধানের ক্ষেত্রে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকলেই তা বাতিল হয়ে যায় এবং এটা সর্বসম্মত ব্যাপার। তাই হত্যাকাণ্ডের ন্যায় লোমহর্ষক অপরাধ সংঘটনের সময় নারীর যে মানসিক অবস্থা হওয়ার কথা, তাতে অপরাধের সঠিক বিবরণ দেয়ার মত দৃঢ়তা দেখানো তার পক্ষে সম্ভব কিনা সেটাই সন্দেহজনক । এই সন্দেহের কারণেই নারীর সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে দুইজনের কথা বলা হয়েছে, যাতে একজন ভুলে গেলে অপরজন স্মরণ রাখতে পারে । দ্র. ড. মুসতাফা আস সিবারী, ইসলাম ও পাশ্চাত্য সমাজে নারী, প্রাণুক্ত, পৃ. ২১-২২ ** আল-কুরআন, ২ : ২৮২ %.. ড. জামাল আল বাদাবী, ইসলামী শিক্ষা সিরিজ, প্রাগুক্ত, পৃ. ৩২৯ ///.10907079091.00)
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।