ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ১০৫ ইয়াস ইবনে মু'আবিয়া রা. তালাক সম্পর্কিত বিষয়ে দুইজন মহিলার সাক্ষ্য গ্রহণ করেছেন। মুআবিয়া সম্পর্কে বর্ণিত হয়েছে যে, শুধুমাত্র উম্মে সালামার সাক্ষ্যের ওপর ভিত্তি করে তিনি একটি বাড়ি সম্পর্কিত বিবাদ মীমাংসা করেছিলেন ।২ সুতরাং বলা যায়, ইসলামী আইনে ক্ষেত্র বিশেষে শুধু নারীর সাক্ষ্যও গ্রহণযোগ্য । নারী ও পুরুষের যৌথ সাক্ষ্য যে সব ফকীহ সর্বক্ষেত্রে এককভাবে নারীদের সাক্ষ্য নির্ভরযোগ্য মনে করেছেন, নারী ও পুরুষের যৌথ সাক্ষ্য গ্রহণ না করার জন্য তাদের কোন আপত্তি থাকার কথা নয়, তারা তা অবশ্যই গ্রহণ করবেন। যে সব ফকীহ মেয়েদের একান্ত নিজস্ব সমস্যার সীমিত গপ্তির মধ্যেই কেবল এককভাবে নারীদের সাক্ষ্য নির্ভরযোগ্য মনে করেন, প্রকৃতপক্ষে এ ক্ষেত্রে প্রশ্ন দেখা দেয় তাদের ব্যাপারে । মেয়েদের সীমিত গপ্তির বাইরে সাক্ষ্য দানের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত নারীর সাথে পুরুষ শরীক না হবে, ততক্ষণ পর্যন্ত তারা সেই সাক্ষ্যকে নির্ভরযোগ্য বলে মনে করতে প্রস্তুত নন। কোন্ কোন্ ক্ষেত্রে নারী ও পুরুষের যৌথ সাক্ষ্য গ্রহণ করা হবে আর কোন্ কোন্ ক্ষেত্রে গ্রহণ করা হবে না- এ বিষয়ে ফকীহদের মধ্যে মতভেদ রয়েছে। রাবী'য়া রহ. এর মতে বিয়ে, তালাক, হন্দ শৈরীয়ত নির্ধারিত শাস্তি) এবং দাস মুক্তির ব্যাপারে নারীদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যেসব লেনদেন এবং অধিকার নির্ধারিত হয় সে সব ক্ষেত্রে তাদের সাক্ষ্য থ্ুহণ করা যেতে পারে ।*৩ ইমাম শাফি'য়ী রহ. বলেন, শুধু আর্থিক ক্ষেত্রে নারী ও পুরুষের যৌথ বক্তব্যের ভিত্তিতে ফয়সালা করা যেতে পারে। যদিও আর্থিক ক্ষেত্র কী- তা নির্ধারণের ব্যাপারে তাঁদের মধ্যে অল্প মতভেদ রয়েছে। সমস্ত হানাফী ফকীহ এবং উসমান বাত্বী রহ. শরীয়ত নির্ধারিত শাস্তি এবং কিসাস ছাড়া আর সব ব্যাপারে নারী ও পুরুষের যৌথ ও সম্মিলিত বক্তব্যকে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে মেনে নেন। ইমাম সুফ্ইয়ান আছ-ছাওরী রহ.ও এই মত পোষণ করতেন বলে একটি বর্ণনা থেকে জানা যায়। আরেকটি বর্ণনা থেকে জানা যায়, তার কাছে কিসাসের ক্ষেত্রেও যৌথ সাক্ষ্য জায়িয। শুধু “হুদুদ' বা শরীয়ত নির্ধারিত শাস্তির ক্ষেত্রে তিনি নারী ও পুরুষের যৌথ সাক্ষ্য সিদ্ধান্তের জন্য যথেষ্ট মনে করেন না। তাউস রহ. বলেন, শুধু ব্যভিচার ছাড়া অন্য সব ব্যাপারে যৌথ সাক্ষ্য গ্রহণ করা হবে । ব্যভিচারের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না এ কারণে যে, এ দৃশ্য দেখা নারীদের জায়িয নয়। আতা ইবনে আবী রাবাহ রহ. এর মতে, ব্যভিচার এবং অন্য আর সব ব্যাপারে কোন পার্থক্য নেই। ব্যভিচারের ব্যাপারেও যদি তিনজন পুরুষ এবং দুইজন মহিলা সাক্ষ্য দেয় তাহলে তা গ্রহণ করা হবে। এ মতের সাথে ইমাম মালিক রহ.ও একমত পোষণ করেন। *. সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাশুক্ত, পৃ. ১৭৮-১৭৯ ৭০ প্রারুক্ত, পৃ. ১৭৯ % প্রাশুক্ত, পৃ. ১৭৯-১৮০ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।