ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ১০৭ বলতে গিয়ে সাক্ষ্যদানের হুকুম বর্ণনা করা হয়েছে। কিন্তু শুধু খণ সংক্রান্ত লেনদেনের সাক্ষ্যদানের ক্ষেত্রে নারীর বিষয়টি পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে কুরআনে নারীর সাক্ষ্যদান সম্পর্কিত বিধান যে ভাষায় বর্ণনা করা হয়েছে তাও এর ভিত্তি। আল কুরআনে ইরশাদ হয়েছে, লে ১৯০৮ ০০ এর্রচন) , ০৯ ০৮) ৩১৫ রি ১ ১০৬ ৩ ০১ 19445479 ? ০০৬ ০০৬৮ 4 ০১০ 0৮ ০1৭ তোমাদের মধ্য থেকে দুইজন পুরুষকে সাক্ষী বানাও। যদি দুইজন পুরুষ না পাওয়া যায়, তাহলে একজন পুরুষ ও দুইজন নারীকে । এমন লোকদের মধ্যে থেকে এসব সাক্ষী হবে যাদের তোমরা সাক্ষী হিসেবে পছন্দ কর। (একজন পুরুষের স্থানে দুইজন নারী এজন্য যে) তাদের একজন ভুলে গেলে দ্বিতীয় জন তা স্মরণ করিয়ে দেবে ।৪৮ এ দু'টি কথা দ্বারা এসব মনীধী বুঝেছেন যে, খণ অথবা এ ধরনের অন্য সব ক্ষেত্র ছাড়া আর সব ক্ষেত্রে নারীর সাক্ষ্য বৈধ নয় এবং খণ বা এ ধরনের মাসয়ালার ক্ষেত্রেও তার সাক্ষ্য গ্রহণ করার কারণ হলো, প্রতি পদে পদে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এ ছাড়াও সব সময় কেবল পুরুষকেই সাক্ষী হিসেবে পাওয়া দুরূহ ব্যাপার । তা ছাড়া আয়াতটির শাব্দিক অর্থের ওপর নির্ভর করে তারা এই সুত্রটিও রচনা করেছেন যে, নারীর সাক্ষ্য কেবল তখনই গ্রহণযোগ্য হবে, যখন তার সাথে পুরুষও সাক্ষী হিসেবে থাকবে । কারণ, নারীর সাক্ষ্য প্রয়োজনের তাগিদে জায়িয করা হয়েছে। তাই যেভাবে এবং যতটা অনুমতি দেয়া হয়েছে তা লঙ্ঘন করা ঠিক হবে না। ইমাম শাফিরী রহ. বলেন, “মেয়েদের কোন রকম সাক্ষ্যই জায়িয নয় এমনকি তাদের সংখ্যা অধিক হলেও । তবে তাদের সাথে পুরুষ থাকলে জায়িয হবে ।”৪৯ কোনো কোনো বিশেষজ্ঞ সাধারণ দৃষ্টিকোণ থেকে এ মতগুলোর সমালোচনা করেছেন। প্রথমত, শরীয়তের বিধান নারী ও পুরুষ সবার জন্য সাধারণভাবে প্রযোজ্য । কোন বিধানের শেষে নারীর কথা স্পষ্টভাবে উল্লেখ না করার অর্থ কখনো এ নয় যে, তাকে উপেক্ষা করা হয়েছে । এভাবে বিচার-বিশ্লেষণ করলে নারীর ওপর শরীয়তের অধিকাংশ বিধানই প্রযোজ্য হবে না। নারীর সাক্ষ্য প্রয়োজনের তাগিদে গ্রহণ করা হয়েছে। কুরআন মাজীদের বক্তব্যের এরপ ব্যাখ্যা করা একেবারেই ঠিক নয়। কারণ, এ মতের ধারক ও বাহকগণ নিজেরাই স্বীকার করেন যে, দুইজন পুরুষ সাক্ষ্যদাতা থাকা সত্তেও একজন পুরুষ ও দুইজন নারীর সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। প্রকৃত ব্যাপার হলো, এই বক্তব্যে একটি বাস্তব পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে । তা হলো, ঝণ আদান প্রদান হোক বা অনুরূপ অন্য কোন ব্যাপার হোক ৯৮ আল-কুরআন, ২: ২৮২ *» ইমাম শাফেরী, কিতাবুল উন্ব, প্রাগুক্ত, খ. ৭, পৃ. ৪৩ ///.1090709091.00)
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।