ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ১১১ এর জবাব হলো, এই আয়াতটিকে সাধারণ মূলনীতির ওপর অগ্রাধিকার প্রদান করা হবে। কারণ, বৈধ হওয়া ও হারাম হওয়ার বিধানটিই মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। দ্বিতীয় কথা, শরীয়তের নির্দেশ হলো যতদুর সম্ভব তোমরা “হুদুদ' বা শরীয়ত নির্ধারিত শাস্তি থেকে আত্মরক্ষা করো । ব্যভিচার প্রমাণিত হওয়ার জন্য যদি চারজন সাক্ষীই পুরুষ হওয়া জরুরী হয় এবং এতে কোন নারীকে গ্রহণ করা না হয়, তাহলে এই শর্তের কারণে ব্যভিচার প্রমাণ করা তত সহজ হবে না, যত সহজ হবে এই শর্ত না থাকলে । এভাবে শরীয়তের উদ্দেশ্যও পূরণ হবে । তৃতীয় কথা হলো, কুরআন যে ভাষায় নারীর সাক্ষ্য গ্রহণ করার আদেশ দিয়েছে অর্থাৎ যদি দুইজন পুরুষ সাক্ষী না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুইজন নারীকে সাক্ষী বানাও। এ কথার অর্থ এ নয় যে, যৌথ সাক্ষ্যের স্বতন্ত্র কোন মর্যাদা নেই। তা বরং দুই পুরুষের সাক্ষ্যের বিকল্প তা সত্বেও কুরআনের এ বক্তব্য থেকে এ সাক্ষ্যের বিকল্প হওয়ার সন্দেহ সৃষ্টি হয়। সুতরাং একজন আলিম বিকল্প হওয়ার এ সন্দেহ পোষণও করেছেন। আর সন্দেহ সৃষ্টি হলে হুদুদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা জায়িয নয়।** দ্বিতীয়ত : ব্যভিচার ছাড়া অন্যান্য হুদুদের সাক্ষ্য । এই দ্বিতীয় প্রকার সাক্ষ্যের ক্ষেত্রে উপর্যুক্ত কারণে নারীর সাক্ষ্য নির্ভরযোগ্য নয়। তবে তা প্রমাণের জন্য চারজনের পরিবর্তে দুইজন সাক্ষীই যথেষ্ট । কিসাসের বেলায়ও একই বিধান প্রযোজ্য । তৃতীয়ত : তৃতীয় প্রকারের সাক্ষ্ের মধ্যে কিসাস বা হুদৃদ এবং নারীর বিশেষ সমস্যাসমূহ ছাড়াও অন্য সব বিষয়ও অন্তর্ভুক্ত। আর্থিক অধিকারসমূহের সাথে তার সম্পর্ক থাক বা না থাক তাতে কিছু আসে যায় না। যেমন, বিবাহ, তালাক থেকে রুজু করা, ইদ্দত পালন, গর্ভধারণ নিবৃত্তি, সন্তান, বংশ ও বংশ মর্যাদা, ওয়াক্ফ, সন্ধি, দান, স্বীকৃতি, অছিয়ত; উকালত এবং দাস মুক্ত করা ইত্যাদি। এর সবগুলো ব্যাপারে দুইজন পুরুষের সাক্ষ্য যেমন গ্রহণযোগ্য তেমনি একজন পুরুষ ও দুইজন নারীর সাক্ষ্যও গ্রহণযোগ্য । চতুর্থত : এরপর শুধুমাত্র সেইসব বিষয় থাকে যে সব বিষয়ে কেবল মেয়েদেরই জানা থাকতে পারে। যেমন, জন্ম, কুমারিতৃ, গোপনীয় স্থান সমূহের দোষ-ক্রটি ইত্যাদি । সুতরাং এসব বিষয়ে একজন নারীর সাক্ষ্যই যথেষ্ট । আর যদি পুরুষ সাক্ষী পাওয়া যায় তবে তা আরো ভালো ।*” ৫৭ আল জাসসাস, আহকামুল কুরআন, প্রাগুক্ত, খ. ১, পৃ. ৫৯৮ ৭ সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাুক্ত, পৃ. ১৮৯ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।