১১২ ইসলামী আইন ও বিচার এ আলোচনার সবচেয়ে গুরুত্ৃপূর্ণ দিক হলো, হানাফী ফিক্হবিদগণ অন্য কিছু খ্যক ফিক্হবিদের তুলনায় এ বিষয়টি ব্যাপক দৃষ্টিতে বিচার-বিশ্লেষণ করেছেন এবং শরীয়তের বক্তব্য ও দলীলের পেছনে যে সব কার্ষকারণ ও যুক্তি কাজ করেছে তা উপলব্ধি করার চেষ্টা করেছেন। হানাফী ফিক্হবিদগণ জীবনের বিভিন্ন সমস্যাকে যেভাবে ভাগ করেছেন তাতে ব্যতিচার ও নারীদের নির্দিষ্ট সমস্যাসমূহ ছাড়া আর সব সমস্যা ফয়সালার জন্য কমপক্ষে দুইজন সাক্ষীর সাক্ষ্য আবশ্যক বলে মনে করেছেন। “সর্বাবস্থায়ই দুইজন সাক্ষী আবশ্যক, না কি একজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতেও ফয়সালা করা যায়?'- এখানে এ বিষয়টি যে প্রশ্নের অবতারণা করে তা হলো, মেয়েলী সমস্যা ও অন্যান্য সমস্যার মধ্যে এমন কী মৌলিক পার্থক্য, যার কারণে প্রথম প্রকারের সমস্যার ক্ষেত্রে শুধু একজন সাক্ষী যথেষ্ট হয়ে যায় এবং দ্বিতীয় প্রকারের সমস্যার জন্য তা হয় না? হানাফী ফিকৃহের বিশিষ্ট ইমাম আল্লামা আলাউদ্দীন আল-কাসানী রহ. এর যে জবাব দিয়েছেন তা নিম্নরূপ। তিনি বলেছেন, নবী-রাসূল ছাড়া আর কারো সাক্ষ্য দ্বারা অকাট্য ও নিশ্চিত কোন জ্ঞান লাভ করা যায় না। কারণ, তাতে সর্বাবস্থায় কোন না কোন দিক থেকে ক্রটি-বিচ্যুতির সম্ভাবনা থাকে। শুধু নবী-রাসুলগণই এমন ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন যে, তাদের বক্তব্য সব রকম সন্দেহের উধ্র্বে। কোন সত্যবাদী ও বিশ্বস্ত মানুষের সাক্ষ্য বড়জোর একটা দৃঢ় ধারণা সৃষ্টি করতে পারে । আর দৃঢ় ধারণা লাভের জন্য (নারী হোক বা পুরুষ হোক) একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মানুষের সাক্ষ্যই যথেষ্ট । কুরআন মাজীদ সাক্ষ্যদানের জন্য যে নীতিমালা নির্ধারণ করেছে তা নিছক ইবাদত। এর অন্তর্নিহিত যুক্তি ও কৌশল বুদ্ধি-বিবেকের গণ্ডি বহির্ভূত । তাই এসব নীতিমালার যে রূপরেখা ও নিয়ম কানুন শরীয়ত নির্দিষ্ট, অন্যান্য ক্ষেত্রে আমরা উপর্যুক্ত নীতি মেনে চলবো। সুতরাং নারী যখন পুরুষের সাথে একত্র হয়ে সাক্ষ্যদান করছে তখন ইসলাম তার সাক্ষ্যদানের একটা বিশেষ নিয়ম-পদ্ধতির কথা উল্লেখ করেছে। কিন্ত যে সব ক্ষেত্রে কেবল নারীই সাক্ষী সে সব ক্ষেত্র সম্পর্কে কুরআন কোন বক্তব্য পেশ করেনি । সেই সব ক্ষেত্রে আমরা সেই সাধারণ সূত্র অনুসারে কাজ করবো । নবী স. এর জীবন আদর্শ থেকেও আমরা এর সমর্থন পাই। তিনি জন্মের ব্যাপারে একজন মাত্র ধাত্রীর সাক্ষ্য গ্রহণ করেছেন।৭৯ এই প্রমাণটি সম্পর্কে কয়েকটি আপত্তি উত্থাপিত হয়। প্রথম আপত্তি হলো, এ প্রমাণটিকে যদি সঠিক বলে স্বীকার করে নেয়া হয়, তা হলে নারীদের নির্দিষ্ট সমস্যাসমূহের ক্ষেত্রে একজন নারীর সাক্ষ্যই পূর্ণাঙ্গ এবং একজন পুরুষের সাক্ষ্য ৭ আল-কাসানী, বাদায়েউস সানায়ে ফী তারতীবিশ শারাই, প্রাঞ্ক্ত, খ. ৬, পৃ. ২৭৮ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।