১০৮ ইসলামী আইন ও বিচার সরাসরি তার মুখোমুখি হতে হয় পুরুষকে । এ কারণে শরীয়তে মূলত তাদের সাক্ষ্যের বিধান বর্ণনা করা হয়েছে। পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে নারীর এসব ব্যাপারে অংশগ্রহণের অল্পই সুযোগ সৃষ্টি হয়। অতএব, তার সাক্ষ্যদানের বিষয়টা প্রাসঙ্গিক ব্যাপার হিসেবে উল্লেখ করা হয়েছে মাত্র ।০ দ্বিতীয়ত, নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার জন্য সকল ক্ষেত্রে কোন না কোন পুরুষকে সাক্ষ্যদানের ব্যাপারে তার সাথে শরীক থাকতে হবে, তাদের এই যুক্তি প্রমাণও গ্রহণযোগ্য নয়। কারণ, এ ধরনের যুক্তি প্রমাণকে সঠিক বলে মেনে নিলে এ কথাও মেনে নিতে হবে যে, এই আয়াতে সাক্ষ্যদানের যে দু'টি অবস্থা বর্ণনা করা হয়েছে কোন দাবি প্রমাণ করার জন্য কেবল এ দুটি পথই আছে। অথচ ইমাম মালিক রহ. ও ইমাম শাফিয়ী রহ. স্বীকার করেন যে, আয়াতটিতে যেসব উপায় ও পদ্ধতির উল্লেখ আছে তা থেকে সরে গিয়ে কেউ যদি তার দাবি প্রমাণ করার জন্য কেবল একজন সাক্ষী পেশ করে এবং নিজে শপথ করে তাহলে তার দাবি প্রমাণিত হবে ।*১ হানাফীগণ এসব আপত্তি ও অভিযোগ থেকে নিজেদের দূরে রেখে অত্যন্ত সতর্ক ও যুক্তিসংগত ভূমিকা গ্রহণের চেষ্টা করেছেন। হানাফী ফিকৃহের চিন্তাধারা ও দর্শন সম্পর্কে একই চিন্তা-গোষ্ঠীভুক্ত সুপপ্তিত আল্লামা আবু বকর আল জাস্সাস রহ. বিস্তারিত আলোচনা করেছেন। নিম্নে তার আলোচনার হুবহু বঙ্গানুবাদ উদ্ধৃত করা হলো : কোন অবস্থায়ই আয়াতটির অর্থ এ নয় যে, নারী ও পুরুষের যৌথ সাক্ষ্য দুইজন পুরুষের সাক্ষ্যের বিকল্প । কারণ, এ অবস্থায় তার অর্থ হবে, সাক্ষ্যদানের পদ্ধতি মূলত একটিই। কিন্তু তা ঠিক নয়। কেননা, সমস্ত মুসলিম ন্যুনতম এতটুকু একমত্য পোষণ করেন যে, দুইজন পুরুষের অবর্তমানে একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী হতে পারে। অন্য কথায় বলা যায়, কুরআন মাজীদ সাক্ষ্যদানের দুটি ভিন্ন ব্যবস্থা পেশ করেছে। নারীর এই মর্যাদা যখন স্বীকৃত যে, সে সাক্ষী হতে পারে, তখন যেখানেই সাক্ষ্যের প্রয়োজন দেখা দেবে সেখানেই আমরা তাকে সাক্ষী হিসেবে পেশ করতে পারি। যেমন নবী স. বলেছেন, একজন অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া বিয়ে বৈধ নয়। বিবাহ সম্পর্কিত আয়াতে বর্ণিত সাক্ষ্যদান নীতি অনুসারে বিয়েতে দুইজন পুরুষ সাক্ষী কিংবা একজন পুরুষ ও দুইজন মেয়ে সাক্ষী নির্ধারণ করা আমাদের জন্য জায়িয। শরীয়তের একটি নীতি হলো- দাবিদারের দায়িত্ব হলো প্রমাণ পেশ করা এবং বিবাদী বা আসামীর দায়িত্ব হলো শপথ করা, এ নীতি অনুসারে কোন ব্যক্তি যদি তার প্রমাণ হিসেবে নারী ও পুরুষের যৌথ সাক্ষ্য পেশ করে তাহলে তার দাবি প্রমাণিত বলে ধরে নেয়া উচিত ।৭২ ৫” সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাগুক্ত, পৃ. ১৮৩-১৮৪ ৫১ প্রাগুক্ত, পৃ. ১৮৪ ৭ আল-জাসসাস, আহকামুল কুরআন, লেবানন : দারুল ফিকর, তা. বি. ১ম থ., পৃ. ৫৯৫-৫৯৬ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।