ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ১০৩ বিশেষ বিশেষ মেয়েলী বিষয় ছাড়া জীবনের অন্য সব বিষয়ে শুধু মেয়েদের সাক্ষ্য . হানাফী ফকীহগণ, ইমাম মালিক রহ., ইমাম শাফিয়ী রহ. এবং তাদের মতের সমর্থক আরো কিছু সংখ্যক ফকীহ গ্রহণ করেননি। আবদুল্লাহ ইবনে উমর রা., উমর ইবনে আবদুল আযীয রহ. এবং আতা ইবনে আবী রাবাহ রহ.ও অনুরূপ মত পোষণ করেছেন। আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, নারীদের সাক্ষ্য কেবল সেই সব ক্ষেত্রেই জায়িয, যে সব বিষয়ে তারা ছাড়া আর কেউ অবহিত হতে পারে না। অর্থাৎ নারীদের গোপনীয় অঙ্গসমূহ, গর্ভ এবং হায়েয সম্পর্কে তাদের বক্তব্য অনুসারে ফয়সালা করা হবে। এজন্য পুরুষের অংশগ্রহণ জরুরী নয়।৩* আলী রা. ও ওমর রা. এই বিষয়ে একই মত পোষণ করতেন, কিন্তু তাদের কর্মকাণ্ডের কতিপয় ক্ষেত্রে এর ভিন্নতাও পরিলক্ষিত হয়। অর্থাৎ তারা সর্বক্ষেত্রে নারীর সাক্ষ্যকে সমর্থন না করলেও কতিপয় ক্ষেত্রে নারীদের সাক্ষ্যের ভিত্তিতে বিচারকার্ধের ফয়সালা দান করেছেন।** নারীদের একান্ত গোপনীয় বিষয়ে কেবল তাদের সাক্ষ্য যে কারণে গৃহীত হয় অর্থাৎ যে সব ক্ষেত্রের জ্ঞান কেবল নারীদেরই থাকা সম্ভব, সে সব ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি হলে কেবল নারীদের সাক্ষ্যই গ্রহণ করা উচিত বলে কিছু সংখ্যক ফিক্হবিদ মত প্রকাশ করেন। আলী রা. ও উমর রা. থেকে পরস্পর বিরোধী যে মত পাওয়া যায় ফিক্হশান্ত্রবিদদের মতটি দ্বারা তার মধ্যে সামঞ্জস্য বিধান করা যায়। যেমন, তাদের মতে, শুধু নারীদের সাক্ষ্য তারা এমন পরিস্থিতিতে প্রত্যাখ্যান করেছেন যখন ঘটনা সম্পর্কে অবগতি লাভের সুযোগ নারীর তুলনায় পুরুষের বেশি থাকে। আর মেয়েদের সাক্ষ্যের ভিত্তিতে শুধু ফয়সালা করেছেন যখন তাদের সাক্ষ্য গ্রহণ করা ছাড়া কোন উপায় ছিল না এবং তাদের সাক্ষ্য গ্রহণ না করলে অধিকার নষ্ট হওয়ার আশংকা ছিল 1৮ ০. ইবনে হাযম, আল মৃহাল্লা, বৈরুত : মুআস্সাসাতুর রিসালাহ, তা. বি, খ. ৯, পৃ. ৩৯৫-৪০০ ০. সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাগুক্ত, পৃ. ১৭৬ ৩৭. যেমন হিন্দ বিনতে আবী তালহা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একস্থানে আমরা কয়েকজন মহিলা সমবেত হয়েছিলাম। সেখানে চলার পথে এক মহিলা কাপড়ে আবৃত একটি শিশুকে পদদলিত করলে শিশুটির মা দাবি করলো, সে আমার সম্তানকে হত্যা করেছে। এ বিষয়ে দশজন হস্তা মহিলার ওপর দিয়াত প্রদান বাধ্যতামূলক করে দিলেন। (ইবনু আবী শায়বাহ, আল- মুছারাফ, হা. নং- ২৮৬১০) উমর রা. সম্পর্কে একটি বর্ণনা থেকে জানা যায় যে, তিনি বিয়ে, তালাক, শরীয়ত নির্ধারিত শাস্তি এবং হত্যার ব্যাপারে নারীর সাক্ষ্য সঠিক বলে মনে করতেন না। ভি তি এটি জানা জি এমা এক সময় চার জন মহিলা এসে উমর রা. এর সামনে ১5 8৬ নেশাধস্ত অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়েছে। এ সাক্ষ্যের ভিত্তিতে উমর রা. স্বামী ও আলাদা করে দিলেন। (ইবনু হায্ম, আল-সুহাল্লা, খ. ৯, পৃ. ১৫১) ৮" প্রাগুক্ত, পৃ. ১৭৭ ///.1090709091.001)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।