১১৬ ইসলামী আইন ও বিচার কুরআনের বিভিন্ন জায়গায় সাক্ষ্য সম্পর্কে আলোচনা এসেছে, এর মধ্যে মাত্র এক জায়গায় (আর্থিক বিষয়ে) দুইজন পুরুষ না পাওয়া গেলে একজন পুরুষ ও দুইজন নারীর কথা বলা হয়েছে ।১* সূরা আন্-নূুর এর ৭ এবং ৯ নং আয়াতে উল্লেখ আছে যে, নারী এবং পুরুষের সাক্ষ্য সমান মানের, যেখানে স্বামী বাস্ত্রী কর্তৃক অপরের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনলে একজনের কসম খাওয়া অভিযোগ নাকচ হয়ে যায় অপরজনের কসম খাওয়ার মাধ্যমে 1১৮ সাক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে কুরআনের অন্যান্য জায়গায় নারী পুরুষের বেলায় ভিন্ন করে বা নির্দিষ্ট করে (পুরুষ হবে বা নারী হবে বা দু'জনেই হবে এমন) কিছু বলা হয়নি। রাসলুল্লাহ স. এর জীবনে এরূপ কয়েকটি ঘটনাও দেখা যায় যে, তিনি শপথের ভিত্তিতে মাত্র একজন পুরুষ বা মহিলা সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে রায় দিয়েছেন। কুরআনের শিক্ষা থেকে এটাও স্পষ্ট যে, সাক্ষী হওয়াটা কোনো অধিকার বা সুযোগ নয়; বরং এক দায়িত্ বটে। কুরআন বলে কেউ সাক্ষ্য দেবার ডাক পেলে যেন অনুপস্থিত না থাকে। কারণ সত্য গোপন করা অপরাধ 1৯ সর্বশেষে এই কথা বলা যায় যে, সাক্ষ্য প্রদান সকল মুসলিমের দায়িত্ব । কাজেই যদি এমন হয় যে, কোনো অপরাধ সংঘটিত হল যার সাক্ষী এক বা একাধিক নারী । এ অবস্থায় কি শুধু সাক্ষী নারী এই অজুহাতে বিচার বন্ধ থাকবে?" সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে জানা যায় যে, ইসলামী আইনে সাধারণত সর্বক্ষেত্রে নারীর সাক্ষ্য কম-বেশি গ্রহণ করা হয়। তবে পুরুষের কর্ম জীবনের সাথে যে সব বিষয় সরাসরি সম্পর্কিত এবং নারীর কর্মক্ষেত্র বহির্ভূত, সে সব ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের সাক্ষ্যের তুলনায় অধিক তুল-ভ্রান্তি হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকে। তাই যদি পুরুষ সাক্ষী পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে নারী সাক্ষীর প্রয়োজনীয়তা অনুভূত - আল-কুরআন, ২ : ২৮২ আল-কুরআন, ২৪ : ৭, ৯ আল-কুরআন, ২ : ১৪০ " ড. জামাল আল-বাদাবী, ইসলামী শিক্ষা সিরিজ, অনুবাদ : ডা. আবু খলদুন আল মাহমুদ, ড. শারমিন ইসলাম মাহমুদ, ঢাকা : বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট, ২০০৮, দ্বিতীয় প্রকাশ, পৃ. ৩৩০-৩৩১ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।