১০৬ ইসলামী আইন ও বিচার ইমাম ইবনুল কায়্যিম রহ. বলেছেন, ন্যায়পরায়ণ মহিলা সত্যবাদিতা, বিশ্বস্ততা ও ধার্মিকতার দিক দিয়ে পুরুষের মতই গণ্য । তবে যদি তার ব্যাপারে কোন ভুল- দ্রান্তির আশংকা থাকে তাহলে তার সমান আরেকজন মহিলার সাহায্যে তার সাক্ষ্যকে শক্তিশালী করা হয়। দুইজন মহিলাযোগে সাক্ষ্যকে শক্তিশালীকরণের প্রক্রিয়াটি প্রদত্ত সাক্ষ্যকে কখনও কখনও এক বা একাধিক পুরুষ প্রদত্ত সাক্ষ্যের তুলনায় অধিক শক্তিশালী করে দেয়।৫ সুতরাং আদালতে ন্যায়পরায়ণতার সংরক্ষণের জন্য কোন কোন ক্ষেত্রে মহিলার সাক্ষ্য পুরুষের সাক্ষ্যের অর্ধেক গ্রহণ করাতে ইসলামী আদালতের কার্ষপ্রণালী সমালোচিত হতে পারে না। বিশেষ করে ইসলামী আদালত এ বিষয়ের প্রতি কঠোর দৃষ্টি নিবন্ধ রেখেছে। যাতে কারো অধিকার ক্ষুণ্ন না হয়।” তাছাড়া মানুষের অধিকার সংরক্ষণের জন্য প্রয়োজনের তাগিদে ইসলামী আদালত কোনো কোনো ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যের উপর ভিত্তি করে ফয়সালা প্রদান করে থাকে। নারীর সাক্ষ্যদান সম্পর্কে ফিক্হবিদদের মতামত পর্যালোচনা নারীর সাক্ষ্যদান সম্পর্কে ফিক্হবিদদের যে মতামত ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, তন্মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত রায় কোন্টি- নিয়ে কুরআন-হাদীস ও বুদ্ধি-বিবেচনার নিরিখে তা জানার প্রচেষ্টা চালান হবে। ইমাম মালিক রহ. ও শাফি“য়ী রহ. সহ ফিক্হবিদদের যে দলটি শুধু অর্থ সংক্রান্ত বিষয়ে নারীদের সাক্ষ্য জায়িয মনে করেন, তাদের মতামত এই ধ্যান-ধারণার ওপর প্রতিষ্ঠিত যে, নারীর স্মৃতিশক্তি ও বুদ্ধি বিবেক মূলত এমন নয়, যাতে কোন ব্যাপারে তার ওপর নির্ভর করা যেতে পারে। তবে যেহেতু কোন কোন পরিস্থিতিতে তার জ্ঞান বুদ্ধির ওপর নির্ভর করা ছাড়া কোন উপায় থাকে না, তাই বাধ্য হয়েই তার সাক্ষ্যের ভিত্তিতে বিভিন্ন বিষয়ের ফয়সালা ও মীমাংসা করতে হয়। তাই প্রয়োজনের কারণেই নারীর সাক্ষ্য দান জায়িয হয়েছে।%: এ কথার ভিত্তি দুটি। একদিকে কুরআন মাজীদের বিভিন্ন জায়গায় ব্যতিচার, তালাক এবং তালাক থেকে রুজু করার বিষয়, অসিয়ত এবং ঝণ সংক্রান্ত লেনদেনের কথা ৭4. সম্পাদনা পরিষদ, বিধিবদ্ধ ইসলামী আইন, প্রাণ্ক্ত, ৩য় ভাগ, পৃ. ৮৮৯ ৯. ইসলামের সাক্ষ্য গ্রহণের মূল নীতিমালা যিনি প্রণয়ন করেছেন, তিনিই তো নারী পুরুষ সবাইকে সৃষ্টি করেছেন এবং তাদের সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত। এ বিষয়ে আল-কুরআনে ইরশাদ হয়েছে, ১৯৯] 4৯০ ১ ৯ 1১০ 2০ 3 “যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? তিনি সৃক্ষক্দর্শী সম্যক অবগত । - আল-কুরআন, ৬৭ : ১৪ ** সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাগুক্ত, পৃ. ১৮২ ///.10907079091.00)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।