ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ১০৯ নারীর সাক্ষ্য সম্পর্কিত পবিত্র কুরআনের আয়াত “একটি নির্দিষ্ট মেয়াদের জন্য যখন তোমরা খণ আদান প্রদান করো”- প্রমাণ করে যে, নারীর সাক্ষ্য কেবলমাত্র অর্থ সংক্রান্ত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। কারণ, এ বক্তব্যের মাধ্যমে শুধু খণ সংক্রান্ত বিষয়ে কুরআন তার সাক্ষ্যদান অনুমোদন করেনি । বরং ঝণ পরিশোধের জন্য যে মেয়াদ নির্দিষ্ট হবে সে ব্যাপারেও তার বক্তব্যের ওপর নির্ভর করতে নির্দেশ দান করেছে । এ কথা কেউ বলতে পারে না যে, মেয়াদ বা সময় নির্ধারণ শুধুমাত্র আর্থিক ব্যাপারেই প্রয়োজন হয়। কেননা, জীবনের নিরাপত্তা দান এবং স্বাধীন মানুষের সাথে আর্থিক নয় এ রকম বিষয়েরও মুনাফা ও মেয়াদ নির্দিষ্ট হতে পারে। অনুরূপভাবে হত্যার দাবি অথবা হত্যার অপরাধ ক্ষমা করে দেয়ার দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করার জন্য আদালতের বিচারক একটি নির্দিষ্ট সময় পর্যস্ত অবকাশ দিতে পারেন। সাময়িকভাবে যদিও ধরে নেয়া যায় যে, মেয়াদ নির্ধারণের বিষয়টি শুধু আর্থিক ক্ষেত্রের সাথে সম্পর্কিত, তবুও বিয়ে-শাদীর ক্ষেত্রে তার সাক্ষ্য গৃহীত হবে। কারণ, একজন পুরুষের জন্য নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের অধিকার মহর প্রদানের ভিত্তিতে অর্জিত হয়ে থাকে। এ দৃষ্টিকোণ থেকে এটি একটি নির্ভেজাল আর্থিক ব্যাপার ।৫5 অনুরূপভাবে বক্তব্যের বাহ্যিক দাবি দ্বারা যা স্পষ্ট হয় তাহলো, খণের অনুরূপ ক্ষেত্রসমূহে পুরুষ ও নারীর যৌথ সাক্ষ্য গৃহীত হবে । খণ এমন একটি বিষয় যা এই মুহূর্তে দেয়া হবে; কিন্তু তার বিনিময় পরে পরিশোধ করা হবে । খণ গ্রহণের ক্ষেত্রে যে ব্যক্তি খণ গ্রহণ করে সে যদি পরে তা পরিশোধ করতে অস্বীকৃতি জানায়, সেজন্য এক্ষেত্রে দুইজন পুরণ্ষ বা একজন পুরুষ ও দুইজন নারীকে সাক্ষী হিসেবে রাখতে বলা হয়েছে। খণ ছাড়াও অনেক ক্ষেত্রেই এ অবস্থার সৃষ্টি হতে পারে। যেমন, এক ব্যক্তি বিয়ের মাধ্যমে কোন নারীকে সম্ভোগ করার অধিকার অর্জন করলো কিন্ত তার বিনিময় অর্থাৎ মহর পরে পরিশোধ করবে বলে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিল। অথবা হত্যাকাণ্ডের ক্ষেত্রে অর্থের বিনিময়ে মীমাংসা হলো, উক্ত অর্থ হত্যার বিনিময় হিসেবে গণ্য হবে৷ ভাড়ার ক্ষেত্রেও একই অবস্থা । অর্থাৎ ভাড়ায় কোন জিনিস যে সময় দেয়া হচ্ছে তার বিনিময় আমরা পরে পাচ্ছি। কর্জ বা খণ শব্দটি ব্যাপক অর্থবোধক । অতএব, লেনদেন ও আদান-প্রদানের যে সব ক্ষেত্র ও অবস্থায় এ অর্থ পাওয়া যাবে সেখানেই কুরআনের নির্দেশ মোতাবেক নারীর সাক্ষ্য গ্রহণ করা উচিত। বাস্তবেও এমন বহু নজীর আছে, যা থেকে এরূপ ধ্যান-ধারণার সমর্থন পাওয়া যায়। হুযায়ফা রা. বর্ণনা করেন, নবী স. ধাত্রীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। এ কথা সবারই জানা যে, সন্তান প্রসবের বিষয়টির অর্থ সংক্রান্ত ব্যাপারের সাথে আদৌ কোন সম্পর্ক ৭০ সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাগুক্ত, পৃ. ১৮৫-১৮৬ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।