ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ ইসলামী আইন ও বিচার এ ক্ষেত্রে হানাফী ফিক্হবিদগণ একটি মূলনীতি বর্ণনা করেছেন, তা হলো হুদুদ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণ করা হবে না। কারণ, তার স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় তার সাক্ষ্যে ভূল-ক্রটির সম্ভাবনা থাকে কিন্তু হুদুদ ও কিসাস প্রমাণের জন্য শরীয়ত অকাট্য ও অত্যন্ত নিশ্চিন্ত দলীল প্রমাণ দাবি করে। অবশিষ্ট অন্যান্য ব্যাপারে শরীয়ত ততটা অকাট্যতা আবশ্যক বলে মনে করে না। তাই দলীল প্রমাণের মধ্যে কিছুটা সন্দেহ-সংশয় থাকা সত্তেও তার ভিত্তিতে ফয়সালা করা যেতে পারে। এই মূলনীতি অনুসারে হুদুদ ও কিসাস ছাড়া অবশিষ্ট অন্যান্য বিষয়ের ফয়সালা শুধু নারীদের সাক্ষ্যের ভিত্তিতে সঠিক হওয়া উচিত। কিন্তু হানাফী ফকীহগণ নারীদের সাথে সম্পর্কিত বিশেষ ক্ষেত্রগুলো ছাড়া আর কোন ক্ষেত্রেই তাদের .সাক্ষ্য গ্রহণ করতে ততক্ষণ প্রস্তুত নন, যতক্ষণ না কোন পুরুষ সাক্ষী হিসেবে তাদের সাথে শামিল হবে । তাদের মতে, “কিয়াসের দাবি হলো, শুধু নারীদের সাক্ষ্যও গ্রহণযোগ্য হওয়া উচিত। কিন্তু তা কার্যকরী না করার কারণ হলো, এতাবে ঘরের বাইরে নারীদের গমনাগমন অধিক মাত্রায় হতে থাকবে ।”* নারীদেরকে পুরুষের বিকল্প হিসেবে স্থলাভিষিক্ত করা সত্তেও তাদের বক্তব্য ও বিবৃতিতে ভুল-ক্রুটির সম্ভাবনা থেকে যায়। হানাফীদের এই দাবি সম্পর্কেই মূল প্রশ্ন দেখা দেয়। কারণ, মানুষের অভিজ্ঞতা থেকে এ দাবির সমর্থন পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, মেয়েদের কোন সমাবেশে ঝগড়া হলো এবং এর পরিণামে একজন মহিলা নিহত হলো। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য এবং বাস্তব জ্ঞান-বুদ্ধির অধিকারিণী আটজন মহিলা সম্মিলিতভাবে বক্তব্য পেশ করলো । বিবেক- বুদ্ধি ও অভিজ্ঞতা কি বলে যে, তাদের এই সাক্ষ্যের এতটুকু গুরুতও নেই যতটুকু গুরুতৃ আছে চারজন সাধারণ পুরুষ লোকের সাক্ষ্যের? এর চেয়ে অধিক বিস্মিত হতে হয় এ কথা চিন্তা করে যে, কোন আর্থিক লেনদেনের চুক্তির ব্যাপারে একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষ্য হানাফীদের কাছে বেশ গ্রহণযোগ্য; কিন্তু চুরি, ব্যভিচার, অপবাদ আরোপ ইত্যাদি বিষয়ের মামলার ক্ষেত্রে একটি দুইটি নয়, বহু সংখ্যক মহিলার সাক্ষ্যও নির্ভরযোগ্য নয়। নারীর বুদ্ধিবৃত্তিক যোগ্যতা সম্পর্কে এটা চরম নেতিবাচক ধারণা ছাড়া আর কিছুই নয়।৬ ১ ইমাম শাওকানী, আল-ইনায়াতুল মাতবৃ" আলা হাশিয়াতি ফাতহিল কাদীর, লেবানন : দারু ইহইয়িত তুরাসিল আরাবী, খ. ৬, পৃ. ৮ | ৬" সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাণ, পৃ. ১৯৩-১৯৪ আল্লামা ইবনে হাযম রহ. এর মতে, “এ কথা স্পষ্টত প্রত্যেক ব্যক্তিই জানে যে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলা বা মিথ্যার ওপরে এঁক্যবদ্ধ হওয়ার ব্যাপারে একজন নারী ও একজন পুরুষ, দুইজন নারী ও দুইজন পুরুষ এবং চারজন পুরুষ ও চারজন নারীর মধ্যে কোন পার্থক্য নেই। অসতর্ক হওয়ার ব্যাপারেও নারী ও পুরুষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য । যদি তা সামান্য সময়ের ///.10907079091.001)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।