১১০ ইসলামী আইন ও বিচার নেই। এ ক্ষেত্রে নারীর সাক্ষ্য বৈধ ও গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে সবাই এঁকমত্য পোষণ করেছেন, আর ভিন্ন মত থাকলে তা আছে সাক্ষীর “সংখ্যা সম্পর্কে, সাক্ষ্যদানের ব্যাপারে নয়। এ থেকে প্রমাণিত হয় যে, নারীর সাক্ষ্যদান শুধুমাত্র আর্থিক ব্যাপারে সীমাবদ্ধ নয় ।৫৪ আতা ইবনে আবী রাবাহ রহ. বলেন, উমর রা. বিয়ের ব্যাপারে একজন পুরুষ ও দুইজন নারীর সাক্ষ্যকে বৈধ বলে ঘোষণা দিয়েছেন। আবদুল্লাহ ইবনে উমর রা.ও অনুরূপ মত ঘোষণা করতেন বলে বর্ণিত হয়েছে। আবু লাবীদ বর্ণনা করেছেন, উমর রা. তালাক সংক্রান্ত ব্যাপারে নারীর সাক্ষ্য নির্ভরযোগ্য বলে গ্রহণ করেছেন। বিশিষ্ট তাবি'ঈ “আতা এবং শাবী রহ.ও তালাক সম্পর্কিত বিষয়ে নারীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। মুহাম্মদ ইবনুল হানাফিয়া রহ. আলী রা. থেকে বর্ণনা করেছেন যে, বিয়ে- শাদী সংক্রান্ত ব্যাপারে নারীদের সাক্ষ্য জায়িয। কাজী শুরাইহ রহ. দাসত্ব বিষয়ে নারী পুরুষের যৌথ সাক্ষ্য সঠিক বলে স্বীকার করেছেন।* সুতরাং এসব দলীল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে, আর্থিক ক্ষেত্রসহ অন্যান্য অনেক ক্ষেত্রে নারী ও পুরুষের যৌথ সাক্ষ্য গ্রহণযোগ্য । হানাফী ফিকহের আরো একজন বিখ্যাত পণ্ডিত আল্লামা ইবনুল হুমাম রহ. নারীর সাক্ষ্যদান সম্পর্কে অন্য এক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। যা নিয়ে উল্লেখ করা হলো: প্রথমত : যেনা বা ব্যভিচারের সাক্ষ্যদান। চারজন পুরুষের সম্মিলিত বর্ণনা দ্বারা এ সাক্ষ্য পূর্ণতা লাত করে । তাই কুরআন মাজীদে ইরশাদ হয়েছে, € ০ এ) পডি ১৫০৪25 5 এ 2৮৫০৯ ব্যভিচারিণী নারীদের ব্যাপারে তোমাদের মধ্য থেকে চারজনকে সাক্ষী বানাও ৷ এখানে আল্লাহ তাআলা পুরুষদের সম্বোধন করে “তেমাদের মধ্যে থেকে চার” কথাটি ব্যবহার করেছেন। এ ক্ষেত্রে যদি তিনজন পুরুষ এবং দুইজন নারীর সাক্ষ্য গ্রহণ করা হয়, তাহলে কুরআনে বর্ণিত সংখ্যা দ্বারা যাদের গণনা করা হয়েছে তার উভয়টিরই পরিপস্থী হয়। বরং বলা যেতে পারে যে, যৌথ সাক্ষ্যের সাধারণ মূলনীতি এবং এই আয়াতের মধ্যে বৈপরীত্য বিদ্যমান। অর্থাৎ এই মূলনীতির দাবি হলো প্রত্যেক ক্ষেত্রেই নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য বলে মেনে নেয়াটাই যথাযথ । কিন্তু এই আয়াত ব্যভিচারের ব্যাপারে তার সাক্ষ্য গ্রহণ করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ৭ আল জাসসাস, আহকাম়ুল কুরআন, প্রাণুক্ত, খ. ১, পৃ. ৫৯৪ ৫৫ সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাগুক্ত, পৃ. ১৮৬-১৮৭ ৫৬৮ আল কুরআন, ৪ : ১৫ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।