ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ১১৫ আল্লামা ইবনু কাইয়িম রহ.-এর মতে, দুইজন নারী একমত হয়ে সাক্ষ্য দিলেও তা দুর্বল সাক্ষ্য হবে আমরা এ কথা স্বীকার করি না। এ কারণে দুইজন পুরুষের সাক্ষ্য সংগ্রহ করা সন্ভব হলেও আমরা পুরুষের সাথে দুইজন নারীর সাক্ষ্যের ভিত্তিতে ফয়সালা করে থাকি । অতএব, এ ক্ষেত্রে একজন পুরুষ ও দুইজন নারী মূল বিষয়, কোন বিকল্প নয়। সততা, বিশ্বস্ততা ও দ্বীনদারীর ক্ষেত্রে একজন মহিলা একজন পুরুষের মতই নির্ভরযোগ্য । কিন্তু তার ভুল ক্রটির আশংকা থাকার কারণে তার মত আরেকজন নারীর সাহায্যে তাকে শক্তিশালী করা হয়েছে। অন্য একজন নারীর সমর্থন তাকে একজন "পুরুষের চেয়ে অধিক শক্তিশালী কিংবা অন্ততপক্ষে তার সমকক্ষ করে দেয়। এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, একজন পুরুষের সাক্ষ্য থেকে যে ধারণা লাভ করা যায়, তা দুইজন নারীর কিংবা তার মত আরো একজন নারীর সাক্ষ্য থেকে অর্জিত ধারণা থেকে নীচু মানের হয়ে থাকে ।৬ হুদুদের শৈরীয়ত নির্ধারিত শাস্তি) ক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণ না করার ব্যাপারে হানাফী ফকীহগণ আরো যে কয়টি দলীল পেশ করেছেন তাও দুর্বল। যেমন, ব্যাভিচারের সাক্ষ্যের ক্ষেত্রে কুরআন পুরুষদের সম্বোধন করে বলেছে : 'তোমাদের মধ্যে থেকে চারজন সাক্ষী হবে'। কিন্তু পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, এই সম্বোধনের মধ্যে নারীও অন্তর্ভুক্ত । এখন প্রশ্ন হলো, নারীদের এ নির্দেশের অন্তর্তুক্ত করলে সংখ্যা চারের অধিক হয়ে যায়। কারণ, একজন পুরুষের স্থলে একজন নারী নেয়া যাবে না বরং দুইজন নারীকে নিতে হবে। এ বিষয়টির শরীয়তের উদ্দেশ্য ও লক্ষ্যের সাথে কোন মিল নেই। কারণ, এখানে বিশেষ কোন সংখ্যার আদৌ কোন গুরুত্ব নেই। বরং গুরুত্বের বিষয় হলো উক্ত সংখ্যা দ্বারা অর্জিত বিশ্বাস ও নির্ভরতার । যদি দুইজন নারীর সাক্ষ্য দ্বারা একজন পুরুষের সাক্ষ্যের মত বিশ্বাস ও নির্ভরতা লাভ করা যায়, তাহলে তা গ্রহণ করতে কোন দ্বিধা সংকোচ থাকা উচিত নয় ।৬ অন্যদিকে ইমাম ইবনু হাযম আয-যাহিরীর মতে, সকল ক্ষেত্রেই নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য এবং আর্থিক বিষয়ের মতো অন্য বিষয়ে নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক হবে না; বরং সমান হবে। আধুনিক ইসলামী চিন্তাবিদদের মধ্যে কেউ কেউ এ মত গ্রহণ করেন। তারা এ ব্যাপারে যে সব যুক্তি দেন তা নিম্নরূপ : জন্যও হয়। (নারী ও পুরুষ উভয়েই এর শিকার হতে পারে)। এ দিক দিয়ে বিচার করলে চারজন পুরুষের সাক্ষ্যের তুলনায় আটজন নারীর সাক্ষ্যে মন বেশী তৃত্তি লাভ করে ।” -ইবনে হাযম, আল মুহাল্লা, প্রাণ্ড, খ. ৯, পৃ. ৪০৩ ৬ সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাণুকত, পৃ. ১৯৪-১৯৫ ** প্রাগুক্ত, পৃ. ১৯৫ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।