ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ১১৩ অপূর্ণাঙ্গ হওয়া উচিত। কারণ, শরীয়ত সাক্ষ্যের যে নিয়ম-কানুন ও রূপরেখা পেশ করেছে তাতে হয় দুইজন পুরুষের সাক্ষ্যের উল্লেখ আছে, নয়তো একজন পুরুষ ও দুইজন নারীর নারীর সাক্ষ্যের উল্লেখ আছে। শুধু একজন পুরুষের সাক্ষ্যের উল্লেখ কোথাও নেই। কিন্তু হানাফী ফিক্হবিদদের কাছে এর জবাব এ ছাড়া আর কিছুই নেই যে, যেসব ব্যাপারে একজন নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, সে সব ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষ্য আরও অধিক গ্রহণযোগ্য হওয়া উচিত। এই নীতির দ্বিতীয় দাবি হলো, দৃঢ় ধারণা সৃষ্টির ব্যাপারে পুরুষ এবং নারী যখন সমান তখন উভয়ের সমান মর্যাদা পাওয়া উচিত। কিন্তু হানাফীগণ কোন ক্ষেত্রেই নারী ও পুরুষের বুদ্ধি- বিবেক ও বোধকে সমান মনে করেননি ।৬০ এর তৃতীয় দাবি হলো, পৃথিবীর প্রতিটি ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য শুধু একজন সাক্ষ্যই যথেষ্ট হওয়া উচিত। অথচ বিভিন্ন ব্যাপারে কুরআন সাক্ষীর সংখ্যা ভিন্ন ভিন্ন নির্ধারণ করেছে। এর জবাবে এ কথা বলা ঠিক নয় যে, সাক্ষীর নেসাব বা সংখ্যা একটি ইবাদতের হুকুম মাত্র । কারণ, এ নির্দেশের মধ্যে স্পষ্ট যুক্তি ও কৌশল আছে। আল্লামা কাসানী রহ. নিজেও যা স্বীকার করেছেন, শুধু এক ব্যক্তির ভুল-ক্রটির সম্ভাবনা থাকে। কেননা, মানুষের প্রকৃতিতে ক্রটি- বিচ্যুতি এবং অসতর্কতা বিদ্যমান। সাক্ষ্যের ক্ষেত্রে সংখ্যার শর্ত আরোপ করা হয়েছে এ জন্য যে, যদি ভুল হয়ে যায় কিংবা অসতর্কতা এসে পড়ে, তা হলে সাক্ষীরা পরস্পরকে স্মরণ করিয়ে দিতে পারবে । সাক্ষ্যের ক্ষেত্রে একজন পুরুষের স্থলে দুইজন নারী হওয়ার বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা ভুলে যাওয়ার কারণটিই উল্লেখ করেছেন। অর্থাৎ তাদের উভয়ের মধ্যে কেউ তুলে গেলে অন্যজন যাতে তাকে স্মরণ করিয়ে দিতে পারে ।৬১ এ প্রসঙ্গে ইমাম মালিক রহ. এর অভিমত হলো, প্রকৃতপক্ষে এটাই যদি যুক্তি ও কৌশল হয়ে থাকে । আর যুক্তি এবং কৌশলও এমন যে, তা উপেক্ষা করে একজন মাত্র সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে কোন সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দেয়া হয়, তাহলে এর স্বাভাবিক দাবি হবে, নারীর একান্ত নিজস্ব সমস্যাসমূহের ফয়সালার জন্য কমপক্ষে দুইজন নারীর সাক্ষ্যকে আবশ্যক করে দিতে হবে । আর ইমাম শাফি“য়ী রহ.-এর মত হলো, নারীর বুদ্ধিবৃত্তিক যোগ্যতাকে দুর্বল করে ধরে নিলে তো চারজন নারীর সাক্ষ্য ছাড়া কোন ফয়সালা করা সঠিক বলে মনে হয় না।৬ ৬. সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাণুজ, পৃ. ১৯১ ** প্রাপক, পৃ. ১৯১-১৯২ ৬. প্রাগুক্ত, পৃ. ১৯২ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।