১০৪ ইসলামী আইন ও বিচার - ইমাম ইবনে তাইমিয়া রহ. বলেন, “মেয়েরা যদি বিয়ের মজলিসে বা হাম্মামখানায় সমবেত হয় এবং সেখানে হদ্দের উপযুক্ত কোন ঘটনা সংঘটিত হয়, তাহলে সে পরিস্থিতিতে হন্দের ব্যাপারে তাদের সাক্ষ্য গৃহীত হবে।” বকর ইবনে মুহাম্মদ তার পিতার বরাত দিয়ে ইমাম আহমদ রহ. থেকে এ বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন।* ইবনে সাদাকা রহ. একটি অবস্থা বর্ণনা করেছেন যে, কোন ব্যক্তি যদি তার আত্মীয়- স্বজনদের অছিয়ত করে এবং ক্রীতদাসকে আযাদ করে আর নারী বা কোন পুরুষ সে সময় উপস্থিত না থাকে, তাহলে এ ধরনের অধিকারের ক্ষেত্রে কি নারীর সাক্ষ্য জায়িঘ হবে? ইমাম আহমদ বললেন, হ্যা অধিকারের ক্ষেত্রে তাদের সাক্ষ্য জায়িয। একইভাবে তালাকের রুজু করার ক্ষেত্রেও তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। কারণ, নথিপত্র লেখার সময় তার উপস্থিত থাকা যত সহজ, তালাক রুজু করার ক্ষেত্রে উপস্থিত থাকা তার চেয়ে বেশি সহজ । অর্থাৎ পূর্ব বর্ণিত অবস্থায় বদি তার সাক্ষ্য গৃহীত হয়ে থাকে, তাহলে পরবর্তী অবস্থায়ও গৃহীত হওয়া উচিত।””০ ইমাম ইবন হায্ম রহ. এর মতে, যিনা প্রমাণের ক্ষেত্রে চারজন ন্যায়পরায়ণ মুসলিম সাক্ষী হতে হবে অথবা প্রতি জন পুরুষের পরিবর্তে দুই জন মুসলিম ন্যায়পরায়ণ মহিলা হতে হবে। হদ্দ, কিসাস, অনুরূপভাবে বিবাহ, তালাকপ্রাপ্তা মহিলাকে ফিরিয়ে আনা, ধন- সম্পদ প্রভৃতি ক্ষেত্রে দুইজন ন্যায়পরায়ণ মুসলিম পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা বা এককভাবে চারজন মহিলার সাক্ষ্য বিদ্যমান থাকতে হবে।* আতা ইবনে আবী রাবাহ রহ. বলেন, যদি আট জন মহিলা কারো ব্যাভিচারী হওয়ার সাক্ষ্য দেয়, তাহলে আমি তাকে পাথর মেরে শান্তি দেবো । ইমাম ইবনে হাযম রহ. দুইজন মহিলাকে একজন পুরুষের সমকক্ষ স্বীকার করে নিয়ে সর্বাবস্থায় এবং সব রকমের অধিকারের ক্ষেত্রে ও বিষয়ে তাদের নির্ভরযোগ্য মনে করেন। কাজী শুরাইহ রহ. এর মতও অনেকটা এরূপ। এক পরিবারের আসবাবপত্র সম্পর্কে তার কাছে একটি মামলা আসে । বাদী ও বিবাদী উভয়ে ছিলেন স্বামী-স্ত্রী স্বামী দাবি করছিল যে, সম্পদ ও আসবাবপত্র তার। কিন্ত্র চারজন মহিলা সাক্ষ্য দিল যে, এসব আসবাবপত্র স্ত্রীর । স্বামী স্ত্রীকে তার মাহরের টাকার বিনিময়ে এ সব আসবাবপত্র দিয়েছে। মহিলাদের সবার সাক্ষ্যের ভিত্তিতে কাজী শুরাইহ রহ. স্বামীর বিরুদ্ধে মামলার রায় দিলেন। এ ধরনের আরো একটি বর্ণনায় দেখা যায়, তিনি মাহ্র সংক্রান্ত একটি মামলায় চারজন মহিলার সাক্ষ্যের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পক্ষে রায় দিয়েছিলেন। ,* সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রা, পৃ. ১৭৮ ৯. সম্পাদনা পরিষদ, বিধিবন্ধ ইসলামী আইন, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০১, ৩য় ভাগ, পৃ. ৮৮২ ///.10907079091.00)
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।